৩১ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

হাকিমির হ্যাটট্রিকে লে হাভরেকে উড়িয়ে দিল পিএসজি

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : ফরাসি লিগ ওয়ানে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন আশরাফ হাকিমি। তাঁর নৈপুণ্যে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রামে রাখা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তলানির দল লে হাভরেকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে।

হাকিমির হ্যাটট্রিকে লে হাভরেকে উড়িয়ে দিল পিএসজি

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : ফরাসি লিগ ওয়ানে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন আশরাফ হাকিমি। তাঁর নৈপুণ্যে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রামে রাখা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তলানির দল লে হাভরেকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে।

লিগে পিএসজির নিকটতম প্রতিদ্বন্দ্বী রেনে ৫-২ গোলে নিসের কাছে হেরে চার পয়েন্ট পিছিয়ে পড়েছে। অন্যদিকে লেন্সের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলের জয়ে অলিভার গিরুদের শেষ মুহূর্তের গোলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিলি।

সাবেক বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগজয়ী গিরুদের বয়স এখন ৪০ বছর। বদলি হিসেবে মাঠে নেমে মৌসুমে নিজের তৃতীয় গোলটি করেন তিনি। তাঁর গোলে কঠিন ও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে জয় নিশ্চিত হয় লিলির।

মৌসুমের শুরুতে ধীরগতির পর লিগে টানা ছয় ম্যাচ জিতেছে পিএসজি। ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিলি। রোববার প্যারিস এফসিকে হারাতে পারলে লিলির সমান পয়েন্ট হবে মোনাকোরও। রেনের পয়েন্ট ১৬।

এ পর্যন্ত মাত্র দুই পয়েন্ট পাওয়া লে হাভরে ম্যাচের শুরুতে পিএসজিকে চাপে ফেলেছিল। একপর্যায়ে স্বাগতিকরা একসঙ্গে অনেক খেলোয়াড় নিয়ে আক্রমণে উঠলে পিএসজির রক্ষণভাগকে দ্রুত পিছু হটতে হয়। খেলার ধারার বিপরীতে ১৮তম মিনিটে গোল করে লে হাভরেকে এগিয়ে দেন স্ট্রাইকার জশ মাজা।

দ্বিতীয় গোলের জন্য মরিয়া হয়ে ওঠা লে হাভরের রক্ষণভাগকে দ্রুত পাল্টা আক্রমণে ভেঙে দেয় পিএসজি। হাকিমির পাস ধরে ২৬তম মিনিটে গোল করে সমতা ফেরান বেলজিয়ান উইঙ্গার মিকা গটস।

এর দুই মিনিট পরই প্রতিপক্ষের রক্ষণভাগকে পেছনে ফেলে বক্সের কাছ থেকে দুর্দান্ত গতির নিচু শটে কাছের পোস্টের ভেতর দিয়ে বল জালে পাঠান হাকিমি। এতে ২-১ গোলে এগিয়ে যায় পিএসজি।

এরপর নরম্যান্ডির দলটিকে রীতিমতো দিশেহারা করে ফেলে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন হাকিমি। তাঁর নিচু শট গোলরক্ষক আর্নো বোদারের পরাস্ত করে জালে জড়ালে ৩-১ গোলে এগিয়ে যায় পিএসজি।

ম্যাচে ফেরার আশায় লে হাভরে সব খেলোয়াড়কে আক্রমণে পাঠায়। কিন্তু তাতে উল্টো সুযোগ পেয়ে যায় পিএসজি। নিজেদের অর্ধে কোনো ডিফেন্ডার না থাকায় গোলরক্ষক বোদারকে অনেকটা সামনে এগিয়ে আসতে হয়।

এক ঘণ্টা পার হওয়ার কিছুক্ষণ পর বোদারকে কাটিয়ে ঠান্ডা মাথায় দূর থেকে বল জালে পাঠান সেনি মায়ুলু। এতে ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারিত হয়ে যায়।

