২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
অপরাধ

লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেফতার

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬: রাজধানীর লালবাগে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ইফতেখার চৌধুরী সজীবকে (৩৩) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে জানানো হয়, সোমবার রাতে লালবাগ থানাধীন নিউ পল্টন লাইন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সজীব বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি, সাবেক পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির সাবেক সমন্বয়ক ছিল। এছাড়া সে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য ছিল।

লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

মগবাজারে থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এমদাদুল হক দাদুল গ্রেফতার

মগবাজারে থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এমদাদুল হক দাদুল গ্রেফতার

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : রাজধানীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এমদাদুল হক দাদুলকে (৫৫) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

11/26/2026

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

যশোর, ২৬ নভেম্বর, ২০২৬: যশোরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

11/26/2026

বিভিন্ন অভিযোগে বেবিচকে দুদকের অভিযান

বিভিন্ন অভিযোগে বেবিচকে দুদকের অভিযান

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল প্রদানের অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

11/25/2026

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার, পিস্তল ও গুলি উদ্ধার

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার, পিস্তল ও গুলি উদ্ধার

নরসিংদী, ২৫ নভেম্বর, ২০২৬: জেলায় পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, একনলা বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে।

11/25/2026

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩০ সদস্যসহ আটক ১৮১

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩০ সদস্যসহ আটক ১৮১

কুমিল্লা, ২৪ নভেম্বর, ২০২৬ : জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩০ সদস্যসহ ২৪ ঘণ্টায় ১৮১ জনকে আটক করা হয়েছে।

11/24/2026

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে সারাদেশে ২১৩ নাশকতা : তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে সারাদেশে ২১৩ নাশকতা : তথ্য উপদেষ্টা

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে চলতি মাসের ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে।

11/24/2026

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬: নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাবেক এপিএস আ ন ম আহমাদুল বাশারের নামে থাকা সিটি ব্যাংকের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এই ১১ ব্যাংক হিসাবে ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা বর্তমানে স্থিতি রয়েছে বলে আবেদনে অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক মো. আবু তালহা উল্লেখ করেছেন।

11/24/2026

এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে টোলের অর্থ আত্মসাৎ ও সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

11/22/2026