২৬ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাংলাদেশ সিরিজ জিতে বোর্ডে নিজেদের শক্তি বাড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ সফরে টেস্ট সিরিজ জিতে ক্রিকেট বোর্ডের সঙ্গে দর-কষাকষিতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চান ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।

বাংলাদেশ সিরিজ জিতে বোর্ডে নিজেদের শক্তি বাড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ সফরে টেস্ট সিরিজ জিতে ক্রিকেট বোর্ডের সঙ্গে দর-কষাকষিতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চান ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।

আর্থিক সংকট, উন্নয়ন কার্যক্রম ও প্রতিযোগিতামূলক ক্রিকেটে নানা চ্যালেঞ্জের কারণে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির পারিশ্রমিক ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

স্যামির বিশ্বাস, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) চলতি চক্র ভালোভাবে শেষ করতে পারলে বোর্ডের সঙ্গে আলোচনায় ক্রিকেটারদের দর-কষাকষির ক্ষমতা বাড়বে।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে আজ স্যামি বলেন, “ভারত সিরিজে খেলোয়াড়দের বেতন কমানোর খবর জানানোর পর তারা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং যেভাবে খেলেছে, তা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে ঘুরে দাঁড়াতে সহায়তা করার ক্ষেত্রে তাদের দৃঢ়তা, আবেগ ও আন্তরিকতার প্রমাণ দেয়।”

তিনি আরও বলেন, “একজন পেশাদার খেলোয়াড় হিসেবে কিংবা একটি বোর্ড হিসেবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, সে বাস্তবতা বুঝতে হবে। আর্থিকভাবে আমরা কোন অবস্থায় আছি, তা কারও অজানা নয়।”

একসময় বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে মাঝেমধ্যে কিছু উজ্জ্বল পারফরম্যান্স ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে দলটির ক্রিকেটের মান ক্রমেই নিম্নমুখী হয়েছে।

চলতি ডব্লিউটিসি চক্রে ওয়েস্ট ইন্ডিজ অষ্টম স্থানে রয়েছে, যেখানে বাংলাদেশের অবস্থান চতুর্থ। আগের চক্রেও অষ্টম স্থানে থেকে অভিযান শেষ করেছিল ক্যারিবীয়রা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজটি চলতি চক্রে ওয়েস্ট ইন্ডিজের শেষ সিরিজ। তাই পয়েন্ট তালিকায় অবস্থানের উন্নতি ঘটানোর জন্য এই সিরিজ থেকে অনেক কিছু অর্জনের সুযোগ দেখছেন স্যামি।

তিনি বলেন, “খেলোয়াড়দের প্রতি আমার বার্তা হলো, বিশেষ করে এই টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষ পাঁচে থাকতে পারলে বাড়তি প্রণোদনা পাওয়া যাবে। আর্থিক পুরস্কারের ক্ষেত্রে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রচুর অর্থ বিনিয়োগ করেছে। গত দুই চক্রেই অষ্টম স্থানে থাকা আমাদের খেলোয়াড়দের সামনে এবার আরও ওপরে ওঠার সুযোগ রয়েছে।”

স্যামি মনে করেন, মাঠে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে স্পনসরদেরও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়বে।

তিনি বলেন, “মাঠে ভালো পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের এমন অবস্থানে নিয়ে যাওয়াই খেলোয়াড়দের প্রতি আমার চ্যালেঞ্জ, যাতে আমরা আরও ভালোভাবে দর-কষাকষি করতে পারি এবং স্পনসর আকৃষ্ট করতে পারি। ভারতের বিপক্ষে আমাদের সাদা বলের দল দারুণ করেছে। আশা করি, বাংলাদেশে লাল বলের দলও একই কাজ করতে পারবে।”

সাম্প্রতিক বছরগুলোতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অবনতি ঘটলেও বিভিন্ন সংস্করণে দলটির পারফরম্যান্সে আশার কিছু দিক রয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত কোনও টেস্ট সিরিজ হারেনি তারা। সম্প্রতি ভারতের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও স্বাগতিকদের সঙ্গে সমানে লড়াই করেছে ক্যারিবীয়রা।

তবে বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের মোকাবিলা করা কঠিন হবে, সেটিও জানেন স্যামি। তাঁর মতে, সাম্প্রতিক সাফল্য বাংলাদেশ সিরিজেও ভালো করতে দলকে অনুপ্রাণিত করবে।

