৩১ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ : রংপুর জেলা স্টেডিয়ামসহ দেশের সব জেলা স্টেডিয়াম, সুইমিং পুল, ইনডোর স্টেডিয়াম ও জিমনেসিয়াম পর্যায়ক্রমে সংস্কার ও আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ : রংপুর জেলা স্টেডিয়ামসহ দেশের সব জেলা স্টেডিয়াম, সুইমিং পুল, ইনডোর স্টেডিয়াম ও জিমনেসিয়াম পর্যায়ক্রমে সংস্কার ও আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

আজ শনিবার রংপুর জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে স্থানীয় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে চায় সরকার। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলার স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়নে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে।

এর আওতায় রংপুর জেলা স্টেডিয়ামও রয়েছে। স্টেডিয়ামে সুইমিং পুল, ইনডোর সুবিধাসহ প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আটটি বিভাগে ভাগ করে পর্যায়ক্রমে জেলা স্টেডিয়াম, সুইমিং পুল, ইনডোর স্টেডিয়াম ও জিমনেসিয়াম সংস্কার এবং আধুনিকায়ন করা হবে।

তিনি আরও বলেন, এই প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করে বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে।

তবে এসব কাজ বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন। রংপুর জেলা স্টেডিয়ামের ড্রেসিং রুম, প্রেস বক্স ও গ্যালারিসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়নও পর্যায়ক্রমে করা হবে। এজন্য সংশ্লিষ্ঠ প্রকল্প পরিচালক ও প্রকৌশলীরা কাজ করছেন।

রংপুরে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, রংপুর খেলাধুলাপ্রিয় একটি নগরী।

এখান থেকে অতীতে অনেক খেলোয়াড় তৈরি হয়েছেন, ভবিষ্যতেও হবেন। তবে নতুন বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের আগে বিদ্যমান স্টেডিয়ামগুলোর প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন করা হবে। এরপর প্রয়োজন বিবেচনায় নিয়ে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের বিষয়ে পরিকল্পনা করা হবে।

দেশের ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরির পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন। এ জন্য প্রতিটি ইউনিয়নে তিন থেকে আট বিঘা পর্যন্ত খাসজমি চিহ্নিত করার আহ্বান জানান তিনি। এসব জমি সংস্কার করে খেলার উপযোগী মাঠ তৈরি করা হবে, যাতে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ খেলাধুলার সুযোগ পায়।

নতুন কুঁড়ি স্পোর্টসের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী একযোগে দেশের ৫০৩টি উপজেলায় দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রথম আসরে অংশ নেওয়া ৩১০ জন ক্রীড়াবিদের মধ্য থেকে ৪০ জনকে বাছাই করে স্থায়ীভাবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির ব্যবস্থা করা হয়েছে।

সেখানে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রশিক্ষণ নেবে এবং উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষার সুযোগ পাবে। পরবর্তী সময়ে তাদের পেশাদার খেলোয়াড় হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এ সময় সংরক্ষিত নারী সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সামছুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুল আলম নাজু, জেলা প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও স্থানীয় ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার, সেরা সাঁতারু রাফি-মাইশা

নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার, সেরা সাঁতারু রাফি-মাইশা

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে আজ মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে শেষ হয়েছে ‘৩৫তম জাতীয়, সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৬’।

10/31/2026

মিলানের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন পুলিসিচ

মিলানের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন পুলিসিচ

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্লেমেকার ক্রিশ্চিয়ান পুলিসিচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইতালিয়ান সিরি-আ ক্লাব এসি মিলান। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

10/31/2026

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ওয়ানডেতে ভারতীয় দলে আকিব নবি

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ওয়ানডেতে ভারতীয় দলে আকিব নবি

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ : হ্যামস্ট্রিংয়ের চোটে প্রসিধ কৃষ্ণা ছিটকে যাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচের দলে পেসার আকিব নবিকে অন্তর্ভুক্ত করেছে ভারত।

10/31/2026

প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ

প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারানোর পর দলের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। বিশেষ করে স্পিনারদের পারফরম্যান্সে মুগ্ধ তিনি।

10/31/2026

তিন বিভাগে আমরা ভালো করতে পারিনি : শান্ত

তিন বিভাগে আমরা ভালো করতে পারিনি : শান্ত

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। চার দিনেই টেস্ট হেরে হতাশ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই বাজে পারফরমেন্সের করেছে দল। তিনি বলেন, এটি হতাশাজনক পারফরমেন্স। এটি দলের জন্য উদ্বেগের বিষয়।

10/31/2026

দ্রুত ৩৫০ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন রাবাদা

দ্রুত ৩৫০ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন রাবাদা

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম ডেলিভারিতে ৩৫০ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ডান-হাতি পেসার কাগিসো রাবাদা। কেপ টাউন অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে এই কীর্তি গড়েন তিনি।

10/31/2026

হাকিমির হ্যাটট্রিকে লে হাভরেকে উড়িয়ে দিল পিএসজি

হাকিমির হ্যাটট্রিকে লে হাভরেকে উড়িয়ে দিল পিএসজি

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : ফরাসি লিগ ওয়ানে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন আশরাফ হাকিমি। তাঁর নৈপুণ্যে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রামে রাখা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তলানির দল লে হাভরেকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে।

10/31/2026

ব্যালন ডি’অরের ভোটে এমবাপ্পেকে মাত্র ২৮ পয়েন্টে হারিয়েছেন কেইন

ব্যালন ডি’অরের ভোটে এমবাপ্পেকে মাত্র ২৮ পয়েন্টে হারিয়েছেন কেইন

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : বর্তমান ভোটিং পদ্ধতি চালুর পর সবচেয়ে কম ব্যবধানে ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। শুক্রবার পুরস্কারটির আয়োজক ফ্রান্স ফুটবল প্রকাশিত ভোটের হিসাব থেকে জানা গেছে, কিলিয়ান এমবাপ্পেকে মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলেছেন ইংল্যান্ডের এই তারকা।

10/31/2026