দিনাজপুর, ১১ নভেম্বর, ২০২৬: জেলার বোঁচাগঞ্জ উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার পলাতক আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে।
আজ বুধবার বিকেলে উপজেলার নাফানগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আবু তাহেরকে (৫৬) তার নিজ বাড়ি সুলতানপুর গ্রামে থেকে তাকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে।
গ্রেফতার অপরজন হলেন, একই উপজেলার নাফানগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোকছেদ আলী (২৯)। তিনি একই উপজেলার সুলতানপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে। তারা দুজনই ওই গ্রামের বাসিন্দা।
বোঁচাগঞ্জ থানার ওসি পরিদর্শক এসএম আহসান হাবীব এই তথ্য বাসসকে নিশ্চিত করে বলেন, নাশকতা মামলার পলাতক আসামি হিসেবে তাদের দুজনকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর রাতেই তাদের দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ২০২৪-এ জুলাই আন্দোলনে নাশকতা ঘটনার সুনির্দিষ্ট মামলা রয়েছে।








