১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়াবর্ধনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি। প্রথম মেয়াদে ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাইয়ের প্রধান কোচ ছিলেন জয়াবর্ধনে। তার প্রথম মেয়াদে তিনবার আইপিএলের শিরোপা জয় করে মুম্বাই। ২০২৪ সালে আইপিএলে হতাশাজনক পারফরমেন্স করে মুম্বাই। ২০২৫ সালে আবারও মুম্বাইয়ের কোচের পদে ফিরেন তিনি। দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় মার্ক বাউচারের স্থলাভিষিক্ত হন তিনি।

কিন্তু দলের দায়িত্ব নিয়ে মুম্বাইকে শিরোপা এনে দিতে পারেননি জয়াবর্ধনে। ২০২৫ ও ২০২৬ সালে পয়েন্ট টেবিলের তলানির দিকে ছিল মুম্বাই।

বিদায় বেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুম্বাইয়ের অফিসিয়াল পেইজে জয়াবর্ধনে বলেন ‘গত এক দশক ধরে মুম্বই ইন্ডিয়ান্স আমার জীবনের সঙ্গে যুক্ত। খেলোয়াড় ও কোচ হিসেবে এই দলে দারুণ সময় কাটিয়েছি। এই দল একটা পরিবারের মতো। এই অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে।’

তিনি আরও বলেন, ‘একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। মুম্বাই ইন্ডিয়ান্স সব সময় আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে। আগামী বছরগুলোতে দলটির সাফল্য কামনা করি।’

জয়বর্ধনেকে ধন্যবাদ জানিয়েছেন মুম্বইয়ের মালিক নীতা অম্বানী। তিনি লিখেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা ছিল জয়াবর্ধনের। তার নেতৃৃত্ব, দায়বদ্ধতা ও মুম্বইয়ের প্রতি ভালবাসা আমরা দেখেছি। মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের পক্ষ থেকে জয়াবর্ধনকে ভবিষ্যতের জন্য শুভ কামনা।’

জয়াবর্ধনের বিদায়ের পর আইপিএলের আগামী আসরের জন্য নতুন প্রধান কোচ খুঁজতে হবে মুম্বাইকে। নভেম্বরের মাঝামাঝি সময়ে আইপিএল ২০২৭-এর জন্য খেলোয়াড় ধরে রাখার সময়সীমা শেষ হবে। তার আগেই নতুন কোচ নিয়োগের কাজ শেষ করতে হবে মুম্বাইকে।

মুম্বাইয়ের প্রধান কোচ হবার দৌড়ে এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ও চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি।

এছাড়াও মুম্বাইয়ের কোচ হবার তালিকায় আরও আছেন- অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ইয়োইন মরগানের মত সাবেক ক্রিকেটাররা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

10/17/2026

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে কাল মুখোমুখি পাকিস্তান ও শ্রীলংকা

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে কাল মুখোমুখি পাকিস্তান ও শ্রীলংকা

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে স্বাগতিক পাকিস্তান। জয় দিয়ে সিরিজ শুরু করার লক্ষ্য দু’দলের। টুর্নামেন্টের আরেক দল ইংল্যান্ড।

10/17/2026