১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

রেকর্ড ১.২ বিলিয়ন ইউরো আয় রিয়ালের; শিরোপাহীন মৌসুমেও আর্থিক সাফল্য

BSSঢাকা

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : কোনও শিরোপা জিততে না পারলেও ২০২৫-২৬ মৌসুমে রেকর্ড ১.২২১ বিলিয়ন ইউরো (১.৩৯ বিলিয়ন ডলার) আয় করেছে বলে জানিয়েছে স্প্যানিশ ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

রেকর্ড ১.২ বিলিয়ন ইউরো আয় রিয়ালের; শিরোপাহীন মৌসুমেও আর্থিক সাফল্য

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : কোনও শিরোপা জিততে না পারলেও ২০২৫-২৬ মৌসুমে রেকর্ড ১.২২১ বিলিয়ন ইউরো (১.৩৯ বিলিয়ন ডলার) আয় করেছে বলে জানিয়েছে স্প্যানিশ ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

এক বিবৃতিতে 'লস ব্ল্যাঙ্কোস' জানায়, "খেলোয়াড় বিক্রি থেকে প্রাপ্ত আয় বাদ দিয়ে পরিচালন আয় ১.২২১ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা আগের অর্থবছরের তুলনায় ৩.১ শতাংশ বেশি।"

বিবৃতিতে আরও বলা হয়, "রিয়াল মাদ্রিদ প্রথমবারের মতো ১.২ বিলিয়ন ইউরোর সীমা অতিক্রম করেছে। এখন পর্যন্ত বিশ্বের অন্য কোনো ক্রীড়া সংস্থা এই পরিমাণ আয় করতে পারেনি। এর মাধ্যমে ক্রীড়া শিল্পে সর্বোচ্চ আয়কারী প্রতিষ্ঠান হিসেবে ক্লাবটির অবস্থান আরও সুসংহত হয়েছে।"

রিয়াল জানিয়েছে, কর পরিশোধের পর তাদের নিট মুনাফা হয়েছে ২ কোটি ৬০ লাখ ইউরো, যা ২০২৪-২৫ মৌসুমের তুলনায় ৮ শতাংশ বেশি।

ক্লাবটির আর্থিক সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে সংস্কারকৃত সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম থেকে আয় বৃদ্ধি এবং নতুন স্পনসরশিপ চুক্তি। স্টেডিয়াম থেকে আয় ১১ শতাংশ বেড়ে ৩৬ কোটি ৩০ লাখ ইউরো হয়েছে।

টানা দুই মৌসুম বড় কোনো শিরোপা জিততে না পারার পর জুন মাসে আলভারো আরবেলোয়ার স্থলাভিষিক্ত হিসেবে হোসে মরিনহোকে প্রধান কোচ নিয়োগ দেয় রিয়াল মাদ্রিদ।

এছাড়া গ্রীষ্মকালীন দলবদলে ইতোমধ্যেই বার্নান্ডো সিলভা ও মার্ক কুকুরেয়াকে দলে ভিড়িয়েছে ক্লাবটি।

গণমাধ্যমের খবর অনুযায়ী, আরবি লিপজিগের আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান দিওমান্দের সঙ্গে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছে রিয়াল। পাশাপাশি ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিও তাদের সম্ভাব্য লক্ষ্য হিসেবে আলোচনায় রয়েছেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026