৩ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
অপরাধ

দুর্নীতি ও অর্থ আত্মসাৎ : সালমান এফ রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫ : মাত্র মাসখানেক আগে নিবন্ধিত একটি কোম্পানির মাধ্যমে এক হাজার কোটি টাকা আত্মসাৎ এবং অর্থপাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও আইএফআইসি ব্যাংক পিএলসি-র সাবেক চেয়ারম্যান সালমান এফ. রহমান ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামসহ ৩০ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)...

দুর্নীতি ও অর্থ আত্মসাৎ : সালমান এফ রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫ : মাত্র মাসখানেক আগে নিবন্ধিত একটি কোম্পানির মাধ্যমে এক হাজার কোটি টাকা আত্মসাৎ এবং অর্থপাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও আইএফআইসি ব্যাংক পিএলসি-র সাবেক চেয়ারম্যান সালমান এফ. রহমান ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামসহ ৩০ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি নিয়মিত মামলা দায়ের করেছে।

দুদকের সহকারী পরিচালক (বিশেষ তদন্ত-২) সাজ্জাদ হোসেন বাদী হয়ে কমিশনের অনুমোদনক্রমে এ মামলা দায়ের করেন। দুদকের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহার করে প্রস্তাবিত মর্টগেজ সম্পত্তির অস্বাভাবিক মূল্যায়নের মাধ্যমে একটি কৃত্রিম কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেড (এসটিএল) নামীয় বন্ডের মাধ্যমে ১ হাজার কোটি টাকা সংগ্রহ করেন।

ব্রিফিংয়ে জানায়, প্রকৃত ৮৭ কোটি টাকা মূল্যের জমিকে ১০২০ কোটি টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ উত্তোলন করা হয়। পরে উক্ত অর্থ এসটিএল-এর চলতি হিসাব নং ০২১০২৬৪৩৩৭০০১-এ জমা করে, তার মধ্যে ২০০ কোটি টাকা এফডিআর করা হয় এবং বাকি ৮০০ কোটি টাকা বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডসহ বেক্সিমকো গ্রুপ ও অন্যান্য প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবে স্থানান্তর করা হয়।

এ ছাড়াও ব্যাংকিং নিয়মনীতি উপেক্ষা করে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে এই অর্থ নগদে উত্তোলন এবং স্থানান্তর ও লেয়ারিং-এর মাধ্যমে মানি লন্ডারিং করা হয়।

অভিযোগে বলা হয়, অভিযুক্তদের এই কর্মকাণ্ড দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭(ক)/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১৮-এর ৪ ধারা লঙ্ঘন করেছে।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন : আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো: শাহ আলম সারোয়ার, বিএসইসি’র সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামসহ অন্যান্য ব্যাংক কর্মকর্তা, শ্রীপুর টাউনশীপ লিমিটেডের পরিচালক, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইওসহ মোট ৩০ জন।

দুদক জানায়, প্রাথমিক অনুসন্ধানে উক্ত অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রাম, ২৯ অক্টোবর, ২০২৬ : চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

10/29/2026

কেডিএ’র প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

কেডিএ’র প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

খুলনা, ২৩ অক্টোবর, ২০২৬: খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মো. সাবিরুল আলমসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

10/23/2026

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম, ২৩ অক্টোবর: পুলিশ চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা মো. আরিফুল ইসলাম প্রকাশ আরিফ পাশাকে (৩১) গ্রেপ্তার করেছে।

10/23/2026

মিরপুরে বাসে অগ্নিসংযোগ : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তানভীর কারাগারে

মিরপুরে বাসে অগ্নিসংযোগ : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তানভীর কারাগারে

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : রাজধানীর মিরপুরে অভিজাত পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মো. তানভীর আহমেদকে (৩৩) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

10/22/2026

নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক : ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ জন কারাগারে

নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক : ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ জন কারাগারে

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : রাজধানীর মোহাম্মদপুরে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

10/22/2026

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে গ্রেফতার সোহাগ ফকির কারাগারে

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে গ্রেফতার সোহাগ ফকির কারাগারে

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার সোহাগ ফকিরকে (৩৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

10/21/2026

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেফতার ১

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেফতার ১

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় একজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)।

10/21/2026

অর্থ আত্মসাৎ মামলায় চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে

অর্থ আত্মসাৎ মামলায় চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে

চট্টগ্রাম, ১৯ অক্টোবর, ২০২৬ : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বহুল আলোচিত পোর্ট কানেক্টিং সড়ক সংস্কার ও সম্প্রসারণ প্রকল্পে প্রায় ২৪ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাতের মামলায় চসিকের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিনসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

10/19/2026