২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সংকটে থাকা সিটিকে খাটো করে না দেখার আহ্বান আর্তেতার

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : রোববার প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে আর্সেনাল। এই ম্যাচকে সামনে রেখে সিটিকে কোনভাবেই খাটো করে না দেখার আহবান জানিয়েছেন গানার্স বস মিকেল আর্তেতা।

সংকটে থাকা সিটিকে খাটো করে না দেখার আহ্বান আর্তেতার

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : রোববার প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে আর্সেনাল। এই ম্যাচকে সামনে রেখে সিটিকে কোনভাবেই খাটো করে না দেখার আহবান জানিয়েছেন গানার্স বস মিকেল আর্তেতা।

এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটির আগে তৃতীয় স্থানে থাকা সিটির চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে শীর্ষে থাকা আর্সেনাল।

মৌসুমের শুরুর কয়েক মাস পয়েন্ট তালিকার শীর্ষে ছিল সিটি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দলটির পারফরম্যান্সে বড় ধরনের অবনতি হয়েছে।

সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ সাত ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে এনজো মারেস্কার দল। আর লিগে টানা চার ম্যাচ ধরে জয়হীন তারা।

সিটির এই ছন্দপতনের কারণ ব্যাখ্যা করতে পারেননি আর্তেতা। তবে দলটির বিপক্ষে তিন পয়েন্ট পাওয়াকে নিশ্চিত ধরে নিচ্ছেন না তিনি।

শুক্রবার সাংবাদিকদের আর্তেতা বলেন, “আমি জানি না, এটা তাদেরই প্রশ্ন করা উচিত। আমি শুধু বলতে পারি তাদের খেলা দেখলে মনে হয় যেসব ম্যাচে তাদের জেতা প্রয়োজন, সেগুলোর অনেকগুলোতেই তারা প্রতিপক্ষের চেয়ে ভালো খেলে। কিন্তু এটাই ফুটবল।

“শিরোপার লড়াইয়ে বড় দলগুলোর বিপক্ষে ঘরের মাঠের ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি, এ ধরনের ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। তবে অন্য দিকটাও দেখতে হবে- এখন নভেম্বর, মৌসুম শেষ হতে এখনও অনেক সময় বাকি।

“চ্যালেঞ্জটা আমাদের নিজেদের জন্য। অন্য প্রতিপক্ষরা কী করবে, তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না।” দলের বাজে ফর্মের কারণে সমালোচনার মুখে পড়েছেন সিটি কোচ মারেস্কা। তবে ইতালিয়ান এই কোচের প্রতি আর্তেতার রয়েছে গভীর শ্রদ্ধা। পেপ গার্দিওলার স্থলাভিষিক্ত হয়ে প্রথম মৌসুমে সিটির দায়িত্ব পালন করছেন মারেস্কা।

আর্তেতা বলেন, “এনজোকে আমি ব্যক্তিগতভাবে চিনি। অসাধারণ একজন মানুষ তিনি। ফুটবলই তার জীবন, ফুটবল নিয়েই তিনি বাঁচেন। বিশ্লেষণী ক্ষমতাও অসাধারণ। কোচ হিসেবে তার ক্যারিয়ার ইতোমধ্যেই দারুণ উচ্চতায় পৌঁছেছে। সবকিছুই অত্যন্ত ইতিবাচক।”

সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিজেদের সেরা ছন্দে না থাকলেও পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আর্সেনাল। প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেড এবং চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে নিজেদের সর্বশেষ দুই ম্যাচে ড্র করেছে গানাররা।

এর আগে টানা তিন ম্যাচে মাত্র এক গোলের ব্যবধানে জয় পেয়েছিল তারা। চতুর্থ বিভাগের দল ফ্লিটউডের কাছে হেরে লিগ কাপ থেকেও বিব্রতকরভাবে বিদায় নিতে হয়েছিল তাদের। আর্তেতার বিশ্বাস, আর্সেনাল এখনও নিজেদের সেরা ছন্দ খুঁজে পাওয়ার পথে রয়েছে। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথে সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় দলকে নতুন করে অনুপ্রাণিত করবে বলে আশা করছেন তিনি।

তিনি বলেন, “হ্যাঁ, আবারও এটা অর্জনের ক্ষুধা আরও বেড়েছে। একসঙ্গে সেই মুহূর্তগুলো আবার উপভোগ করতে চাই।

“প্রতি সপ্তাহে সবাই অসাধারণ পরিশ্রম করছে। প্রতিপক্ষকে বিশ্লেষণ করা, খেলোয়াড়দের চারপাশে সঠিক পরিবেশ তৈরি করা এবং সপ্তাহের পর সপ্তাহ ম্যাচ জেতার জন্য সবাই নিজেদের উজাড় করে দিচ্ছে।” গার্দিওলার অধীনে সিটির দীর্ঘদিনের আধিপত্য আর্তেতার জন্য অনুপ্রেরণা, যদিও সাম্প্রতিক সময়ে দলটি কিছুটা পথ হারিয়েছে।

আর্তেতা বলেন, “নিশ্চিতভাবেই আপনি সেখান থেকে শিখবেন। এটি আপনাকে আরও উচ্চ পর্যায়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। ম্যানচেস্টার সিটি এই লিগে সেই মানদন্ড তৈরি করেছে, কারণ তারা যা করেছে, তা নজিরবিহীন।”

নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পাওয়ায় ডর্টমুন্ডের বিপক্ষে খেলতে পারেননি গোলরক্ষক ডেভিড রায়া। আর্তেতা জানিয়েছেন, তিনি আবার অনুশীলনে ফিরেছেন। ডর্টমুন্ডের বিপক্ষে রায়ার পরিবর্তে খেলেছিলেন কেপা আরিজাবালাগা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026