৬৯তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন হাকিমি। তাঁর প্রথম শট ঠেকিয়ে দিলেও ফিরতি বল মরক্কোর এই ফুটবলারের গায়ে লেগে জালে ঢুকে যায়। হ্যাটট্রিকের আনন্দ উদযাপন শেষ করার আগেই কোচ লুইস এনরিকে তাঁকে তুলে নেন।

হাকিমির ভূমিকা সম্পর্কে এনরিকে বলেন, “আমরা যখন বলের দখলে থাকি, তখন সে একজন স্ট্রাইকার। বল আমাদের নিয়ন্ত্রণে থাকলে সে স্বাধীনভাবে খেলতে পারে, কিন্তু বলের দখল না থাকলে তাকে অবশ্যই রক্ষণে দায়িত্ব পালন করতে হয়।”

স্প্যানিশ এই কোচ দলের তারকা ডিজায়ার দুয়ে, ভিটিনিয়া ও হুয়াও নেভেসকে বেঞ্চে রেখেছিলেন। চোটের কারণে খেলতে পারেননি উসমান দেম্বেলে। অন্যদিকে, গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে জয়ের ম্যাচে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় খভিচা কাভারাটসখেলিয়া মৌসুমের বাকি অংশে খেলতে না পারার শঙ্কায় রয়েছেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ : রংপুর জেলা স্টেডিয়ামসহ দেশের সব জেলা স্টেডিয়াম, সুইমিং পুল, ইনডোর স্টেডিয়াম ও জিমনেসিয়াম পর্যায়ক্রমে সংস্কার ও আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

10/31/2026

নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার, সেরা সাঁতারু রাফি-মাইশা

নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার, সেরা সাঁতারু রাফি-মাইশা

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে আজ মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে শেষ হয়েছে ‘৩৫তম জাতীয়, সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৬’।

10/31/2026

মিলানের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন পুলিসিচ

মিলানের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন পুলিসিচ

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্লেমেকার ক্রিশ্চিয়ান পুলিসিচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইতালিয়ান সিরি-আ ক্লাব এসি মিলান। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

10/31/2026

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ওয়ানডেতে ভারতীয় দলে আকিব নবি

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ওয়ানডেতে ভারতীয় দলে আকিব নবি

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ : হ্যামস্ট্রিংয়ের চোটে প্রসিধ কৃষ্ণা ছিটকে যাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচের দলে পেসার আকিব নবিকে অন্তর্ভুক্ত করেছে ভারত।

10/31/2026

প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ

প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারানোর পর দলের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। বিশেষ করে স্পিনারদের পারফরম্যান্সে মুগ্ধ তিনি।

10/31/2026

তিন বিভাগে আমরা ভালো করতে পারিনি : শান্ত

তিন বিভাগে আমরা ভালো করতে পারিনি : শান্ত

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। চার দিনেই টেস্ট হেরে হতাশ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই বাজে পারফরমেন্সের করেছে দল। তিনি বলেন, এটি হতাশাজনক পারফরমেন্স। এটি দলের জন্য উদ্বেগের বিষয়।

10/31/2026

দ্রুত ৩৫০ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন রাবাদা

দ্রুত ৩৫০ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন রাবাদা

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম ডেলিভারিতে ৩৫০ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ডান-হাতি পেসার কাগিসো রাবাদা। কেপ টাউন অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে এই কীর্তি গড়েন তিনি।

10/31/2026

ব্যালন ডি’অরের ভোটে এমবাপ্পেকে মাত্র ২৮ পয়েন্টে হারিয়েছেন কেইন

ব্যালন ডি’অরের ভোটে এমবাপ্পেকে মাত্র ২৮ পয়েন্টে হারিয়েছেন কেইন

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : বর্তমান ভোটিং পদ্ধতি চালুর পর সবচেয়ে কম ব্যবধানে ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। শুক্রবার পুরস্কারটির আয়োজক ফ্রান্স ফুটবল প্রকাশিত ভোটের হিসাব থেকে জানা গেছে, কিলিয়ান এমবাপ্পেকে মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলেছেন ইংল্যান্ডের এই তারকা।

10/31/2026