২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইনফান্তিনোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন আফ্রিকান ফুটবল প্রধান মোতসেপে

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : ফিফা সভাপতি হিসেবে পুন:নির্বাচিত হওয়ার দৌড়ে জিয়ান্নি ইনফান্তিনোকে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) ৫৪টি সদস্য দেশের সবাই সমর্থন করছে বলে জানিয়েছেন আফ্রিকান ফুটবলের প্রধান প্যাট্রিস মোতসেপে।

ইনফান্তিনোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন আফ্রিকান ফুটবল প্রধান মোতসেপে

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : ফিফা সভাপতি হিসেবে পুন:নির্বাচিত হওয়ার দৌড়ে জিয়ান্নি ইনফান্তিনোকে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) ৫৪টি সদস্য দেশের সবাই সমর্থন করছে বলে জানিয়েছেন আফ্রিকান ফুটবলের প্রধান প্যাট্রিস মোতসেপে।

শনিবার আবুজায় সিএএফের সাধারণ বার্ষিক সভায় এ ঘোষণা দেন মোতসেপে। সভায় উপস্থিত ছিলেন ইনফান্তিনোর দুই প্রতিদ্বন্দ্বীর একজন, ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ ডিয়ালো।

অন্য প্রার্থী হলেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কোজো তাশিমা। আগামী বছরের ১৮ মার্চ রাবাতে জানা যাবে, এই তিন প্রার্থীর মধ্যে কে নির্বাচিত হচ্ছেন। ফিফার ২১১টি সদস্য সংস্থার মধ্যে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেতে হবে বিজয়ী প্রার্থীকে।

ইনফান্তিনোর প্রতি সিএএফের সমর্থনের ঘোষণা এসেছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল তাকে ‘সর্বসম্মতভাবে’ সমর্থন জানানোর কয়েক ঘণ্টা পর।

ইনফান্তিনো চতুর্থ ও শেষ মেয়াদে দায়িত্ব পালনের জন্য প্রার্থী হয়েছেন। গত জুলাইয়ে বিশ্বকাপের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্দেশ্যে তার নেওয়া স্বল্পস্থায়ী ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) পরিকল্পনা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হলেও সিএএফ ধারাবাহিকভাবে তার পাশে রয়েছে।

মোতসেপে বলেন, ‘জিয়ান্নি, আফ্রিকার ৫৪টি দেশের পক্ষ থেকে বলছি, আমাদের প্রার্থী হিসেবে আপনার প্রতি আমাদের সমর্থন রয়েছে।’

‘আফ্রিকার ৫৪টি সদস্য সংস্থার কাছ থেকে আমি প্রতিবেদন পেয়েছি। তাতে বলা হয়েছে, তারা সর্বসম্মতভাবে জিয়ান্নিকে সমর্থন করছে।’

ইনফান্তিনোকে পদত্যাগের আহ্বান জানিয়ে একাধিক পক্ষ কথা বলেছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও তার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। অন্যদিকে, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফও ৫৬ বছর বয়সী সুইস আইনজীবীর কঠোর সমালোচনা করেছে।

তবে মোতসেপে প্রকাশ্যেই ইনফান্তিনোর সমর্থনে কথা বলে আসছেন। ইনফান্তিনোও জানিয়েছেন, এই আনুগত্যের প্রতিদান দেওয়া হবে।

সিএএফের সাধারণ সভায় ইনফান্তিনো বলেন, ‘আপনারা সব সময় আমাকে এবং ফিফাকে বিশ্বস্ত অংশীদার হিসেবে পাবেন।’

এ সময় উন্নয়ন প্রকল্পের জন্য ২০২৭ সালের জানুয়ারি থেকে সিএএফের প্রতিটি সদস্য দেশকে ২ কোটি ৫০ লাখ ডলার করে দেওয়ার ঘোষণা দেন তিনি।

এর আগে উয়েফার সহসভাপতি লরা ম্যাকঅ্যালিস্টার এএফপিকে বলেন, ডিয়ালোকে কেবল ইউরোপের প্রার্থী হিসেবে দেখা উচিত নয়। ৬৩ বছর বয়সী এই আইনজীবীর বাবা সেনেগালে জন্মগ্রহণ করেছিলেন এবং ১৯৬০ সালে রোম অলিম্পিকে ফ্রান্সের হয়ে বক্সিং ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন।

ম্যাকঅ্যালিস্টার বলেন, ‘তিনি ফরাসিভাষী। সিএএফের অনেক দেশের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি সম্পদ।’

২০২৩ সালে উয়েফার প্রথম নারী সহসভাপতি নির্বাচিত হওয়া ৬১ বছর বয়সী ম্যাকঅ্যালিস্টার অবশ্য মনে করিয়ে দেন, মহাদেশীয় ফুটবল কনফেডারেশনগুলো একক জোট হিসেবে ভোট দেয় না।

তিনি বলেন, ‘প্রতিটি কনফেডারেশনের ভেতরে কিছু ফেডারেশনকে সংস্কারের কর্মসূচির পক্ষে আনতে এবং তাদের সমর্থন আদায়ে ফিলিপের জন্য একটি সুযোগ রয়েছে।’

‘জিয়ান্নি ইনফান্তিনোর আচরণ নিয়ে সর্বত্র অস্বস্তি রয়েছে। তার হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করার আকাঙ্খাও রয়েছে।’

‘বিশ্ব ফুটবলের সব জায়গাতেই এটি প্রযোজ্য। বিষয়টি শুধু ইউরোপকে নিয়ে নয়, সবার জন্য একই নিয়ম প্রযোজ্য।’

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026