১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় বিশ্বকাপ শুরু হতে এখনো এক বছরের কিছুটা কম সময় বাকি। পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এই সিরিজকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

রোববার শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে শাহিন বলেন, ‘আমাদের ভালো করা গুরুত্বপূর্ণ। কারণ, এখন মূল মনোযোগ বিশ্বকাপের দিকে। এর জন্য আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে।’

তিনটি দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন হলেও সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয়।

১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ২০১১ সালের পর আর ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি। তিন বছর আগে ভারতের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করে দলটি।

২০১৯ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তবে ২০২৩ সালের আসরে হতাশাজনক পারফরম্যান্স করে সপ্তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে তারা।

১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার পারফরম্যান্সও ভালো ছিল না।

গত সপ্তাহে শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে জায়গা না পাওয়া পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম এই ত্রিদেশীয় সিরিজে ফিরছেন। টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয় পেয়েছিল।

পাকিস্তানের বিপক্ষে মঙ্গলবার খেলবে ইংল্যান্ড। দলটির অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, ‘দুটি শক্তিশালী দলের বিপক্ষে খেলার এটি দারুণ সুযোগ। এই সিরিজ আমাদের বিশ্বকাপ প্রস্তুতিতে সহায়ক হবে। আর ফাইনালে উঠতে পারলে আমরা নিজেদের অবস্থান সম্পর্কে আরও ভালো ধারণা পাব।’

ফাইনালের আগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে। ৩১ অক্টোবর লাহোরে অনুষ্ঠিত হবে ফাইনাল।

ইংল্যান্ড দলে থাকছেন না চোটের কারণে ছিটকে যাওয়া তারকা ব্যাটার জস বাটলার এবং বিশ্রামে থাকা পেসার জোফরা আর্চার।

তবে সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্সে আত্মবিশ্বাসী ইংল্যান্ড। টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতে এই আসরে খেলতে নামছে তারা। এর মধ্যে দুটি সিরিজ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে এবং অন্যটি ভারতের বিপক্ষে।

শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিসও আশাবাদী। তিনি বলেন, ‘বিশ্বকাপ সামনে রেখে আমাদের পরিকল্পনা রয়েছে। আশা করি, এই সিরিজে দল ভালো উন্নতির প্রমাণ দেবে।’

ত্রিদেশীয় সিরিজের সূচি :

১৮ অক্টোবর : পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, রাওয়ালপিন্ডি

২০ অক্টোবর : পাকিস্তান বনাম ইংল্যান্ড, রাওয়ালপিন্ডি

২২ অক্টোবর : ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, রাওয়ালপিন্ডি

২৫ অক্টোবর : পাকিস্তান বনাম ইংল্যান্ড, লাহোর

২৭ অক্টোবর : পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, লাহোর

২৯ অক্টোবর : ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, লাহোর

৩১ অক্টোবর : ফাইনাল, লাহোর

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

10/17/2026

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

10/17/2026

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬: জসপ্রিত বুমরাহ ও ঋসভ পান্তকে নিয়েই আগামী মাসে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

10/17/2026

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026