২৬ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : জাতীয় দলের তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে ডমেষ্টিক থ্রি (ডি-থ্রি) ট্রফির নিলামে রীতিমতো কাড়াকাড়ি করেছে টুর্নামেন্টের ছয়টি ফ্র্যাঞ্চাইজি।

‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : জাতীয় দলের তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে ডমেষ্টিক থ্রি (ডি-থ্রি) ট্রফির নিলামে রীতিমতো কাড়াকাড়ি করেছে টুর্নামেন্টের ছয়টি ফ্র্যাঞ্চাইজি।

আজ শহরের স্থানীয় একটি হোটেলে ডি-থ্রি ট্রফির নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে অংশ নিয়েছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি।

অন্যান্য ফ্র্যাঞ্চাইজির সাথে তীব্র লড়াইয়ের পর ২ কোটি ৩০ লাখ পয়েন্টে জাতীয় দলের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক।

নিলামটি পরিচালিত হচ্ছে পয়েন্ট ভিত্তিক পদ্ধতিতে। এখানে উল্লেখিত পয়েন্ট বা সংখ্যা খেলোয়াড়দের প্রকৃত বেতন বা পারিশ্রমিক নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক নির্ধারিত ঘরোয়া ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা।

স্কোয়াড সাজাতে প্রতিটি দলের জন্য সর্বোচ্চ ১০ কোটি পয়েন্ট বরাদ্দ করা হয়েছে।

খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে পয়েন্ট ভিত্তিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের ভিত্তি মূল্য ৪০ লাখ পয়েন্ট। ‘বি’ ক্যাটাগরির জন্য ৩০ লাখ, ‘সি’ ক্যাটাগরির জন্য ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরির জন্য ১০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরির জন্য ৫ লাখ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।

‘এ’ ক্যাটাগরির খেলোয়াড় হওয়ায় শরিফুলের জন্য তার দল যত পয়েন্টই খরচ করুক না কেন, ৪০ লাখ টাকাই পাবেন শরিফুল।

ওয়ালটন গ্রুপ ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে নিয়েছে পেসার তাসকিন আহমেদকে। এছাড়া ২ কোটি পয়েন্টে জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে নিয়েছে ফরচুন গ্রুপ।

আরেক ওপেনার সাইফ হাসানকে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। এজন্য তারা খরচ করেছে ১ কোটি ৯৫ লাখ পয়েন্ট।

১ কোটি ৭০ লাখ পয়েন্টে উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিককে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক।

নিলামের জন্য মোট ২৭৫ জন ক্রিকেটারকে তালিকায় রাখা হয়েছে। তিন ফরম্যাট নিয়ে আয়োজিত ‘ডি-থ্রি’ ট্রফি চলতি বছরের ডিসেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

ডি-থ্রি ট্রফির নিলামে আলো ছড়ালেন শরিফুল

ডি-থ্রি ট্রফির নিলামে আলো ছড়ালেন শরিফুল

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে আয়োজিত নতুন ঘরোয়া ডি-থ্রি ট্রফির নিলামে সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। ডিসেম্বরে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের দল গঠনের নিলামে তাঁকে পেতে সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্ট খরচ করেছে সিটিজেনস ব্যাংক।

10/26/2026

বিকেএসপিতে সুযোগ না পাওয়া খেলোয়াড়দের জন্য বিশেষ ব্যবস্থার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিকেএসপিতে সুযোগ না পাওয়া খেলোয়াড়দের জন্য বিশেষ ব্যবস্থার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬ : নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম পর্বের প্রশিক্ষণ ক্যাম্পে চূড়ান্তভাবে নির্বাচিত ৪০ জনের বাইরে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের হতাশ হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

10/26/2026

ল্যাঙ্কাশায়ারের ২৫ বছর খেলা স্বপ্ন পূরণের মত : এন্ডারসন

ল্যাঙ্কাশায়ারের ২৫ বছর খেলা স্বপ্ন পূরণের মত : এন্ডারসন

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : আগামী মৌসুমের জন্য ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস এন্ডারসনের সাথে চুক্তি নবায়ন করবে না কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ার। এর মধ্য দিয়ে ল্যাঙ্কাশায়ারের সাথে ২৫ বছরের পথচলা শেষ হলো এন্ডারসনের।

10/26/2026

বাংলাদেশ সিরিজ জিতে বোর্ডে নিজেদের শক্তি বাড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ সিরিজ জিতে বোর্ডে নিজেদের শক্তি বাড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ সফরে টেস্ট সিরিজ জিতে ক্রিকেট বোর্ডের সঙ্গে দর-কষাকষিতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চান ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।

10/26/2026

উদ্বোধনী ম্যাচে আগামীকাল ভারতের মুখোমুখি বাংলাদেশ

উদ্বোধনী ম্যাচে আগামীকাল ভারতের মুখোমুখি বাংলাদেশ

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬ : এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত। এশিযয়ার হকির ‘ওয়ার্ল্ড কাপ’ খ্যাত মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি শুরু হবে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৫০ মিনিটে।

10/26/2026

ব্যালন ডি’অরের সময়সূচি, শীর্ষ প্রার্থী ও ভোটিং পদ্ধতি

ব্যালন ডি’অরের সময়সূচি, শীর্ষ প্রার্থী ও ভোটিং পদ্ধতি

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬ : ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ৭০তম আসর আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মতো ফ্রান্সের বাইরে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান। পুরুষদের পুরস্কারের প্রধান দাবিদারদের মধ্যে রয়েছেন হ্যারি কেন, কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামাল। আর নারী বিভাগের পুরস্কারের অন্যতম প্রধান দাবিদার আলেক্সিয়া পুতেয়াস।

10/26/2026

২য় জুনিয়র জাতীয় কারাতে প্রতিযোগিতায় ঢাবি কারাতে দলের ৩টি স্বর্ণপদক লাভ

২য় জুনিয়র জাতীয় কারাতে প্রতিযোগিতায় ঢাবি কারাতে দলের ৩টি স্বর্ণপদক লাভ

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : ২য় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কারাতে দল ৩টি স্বর্ণপদক লাভ করেছে।

10/26/2026

ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ালেন সাইম

ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ালেন সাইম

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : ঘরের মাঠে শ্রীলংকা ও ইংল্যান্ডকে নিয়ে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়ালেন পাকিস্তান ওপেনার সাইম আইয়ুব।

10/26/2026