২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
অপরাধ

ঘুষের টাকাসহ গ্রেপ্তার হওয়া ভূমি সার্ভেয়ার আসাদুল রিমান্ড শেষে কারাগারে

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬: রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ঘুষের ১ লাখ টাকাসহ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কাছে হাতেনাতে গ্রেপ্তার সার্ভেয়ার মো. আসাদুল ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঘুষের টাকাসহ গ্রেপ্তার হওয়া ভূমি সার্ভেয়ার আসাদুল রিমান্ড শেষে কারাগারে

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬: রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ঘুষের ১ লাখ টাকাসহ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কাছে হাতেনাতে গ্রেপ্তার সার্ভেয়ার মো. আসাদুল ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

দুই দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবিরের আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা দুদক। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে ৩ নভেম্বর ঘুষের ১ লাখ টাকাসহ দুদক তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন। একই দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম। গত ৯ নভেম্বর তদন্তকারী কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা।

মামলার অভিযোগ থেকে জানা যায় , সৈনিক মো. মনিরুল ইসলাম (অব.) ঢাকা জেলার লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে অবস্থিত মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি পৃথকীকরণ এবং স্কেচম্যাপ তৈরির জন্য তিনি গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। তবে প্রায় ৬ মাস লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করতে পারেননি তিনি। একপর্যায়ে তাকে ওই কার্যালয়ের সার্ভেয়ার আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

পরবর্তীতে আসাদুল ইসলাম কাজটি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি দুদককে জানালে অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে ফাঁদ অভিযানের পরিকল্পনা করা হয়। এর ধারাবাহিকতায় দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ দল ৩ নভেম্বর পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ১ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ বাদি হয়ে আসাদুল ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাট দায়ের করেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

মগবাজারে থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এমদাদুল হক দাদুল গ্রেফতার

মগবাজারে থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এমদাদুল হক দাদুল গ্রেফতার

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : রাজধানীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এমদাদুল হক দাদুলকে (৫৫) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

11/26/2026

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

যশোর, ২৬ নভেম্বর, ২০২৬: যশোরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

11/26/2026

বিভিন্ন অভিযোগে বেবিচকে দুদকের অভিযান

বিভিন্ন অভিযোগে বেবিচকে দুদকের অভিযান

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল প্রদানের অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

11/25/2026

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার, পিস্তল ও গুলি উদ্ধার

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার, পিস্তল ও গুলি উদ্ধার

নরসিংদী, ২৫ নভেম্বর, ২০২৬: জেলায় পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, একনলা বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে।

11/25/2026

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩০ সদস্যসহ আটক ১৮১

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩০ সদস্যসহ আটক ১৮১

কুমিল্লা, ২৪ নভেম্বর, ২০২৬ : জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩০ সদস্যসহ ২৪ ঘণ্টায় ১৮১ জনকে আটক করা হয়েছে।

11/24/2026

লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেফতার

লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেফতার

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬: রাজধানীর লালবাগে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ইফতেখার চৌধুরী সজীবকে (৩৩) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।

11/24/2026

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে সারাদেশে ২১৩ নাশকতা : তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে সারাদেশে ২১৩ নাশকতা : তথ্য উপদেষ্টা

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে চলতি মাসের ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে।

11/24/2026

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬: নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাবেক এপিএস আ ন ম আহমাদুল বাশারের নামে থাকা সিটি ব্যাংকের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এই ১১ ব্যাংক হিসাবে ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা বর্তমানে স্থিতি রয়েছে বলে আবেদনে অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক মো. আবু তালহা উল্লেখ করেছেন।

11/24/2026