২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চান অ্যালিসন

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৯ নভেম্বর ২০২৬ : অ্যানফিল্ডে নিজের সফল ক্যারিয়ার আরও দীর্ঘ করতে চলতি মৌসুমের পরও লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন গোলরক্ষক অ্যালিসন বেকার।

লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চান অ্যালিসন

ঢাকা, ৯ নভেম্বর ২০২৬ : অ্যানফিল্ডে নিজের সফল ক্যারিয়ার আরও দীর্ঘ করতে চলতি মৌসুমের পরও লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন গোলরক্ষক অ্যালিসন বেকার।

২০১৮ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বেকার।

৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান গোলরক্ষক লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ৩৪৭টি ম্যাচ খেলেছেন। জিতেছেন সাতটি বড় শিরোপা।

চলতি মৌসুমের শেষে লিভারপুলের সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। অন্য ক্লাবে যাওয়ার গুঞ্জন থাকলেও নতুন চুক্তির মাধ্যমে মার্সিসাইডে থাকার সময় বাড়াতে চান তিনি।

রোববার প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারানোর পর অ্যালিসন বলেন, ‘হ্যাঁ, আমার ইচ্ছা এই ক্লাবেই থাকার। প্রতিটি ম্যাচ খেলার দিকেই আমার মনোযোগ। মনে মনে আমি এখানে থাকতে পেরে খুশি।’

‘যদিও এটি বেশ কিছু বিষয় ও পরিস্থিতির ওপর নির্ভর করছে। তবে আমার ইচ্ছা থেকে যাওয়ার। এখানে আমি খুশি, আমার পরিবারও খুশি।’

অ্যালিসন বলেন, ‘এখনো শিরোপা জয়ের ক্ষুধা আমার রয়েছে। ভালো পারফরম্যান্স উপহার দিতে চাই। যত দিন সম্ভব সর্বোচ্চ পর্যায়ে খেলতে চাই। এটাই আমার ভাবনা।’

সম্প্রতি লিভারপুলের কোচ আন্দোনি ইরাওলা আশা প্রকাশ করেছেন গোলরক্ষক অ্যালিসন আরও দীর্ঘ সময় তাঁর দলের সঙ্গে থাকবেন।

গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে জুভেন্টাসে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনার পর অ্যালিসন জানান, ‘আমার এজেন্ট ক্লাবের সঙ্গে আলোচনা করছেন।’

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজের গুরুত্ব আবারও প্রমাণ করেছেন তিনি।

তবে অ্যালিসনের নির্ভরযোগ্য বিকল্প হিসেবে জর্জি মামারদাশভিলি অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি আগামী বছর জেঙ্ক থেকে তরুণ গোলরক্ষক লুকা ব্রুগম্যান্সেরও লিভারপুলে যোগ দেওয়ার কথা রয়েছে।

মৌসুমের শুরুতে লিভারপুলের ধারাবাহিকতার অভাব নিয়ে অ্যালিসন বলেন, বাস্তবতা হলো, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছি না। এখনো ধারাবাহিকতা আসেনি।

তিনি আরও বলেন, ‘আমাদের একজন সেরা কোচ আছেন, সেরা খেলোয়াড়রাও আছেন। অসাধারণ কিছু করার সামর্থ্য আমাদের রয়েছে। তবে দল হিসেবে এমন একটি পর্যায়ে পৌঁছাতে হবে, যেখানে আমরা অনুভব করব এখন আমরা ঠিক আছি, আমাদের আত্মবিশ্বাস আছে এবং জয়ের জন্য প্রয়োজনীয় সবকিছুই আমাদের রয়েছে।’

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026