১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

দিল্লির পেস বোলিং কোচ হিসেবে প্রথমবারের মত আইপিএলের মঞ্চে দায়িত্ব পালন করবেন ৫২ বছর বয়সী ভাস।

আজ সামাজিক মাধ্যমে এক ভিডিওতে ভাসকে নিয়োগ দেওয়ার বিষয়পি নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস। তারা লিখেছে, ‘বিশ্বকাপজয়ী এবং শ্রীলংকার সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন ভাস। টাইগার টেরিটরিতে স্বাগতম, কোচ।’

আগামী আসরে দিল্লির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এছাড়া ব্যাটিং ও সহকারী কোচ হিসেবে দিল্লি নিয়োগ দিয়েছে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংকে। গাঙ্গুলীর নেতৃত্বাধীন কোচিং স্টাফে যোগ দেবেন ভাস।

১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে শ্রীলংকার হয়ে ১১১ টেস্টে ৩৫৫ উইকেট ও ৩২২ ওয়ানডেতে ৪০০ উইকেট শিকার করেছেন ভাস। ১৯৯৬ সালে শ্রীলংকার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ভাস।

২০০৮ থেকে ২০১০ পর্যন্ত আইপিএলের প্রথম তিন আসরে ডেকান চার্জার্সের হয়ে খেলেছেন ভাস।

২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলংকা দলের বোলিং কোচের দায়িত্ব পান ভাস। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান তিনি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

10/17/2026

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে কাল মুখোমুখি পাকিস্তান ও শ্রীলংকা

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে কাল মুখোমুখি পাকিস্তান ও শ্রীলংকা

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে স্বাগতিক পাকিস্তান। জয় দিয়ে সিরিজ শুরু করার লক্ষ্য দু’দলের। টুর্নামেন্টের আরেক দল ইংল্যান্ড।

10/17/2026