স্যামি বলেন, “আমরা জানি, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। তবে আমরাও এ বছর ভালো খেলেছি। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করার সময় নিজেদের অবস্থান সম্পর্কে আমরা সৎ ও বাস্তববাদী ছিলাম। এখন আমরা ঠিক সেই অবস্থানেই রয়েছি, যেখানে থাকার প্রত্যাশা করেছিলাম।”

তিনি আরও বলেন, “আগামী দুটি টেস্ট আমাদের সামনে দারুণ সুযোগ এনে দিয়েছে। ২০২৫ সালে যে লক্ষ্য নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছিলাম, সেটি পূরণের মধ্য দিয়ে এই চক্র শেষ করতে চাই।”

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

ডি-থ্রি ট্রফির নিলামে আলো ছড়ালেন শরিফুল

ডি-থ্রি ট্রফির নিলামে আলো ছড়ালেন শরিফুল

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে আয়োজিত নতুন ঘরোয়া ডি-থ্রি ট্রফির নিলামে সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। ডিসেম্বরে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের দল গঠনের নিলামে তাঁকে পেতে সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্ট খরচ করেছে সিটিজেনস ব্যাংক।

10/26/2026

বিকেএসপিতে সুযোগ না পাওয়া খেলোয়াড়দের জন্য বিশেষ ব্যবস্থার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিকেএসপিতে সুযোগ না পাওয়া খেলোয়াড়দের জন্য বিশেষ ব্যবস্থার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬ : নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম পর্বের প্রশিক্ষণ ক্যাম্পে চূড়ান্তভাবে নির্বাচিত ৪০ জনের বাইরে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের হতাশ হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

10/26/2026

ল্যাঙ্কাশায়ারের ২৫ বছর খেলা স্বপ্ন পূরণের মত : এন্ডারসন

ল্যাঙ্কাশায়ারের ২৫ বছর খেলা স্বপ্ন পূরণের মত : এন্ডারসন

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : আগামী মৌসুমের জন্য ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস এন্ডারসনের সাথে চুক্তি নবায়ন করবে না কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ার। এর মধ্য দিয়ে ল্যাঙ্কাশায়ারের সাথে ২৫ বছরের পথচলা শেষ হলো এন্ডারসনের।

10/26/2026

উদ্বোধনী ম্যাচে আগামীকাল ভারতের মুখোমুখি বাংলাদেশ

উদ্বোধনী ম্যাচে আগামীকাল ভারতের মুখোমুখি বাংলাদেশ

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬ : এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত। এশিযয়ার হকির ‘ওয়ার্ল্ড কাপ’ খ্যাত মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি শুরু হবে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৫০ মিনিটে।

10/26/2026

ব্যালন ডি’অরের সময়সূচি, শীর্ষ প্রার্থী ও ভোটিং পদ্ধতি

ব্যালন ডি’অরের সময়সূচি, শীর্ষ প্রার্থী ও ভোটিং পদ্ধতি

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬ : ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ৭০তম আসর আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মতো ফ্রান্সের বাইরে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান। পুরুষদের পুরস্কারের প্রধান দাবিদারদের মধ্যে রয়েছেন হ্যারি কেন, কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামাল। আর নারী বিভাগের পুরস্কারের অন্যতম প্রধান দাবিদার আলেক্সিয়া পুতেয়াস।

10/26/2026

‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি

‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : জাতীয় দলের তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে ডমেষ্টিক থ্রি (ডি-থ্রি) ট্রফির নিলামে রীতিমতো কাড়াকাড়ি করেছে টুর্নামেন্টের ছয়টি ফ্র্যাঞ্চাইজি।

10/26/2026

২য় জুনিয়র জাতীয় কারাতে প্রতিযোগিতায় ঢাবি কারাতে দলের ৩টি স্বর্ণপদক লাভ

২য় জুনিয়র জাতীয় কারাতে প্রতিযোগিতায় ঢাবি কারাতে দলের ৩টি স্বর্ণপদক লাভ

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : ২য় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কারাতে দল ৩টি স্বর্ণপদক লাভ করেছে।

10/26/2026

ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ালেন সাইম

ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ালেন সাইম

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : ঘরের মাঠে শ্রীলংকা ও ইংল্যান্ডকে নিয়ে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়ালেন পাকিস্তান ওপেনার সাইম আইয়ুব।

10/26/2026