১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে কাল মুখোমুখি পাকিস্তান ও শ্রীলংকা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে স্বাগতিক পাকিস্তান। জয় দিয়ে সিরিজ শুরু করার লক্ষ্য দু’দলের। টুর্নামেন্টের আরেক দল ইংল্যান্ড।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে কাল মুখোমুখি পাকিস্তান ও শ্রীলংকা

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে স্বাগতিক পাকিস্তান। জয় দিয়ে সিরিজ শুরু করার লক্ষ্য দু’দলের। টুর্নামেন্টের আরেক দল ইংল্যান্ড।

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

ত্রিদেশীয় টুর্নামেন্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। এই সিরিজ দিয়ে প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার রাজাউল্লাহ।

গত মাসে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রাজাউল্লাহর। অভিষেক ম্যাচে ব্যাট হাতে ৮১ রান ও বল হাতে ৪ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কাড়েন তিনি।

এ বছরের শুরুর দিকে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এবার ওয়ানডে দল থেকেও বাদ দেওয়া হয়েছে তাকে।

শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করার লক্ষ্য পাকিস্তান অধিনায়ক আফ্রিদির। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ভালো ক্রিকেট খেলা এবং জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। যেকোন প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে পারলে পরের দিকের সব কিছু সহজ হয়। আশা করি, ব্যাটার ও বোলাররা ভালো পারফরমেন্স করবে এবং দলের জন্য সাফল্য বয়ে আনবে।’

হ্যামস্ট্রিং ইনজুরির কারনে ওপেনার পাথুম নিশাঙ্কাকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজ খেলবে শ্রীলংকা। মাঠে ফেরার জন্য মেডিকেল ছাড়পত্র পাননি তিনি। ফলে আসন্ন টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই ব্যাটার। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন লাহিরু উদারা।

নিশাঙ্কার পাশাপাশি দল থেকে বাদ পড়েছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক চারিথ আসালঙ্কা। সর্বশেষ ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি।

পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর লক্ষ্য শ্রীলংকার। দলের অধিনায়ক কুশল মেন্ডিস বলেন, ‘আমরা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই। দলের সবাই মাঠে নামতে মুখিয়ে আছে এবং ব্যাট-বল হাতে নিজেদের উজার করে দিতে চায়। নিজেদের কন্ডিশনে পাকিস্তান সবসময় শক্তিশালী দল। জয় পেতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’

এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচের পর ২০ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ২২ অক্টোবর রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে শ্রীলংকা ও ইংল্যান্ড। লিগ পর্বের প্রথম ধাপের ম্যাচগুলো রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।

গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো লাহোরে অনুষ্ঠিত হবে। ২৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান এবং ২৭ অক্টোবর একই মাঠে শ্রীলংকা মুখোমুখি হবে তারা। ২৯ অক্টোবর শেষ ম্যাচে লড়বে ইংল্যান্ড ও শ্রীলংকা।

৩১ অক্টোবর হবে ফাইনাল।

পাকিস্তান দল : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান নাওয়াজ, গাজী ঘোরি, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেইগ (উইকেটরক্ষক), সালমান আগা, সাইম আইয়ুব, শাদাব খান, সুফিয়ান মুকিম।

শ্রীলংকা দল : কুশল মেন্ডিস (অধিনায়ক), লাহিরু উদারা, আভিশকা ফার্নান্দো, কামিল মিশারা, পাভান রত্ননায়েকে, সাহান আরাচ্চিগে, কামিন্দু মেন্ডিস, জনিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, সচিন্দু কলম্বাগে, দুশমন্ত চামিরা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা ও এশান মালিঙ্গা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

10/17/2026

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

10/17/2026

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

10/17/2026