২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
অপরাধ

বিভিন্ন অভিযোগে বেবিচকে দুদকের অভিযান

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল প্রদানের অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিভিন্ন অভিযোগে বেবিচকে দুদকের অভিযান

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল প্রদানের অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের প্রধান কার্যালয় থেকে বেবিচকের ই/এম প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

দুদক জানায়, অভিযানকালে ওভারটাইম বিলসংক্রান্ত বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে প্রাথমিকভাবে নানা অসংগতি পেয়েছে এনফোর্সমেন্ট টিম। এছাড়া, ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি এবং সরঞ্জাম ক্রয়ের নামে ভুয়া বিল-ভাউচার তৈরির অভিযোগ যাচাইয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।

এদিকে, রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, পরীক্ষা-নিরীক্ষার নামে বিনা রশিদে অর্থ আদায় ও আত্মসাৎ, ওষুধের মজুতে গরমিল এবং অতিরিক্ত মূল্যে চিকিৎসাসামগ্রী ক্রয়ের অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক।

অভিযানকালে ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণ করে কার্ডিওলজি বিভাগে ইসিজি ও ইকো পরীক্ষার ফি আদায় এবং সেবা প্রদানে ব্যাপক অনিয়মের চিত্র পেয়েছে দুদক। নির্ধারিত ফি’র অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা আদায়ের মাধ্যমে রোগীদের তাৎক্ষণিক পরীক্ষার সুযোগ দেওয়ার অভিযোগেরও প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি।

সাধারণ রোগীদের পরীক্ষার জন্য দুই থেকে চার দিন অপেক্ষা করতে হলেও অতিরিক্ত অর্থ প্রদানকারীদের তাৎক্ষণিক সেবা দেওয়া হতো।

এছাড়া, হাসপাতালের বহির্বিভাগের ওষুধ বিতরণ কেন্দ্র ও কেন্দ্রীয় স্টোরে বাস্তব মজুতের সঙ্গে রেজিস্টারের গরমিল পাওয়া যায়। ক্রয়সংক্রান্ত চালান পর্যালোচনায় কয়েকটি পণ্য বাজারমূল্য বা গায়ে মুদ্রিত খুচরা মূল্যের তুলনায় প্রায় দেড় থেকে তিন গুণ বেশি দামে কেনার তথ্য পেয়েছে দুদক। সরবরাহকৃত কয়েকটি ওষুধ ও ইনজেকশনের প্যাকেটে সরকারি ব্যবহারের জন্য নির্ধারিত সিল বা চিহ্নও পাওয়া যায়নি।

অন্যদিকে, দালালচক্রের সঙ্গে যোগসাজশে পাসপোর্ট সেবা প্রদানে হয়রানি, নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় ও আবেদন গ্রহণে অনিয়মের অভিযোগে ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুদক। অভিযানকালে ছদ্মবেশে সেবা কার্যক্রম পর্যবেক্ষণ ও সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে অভিযোগসংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হয়। পরে দালালদের তৎপরতা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের সঙ্গে তাদের সম্ভাব্য যোগসাজশের বিষয়ে অফিসের উপপরিচালককে সতর্ক করা হয়।

এছাড়া, নামজারি কার্যক্রমে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগে শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়েছে দুদক। অভিযানকালে স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকদের সঙ্গে কথা বলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে নামজারি আবেদন দীর্ঘদিন আটকে রেখে দালালের মাধ্যমে ৪০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের পর তাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিলাসপুর ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে বলে জানতে পেরেছে দুদক।

চারটি অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত, রেকর্ডপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই-বাছাই ও পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ এনফোর্সমেন্ট প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

মগবাজারে থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এমদাদুল হক দাদুল গ্রেফতার

মগবাজারে থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এমদাদুল হক দাদুল গ্রেফতার

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : রাজধানীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এমদাদুল হক দাদুলকে (৫৫) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

11/26/2026

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

যশোর, ২৬ নভেম্বর, ২০২৬: যশোরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

11/26/2026

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার, পিস্তল ও গুলি উদ্ধার

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার, পিস্তল ও গুলি উদ্ধার

নরসিংদী, ২৫ নভেম্বর, ২০২৬: জেলায় পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, একনলা বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে।

11/25/2026

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩০ সদস্যসহ আটক ১৮১

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩০ সদস্যসহ আটক ১৮১

কুমিল্লা, ২৪ নভেম্বর, ২০২৬ : জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩০ সদস্যসহ ২৪ ঘণ্টায় ১৮১ জনকে আটক করা হয়েছে।

11/24/2026

লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেফতার

লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেফতার

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬: রাজধানীর লালবাগে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ইফতেখার চৌধুরী সজীবকে (৩৩) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।

11/24/2026

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে সারাদেশে ২১৩ নাশকতা : তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে সারাদেশে ২১৩ নাশকতা : তথ্য উপদেষ্টা

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে চলতি মাসের ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে।

11/24/2026

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬: নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাবেক এপিএস আ ন ম আহমাদুল বাশারের নামে থাকা সিটি ব্যাংকের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এই ১১ ব্যাংক হিসাবে ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা বর্তমানে স্থিতি রয়েছে বলে আবেদনে অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক মো. আবু তালহা উল্লেখ করেছেন।

11/24/2026

এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে টোলের অর্থ আত্মসাৎ ও সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

11/22/2026