১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ওয়ানডেতে মিরাজের পরিবর্তে নতুন অধিনায়ক লিটন

BSSঢাকা

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল জাতীয় দলের নেতৃত্বে নতুন কাঠামো ঘোষণা করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে।

ওয়ানডেতে মিরাজের পরিবর্তে নতুন অধিনায়ক লিটন

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল জাতীয় দলের নেতৃত্বে নতুন কাঠামো ঘোষণা করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে।

এই ফরম্যাটে লিটন মেহেদী হাসান মিরাজের স্থলাভিষিক্ত হলেন।

এর ফলে সাদা বলের দুই সংস্করণ- ওয়ানডে ও টি-টোয়েন্টি, দুটিতেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন। এর আগে থেকেই তিনি টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে বহাল থাকছেন নাজমুল হোসেন শান্ত।

তামিম ইকবাল বলেন, দলের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় এই নতুন নেতৃত্ব কাঠামো অনুমোদন করেছে বোর্ড।

সাদা বলের ক্রিকেটে সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে। আর লাল বলের ক্রিকেটে সহ-অধিনায়কের দায়িত্বে কোনো পরিবর্তন আনা হয়নি।

মেহেদী হাসান মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যায় তামিম তাঁর নেতৃত্বের প্রশংসা করে বলেন, অলরাউন্ডার হিসেবে দলের জন্য তাঁর পারফরম্যান্সই এখন বেশি গুরুত্বপূর্ণ।

তামিম বলেন, "সাম্প্রতিক সিরিজগুলোতে অধিনায়ক হিসেবে মিরাজ দারুণ কাজ করেছে। তবে আমরা চাই সে পুরো মনোযোগ ব্যাটিং ও বোলিংয়ে দিক এবং আমরা তার কাছ থেকে যে মানের পারফরম্যান্স আশা করি, সেখানে ফিরে আসুক।"

তিনি আরও জানান, মিরাজের সঙ্গে আলোচনা করে পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তামিম ইঙ্গিত দেন, ভবিষ্যতে মিরাজ আবারও নেতৃত্বের ভূমিকায় ফিরতে পারেন। বাংলাদেশের ক্রিকেটে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেন তিনি।

তিন সংস্করণের জন্য তিনজন আলাদা অধিনায়ক না রাখার পেছনে খেলোয়াড়দের ইনজুরির বিষয়টিকে বড় কারণ হিসেবে তুলে ধরেন তামিম।

এছাড়াও তিনি বলেন, দেশের পেসারদের মধ্যে ইনজুরির সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের কাজের চাপ সঠিকভাবে নিয়ন্ত্রণ করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তামিম বলেন, "তিনজন অধিনায়ক থাকলে প্রত্যেকেই নিজের ফরম্যাটে সেরা বোলারদের খেলাতে চাইবে, এতে খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ পড়ে। কিন্তু সাদা বল ও লাল বলে আলাদা অধিনায়ক থাকলে তারা নিজেদের মধ্যে সমন্বয় করে বোলারদের কাজের চাপ আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে।"

তিনি আরও জানান, জিম্বাবুয়ে সফর শেষে কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে আগামী ছয় মাসের জন্য একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে, যার লক্ষ্য জাতীয় দলের পারফরম্যান্সের উন্নতি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026