২৯ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
অপরাধ

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

Md. Ibrahim Mollahঢাকা

চট্টগ্রাম, ২৯ অক্টোবর, ২০২৬ : চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য হলেন- সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিন। তাদেরকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে বুধবার এ সংক্রান্ত একটি আদেশ জারি হয়েছে বলে নিশ্চিত করেছেন।

থানা সূত্র জানায়, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামান তিন পুলিশ সদস্য। এ সময় তাদের সঙ্গে রবিন ও মোমেন নামে দুজন কথিত সোর্সও ছিলেন। দুই কনস্টেবল ট্রাকে উঠে চালকের পাশে বসে সেটির নিয়ন্ত্রণ নেন। মোটর সাইকেলে এসআই মাহবুবুল ইসলাম ও মাইক্রোবাসে দুই সোর্স তাদের অনুসরণ করতে থাকেন।

ট্রাকটি বিভিন্ন সড়ক ঘুরিয়ে সাতকানিয়া উপজেলার কেরাণীহাট রেলক্রসিং এলাকায় নেওয়া হয়। সেখানে চালককে নামিয়ে দিয়ে ট্রাকে তল্লাশি করা হয়। ট্রাকে চালকের আসনের নিচ থেকে তিন পোটলায় রাখা ৩০ হাজার ইয়াবা জব্দ করে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়। পরে ইয়াবাগুলো জব্দ না দেখিয়ে তারা আত্মসাত করেন বলে অভিযোগ উঠেছে।

ওসি মোহাম্মদ আবদুল আলীম বলেন, ‘ইয়াবা আত্মসাতের অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।’

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

কেডিএ’র প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

কেডিএ’র প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

খুলনা, ২৩ অক্টোবর, ২০২৬: খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মো. সাবিরুল আলমসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

10/23/2026

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম, ২৩ অক্টোবর: পুলিশ চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা মো. আরিফুল ইসলাম প্রকাশ আরিফ পাশাকে (৩১) গ্রেপ্তার করেছে।

10/23/2026

মিরপুরে বাসে অগ্নিসংযোগ : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তানভীর কারাগারে

মিরপুরে বাসে অগ্নিসংযোগ : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তানভীর কারাগারে

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : রাজধানীর মিরপুরে অভিজাত পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মো. তানভীর আহমেদকে (৩৩) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

10/22/2026

নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক : ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ জন কারাগারে

নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক : ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ জন কারাগারে

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : রাজধানীর মোহাম্মদপুরে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

10/22/2026

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে গ্রেফতার সোহাগ ফকির কারাগারে

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে গ্রেফতার সোহাগ ফকির কারাগারে

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার সোহাগ ফকিরকে (৩৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

10/21/2026

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেফতার ১

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেফতার ১

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় একজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)।

10/21/2026

অর্থ আত্মসাৎ মামলায় চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে

অর্থ আত্মসাৎ মামলায় চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে

চট্টগ্রাম, ১৯ অক্টোবর, ২০২৬ : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বহুল আলোচিত পোর্ট কানেক্টিং সড়ক সংস্কার ও সম্প্রসারণ প্রকল্পে প্রায় ২৪ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাতের মামলায় চসিকের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিনসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

10/19/2026

জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিট, ডগ স্কোয়াড ও মাদক পরীক্ষাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিট, ডগ স্কোয়াড ও মাদক পরীক্ষাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

9/16/2026