২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
অপরাধ

এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে টোলের অর্থ আত্মসাৎ ও সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে টোলের অর্থ আত্মসাৎ ও সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম তেজগাঁও ও কুড়িল টোল প্লাজায় এ অভিযান পরিচালনা করে।

দুদকের জনসংযোগ বিভাগ জানায়, অভিযানে টোল আদায়ের পদ্ধতি, যানবাহন গণনা কার্যক্রম ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। প্রাথমিক পরিদর্শনে যানবাহনের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং টোল আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে ঘাটতি রয়েছে বলে দুদক টিমের কাছে প্রতীয়মান হয়েছে।

অভিযানকালে অভিযোগের বিষয়ে অধিকতর যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

এদিকে, দিনাজপুরের পার্বতীপুরে পানি উন্নয়ন বোর্ডের সেচ খালের বাঁধ পুনর্বাসন ও শক্তিশালীকরণ কাজে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদকের জেলা কার্যালয়।

অভিযোগ রয়েছে, প্রকল্পের শর্ত লঙ্ঘন করে বাইরে থেকে মাটি সংগ্রহের পরিবর্তে খালের পাশের ফসলি জমি কেটে বাঁধ নির্মাণ এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে।

অভিযানকালে দুদক টিম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে টি১এস৮ডি সেচ খালের নির্মাণকাজ পরিদর্শন করে। এসময় নির্মাণাধীন বাঁধের পাশের ফসলি জমি থেকে মাটি কাটার চিহ্ন পাওয়া যায়, যা প্রকল্পের নির্ধারিত শর্তের লঙ্ঘন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়।

অপরদিকে, ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবায় হয়রানি, চিকিৎসকদের দেরিতে উপস্থিতি, অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি ও অন্যান্য অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর।

অভিযানে দুদক কর্মকর্তারা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন ইউনিটের চিকিৎসাসেবা পর্যবেক্ষণ করেন। এসময় বিপুলসংখ্যক রোগীর উপস্থিতির তুলনায় চিকিৎসকদের উপস্থিতি কম পাওয়া যায়। চিকিৎসকদের নির্ধারিত সময়ের পরে হাসপাতালে আসার বিষয়টিও প্রতীয়মান হয়।

পরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের উপস্থিতিতে বিভিন্ন বিভাগ পরিদর্শনকালে ডেন্টাল বিভাগের একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে রোগীকে ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা নিতে প্রলুব্ধ করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এছাড়া বহির্বিভাগে অতিরিক্ত অর্থ আদায়, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের খাবার সরবরাহে অনিয়ম পাওয়া যায়। এসময় হাসপাতালের মালামাল ও ওষুধ ক্রয়সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে দুদক টিম।

একই দিনে বাগেরহাটের রামপাল উপজেলার গাবতলা ও সগুনা গ্রামের মধ্যবর্তী খালের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মাণাধীন সেতুতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদকের জেলা কার্যালয়।

অভিযানে সেতুর মূল কাঠামো, ফুট স্লাব ও উইংয়ের ঢালাই সম্পন্ন অবস্থায় পাওয়া যায়। তবে সংযোগ সড়কের মাটি খননের কাজ চলমান ছিল।

পরে সড়ক ও জনপথ বিভাগের একজন নিরপেক্ষ প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সেতুর বিভিন্ন অংশের পরিমাপ নেওয়া হয়। নির্মাণকাজের গুণগত মান যাচাইয়ে সেতুর বিভিন্ন অংশ থেকে কোর নমুনা সংগ্রহ করা হয়। এসব নমুনা পরীক্ষাগারে পরীক্ষা করা হবে।

দুদক জানায়, চারটি অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত, রেকর্ডপত্র এবং সেতুর নির্মাণসামগ্রীর নমুনা পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে কমিশনে পৃথক পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

মগবাজারে থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এমদাদুল হক দাদুল গ্রেফতার

মগবাজারে থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এমদাদুল হক দাদুল গ্রেফতার

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : রাজধানীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এমদাদুল হক দাদুলকে (৫৫) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

11/26/2026

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

যশোর, ২৬ নভেম্বর, ২০২৬: যশোরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

11/26/2026

বিভিন্ন অভিযোগে বেবিচকে দুদকের অভিযান

বিভিন্ন অভিযোগে বেবিচকে দুদকের অভিযান

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল প্রদানের অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

11/25/2026

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার, পিস্তল ও গুলি উদ্ধার

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার, পিস্তল ও গুলি উদ্ধার

নরসিংদী, ২৫ নভেম্বর, ২০২৬: জেলায় পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, একনলা বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে।

11/25/2026

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩০ সদস্যসহ আটক ১৮১

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩০ সদস্যসহ আটক ১৮১

কুমিল্লা, ২৪ নভেম্বর, ২০২৬ : জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩০ সদস্যসহ ২৪ ঘণ্টায় ১৮১ জনকে আটক করা হয়েছে।

11/24/2026

লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেফতার

লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেফতার

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬: রাজধানীর লালবাগে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ইফতেখার চৌধুরী সজীবকে (৩৩) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।

11/24/2026

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে সারাদেশে ২১৩ নাশকতা : তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে সারাদেশে ২১৩ নাশকতা : তথ্য উপদেষ্টা

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে চলতি মাসের ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে।

11/24/2026

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬: নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাবেক এপিএস আ ন ম আহমাদুল বাশারের নামে থাকা সিটি ব্যাংকের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এই ১১ ব্যাংক হিসাবে ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা বর্তমানে স্থিতি রয়েছে বলে আবেদনে অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক মো. আবু তালহা উল্লেখ করেছেন।

11/24/2026