২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
অপরাধ

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার, পিস্তল ও গুলি উদ্ধার

Md. Ibrahim Mollahঢাকা

নরসিংদী, ২৫ নভেম্বর, ২০২৬: জেলায় পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, একনলা বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে।

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার, পিস্তল ও গুলি উদ্ধার

নরসিংদী, ২৫ নভেম্বর, ২০২৬: জেলায় পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, একনলা বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আব্দুর রহমান আবেদ (২৩) নামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম মামুন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে জেলার রায়পুরা থানা এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহমান আবেদকে গ্রেফতার করা হয়।

তিনি নরসিংদী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি।

গ্রেফতারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলির ছবি পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানকালে আজ বুধবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে নরসিংদী মডেল থানাধীন গাবতলী পুরানপাড়া ব্রিজের পূর্ব পাশে একটি বিদ্যুতের খুঁটির গোড়ায় ঝোপের ভেতর থেকে তার দেখানো ও শনাক্ত করা স্থান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ম্যাগাজিন সংযুক্ত খয়েরি রঙের প্লাস্টিকের বাটযুক্ত একটি বিদেশি পিস্তল, কাঠের বাটযুক্ত একটি একনলা বন্দুক, পিস্তলের পাঁচ রাউন্ড গুলি এবং বন্দুকের চার রাউন্ড কার্তুজ।

গ্রেফতার আব্দুর রহমান আবেদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোলপুকুরিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি নরসিংদী শহরের গাবতলী এলাকায় বসবাস করতেন।

তিনি নরসিংদী সদর উপজেলার জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা আলিম দ্বিতীয় বর্ষ থেকে বহিষ্কৃত শিক্ষার্থী ও মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

মগবাজারে থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এমদাদুল হক দাদুল গ্রেফতার

মগবাজারে থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এমদাদুল হক দাদুল গ্রেফতার

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : রাজধানীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এমদাদুল হক দাদুলকে (৫৫) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

11/26/2026

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

যশোর, ২৬ নভেম্বর, ২০২৬: যশোরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

11/26/2026

বিভিন্ন অভিযোগে বেবিচকে দুদকের অভিযান

বিভিন্ন অভিযোগে বেবিচকে দুদকের অভিযান

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল প্রদানের অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

11/25/2026

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩০ সদস্যসহ আটক ১৮১

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩০ সদস্যসহ আটক ১৮১

কুমিল্লা, ২৪ নভেম্বর, ২০২৬ : জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩০ সদস্যসহ ২৪ ঘণ্টায় ১৮১ জনকে আটক করা হয়েছে।

11/24/2026

লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেফতার

লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেফতার

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬: রাজধানীর লালবাগে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ইফতেখার চৌধুরী সজীবকে (৩৩) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।

11/24/2026

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে সারাদেশে ২১৩ নাশকতা : তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে সারাদেশে ২১৩ নাশকতা : তথ্য উপদেষ্টা

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে চলতি মাসের ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে।

11/24/2026

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬: নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাবেক এপিএস আ ন ম আহমাদুল বাশারের নামে থাকা সিটি ব্যাংকের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এই ১১ ব্যাংক হিসাবে ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা বর্তমানে স্থিতি রয়েছে বলে আবেদনে অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক মো. আবু তালহা উল্লেখ করেছেন।

11/24/2026

এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে টোলের অর্থ আত্মসাৎ ও সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

11/22/2026