৩১ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার, সেরা সাঁতারু রাফি-মাইশা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে আজ মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে শেষ হয়েছে ‘৩৫তম জাতীয়, সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৬’।

নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সাঁতার, সেরা সাঁতারু রাফি-মাইশা

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে আজ মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে শেষ হয়েছে ‘৩৫তম জাতীয়, সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৬’।

বাংলাদেশ নৌবাহিনী ৩৪টি স্বর্ণ, ২৪ টি রৌপ্য, ১৫ টি ব্রোঞ্জ পদক পেয়ে প্রথম স্থান অর্জন করেছে। বাংলাদেশ সেনাবাহিনী ১৬ টি স্বর্ণ, ২২ টি রৌপ্য ও ২৬টি ব্রোঞ্জ পদক পেয়ে দ্বিতীয়, বিকেএসপি ২টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় স্থান অর্জণ করেছে। এছাড়া নিকলী সুইমিং ক্লাব, কিশোরগঞ্জ ২টি ব্রোঞ্জ এবং বাংলাদেশ পুলিশ ১টি ব্রোঞ্জ পদক অর্জন করে পদক তালিকায় নাম লিখেছে।

আজ বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী।

দলগত চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী এবং দলগত রানার্স আপ বাংলাদেশ সেনাবাহিনীকে ট্রফি প্রদান করা হয়। ওয়াটারপোলো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও রানার আপ হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ।

ডাইভিংয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী এবং রানার্স আপ হয়েছে বিকেএসপি।

পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি ৪টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ডসহ ৭ টি স্বর্ণ অর্জন করে সেরা সাঁতারু নির্বাচিত হয়েছে। মহিলা বিভাগে ৩টি নতুন জাতীয় রেকর্ডসহ বাংলাদেশ নৌবাহিনীর ফাতিহা মাহতাব মাইশা ৫স্বর্ণ, ১টি রৌপ্য পদক অর্জন করে সেরা সাঁতারু নির্বাচিত হয়। নতুন জাতীয় রেকর্ডসৃষ্টিকারী সাঁতারুকে ফেডারেশনের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে অর্থ পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতার ৪র্থ ও শেষ দিনে সাঁতারে ৯টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। শেষ দিনে সাঁতারে ৪টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। এ প্রতিযোগিতায় সাঁতারে সর্বমোট ২০টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ : রংপুর জেলা স্টেডিয়ামসহ দেশের সব জেলা স্টেডিয়াম, সুইমিং পুল, ইনডোর স্টেডিয়াম ও জিমনেসিয়াম পর্যায়ক্রমে সংস্কার ও আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

10/31/2026

মিলানের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন পুলিসিচ

মিলানের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন পুলিসিচ

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্লেমেকার ক্রিশ্চিয়ান পুলিসিচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইতালিয়ান সিরি-আ ক্লাব এসি মিলান। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

10/31/2026

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ওয়ানডেতে ভারতীয় দলে আকিব নবি

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ওয়ানডেতে ভারতীয় দলে আকিব নবি

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ : হ্যামস্ট্রিংয়ের চোটে প্রসিধ কৃষ্ণা ছিটকে যাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচের দলে পেসার আকিব নবিকে অন্তর্ভুক্ত করেছে ভারত।

10/31/2026

প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ

প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসায় চেজ

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারানোর পর দলের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। বিশেষ করে স্পিনারদের পারফরম্যান্সে মুগ্ধ তিনি।

10/31/2026

তিন বিভাগে আমরা ভালো করতে পারিনি : শান্ত

তিন বিভাগে আমরা ভালো করতে পারিনি : শান্ত

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। চার দিনেই টেস্ট হেরে হতাশ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই বাজে পারফরমেন্সের করেছে দল। তিনি বলেন, এটি হতাশাজনক পারফরমেন্স। এটি দলের জন্য উদ্বেগের বিষয়।

10/31/2026

দ্রুত ৩৫০ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন রাবাদা

দ্রুত ৩৫০ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন রাবাদা

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম ডেলিভারিতে ৩৫০ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ডান-হাতি পেসার কাগিসো রাবাদা। কেপ টাউন অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে এই কীর্তি গড়েন তিনি।

10/31/2026

হাকিমির হ্যাটট্রিকে লে হাভরেকে উড়িয়ে দিল পিএসজি

হাকিমির হ্যাটট্রিকে লে হাভরেকে উড়িয়ে দিল পিএসজি

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : ফরাসি লিগ ওয়ানে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন আশরাফ হাকিমি। তাঁর নৈপুণ্যে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রামে রাখা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তলানির দল লে হাভরেকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে।

10/31/2026

ব্যালন ডি’অরের ভোটে এমবাপ্পেকে মাত্র ২৮ পয়েন্টে হারিয়েছেন কেইন

ব্যালন ডি’অরের ভোটে এমবাপ্পেকে মাত্র ২৮ পয়েন্টে হারিয়েছেন কেইন

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : বর্তমান ভোটিং পদ্ধতি চালুর পর সবচেয়ে কম ব্যবধানে ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। শুক্রবার পুরস্কারটির আয়োজক ফ্রান্স ফুটবল প্রকাশিত ভোটের হিসাব থেকে জানা গেছে, কিলিয়ান এমবাপ্পেকে মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলেছেন ইংল্যান্ডের এই তারকা।

10/31/2026