২৯ জুলাই ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আরচ্যারী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম কাল শুরু

BSSঢাকা

ঢাকা, ২৯ জুলাই ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আরচ্যারীর মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরেকটি নতুন সোনালী অধ্যায়। বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় ২৬টি দেশের অংশগ্রহণে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম। এটি আরচ্যারী ফেডারেশনের নতুন দায়িত্বপ্রাপ্ত এ্যাডহক কমিটির ব্যবস্থাপনায় প্রথম কোন আয়োজন।

আরচ্যারী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম কাল শুরু

ঢাকা, ২৯ জুলাই ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আরচ্যারীর মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরেকটি নতুন সোনালী অধ্যায়। বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় ২৬টি দেশের অংশগ্রহণে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম। এটি আরচ্যারী ফেডারেশনের নতুন দায়িত্বপ্রাপ্ত এ্যাডহক কমিটির ব্যবস্থাপনায় প্রথম কোন আয়োজন।

টঙ্গীর আরচ্যারী ট্রেনিং একাডেমিতে প্রথমবারের মত আয়োজিত এই টুর্ণামেন্টকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন। এ সম্পর্কে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, 'এই আয়োজনটি মূলত দুটি ভাগে বিভক্ত, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম এবং ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ। আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া এবং ইউরোপসহ মোট ২৬টি দেশের প্রতিনিধি ও ১৭টি দেশের আরচ্যার ও অফিসিয়ালরা এতে অংশ নিচ্ছেন।'

তিনি আরও বলেন, 'ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া, ওয়ার্ল্ড আরচ্যারী, অলিম্পিক সলিডারিটি এবং বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের যৌথ উদ্যোগে এই প্রোগ্রাম হচ্ছে। ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আমি 'ওয়ান ভিশন, ওয়ান এশিয়া এবং ইউনিক এশিয়া' গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কেউ শীর্ষে থাকবে আর কেউ নীচে, এমন অবস্থা দূর করে সবাইকে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ স্তরে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। এ বছর প্রথমবারের মতো ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া প্রেসিডেন্টের নামে এই চ্যালেঞ্জ কাপ প্রবর্তন করা হলো।'

ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান বলেন, 'টঙ্গীর আরচ্যারী ট্রেনিং একাডেমিতে আয়োজিত এই প্রোগ্রামে বিভিন্ন দেশের আরচ্যার ও কোচদের যৌথ প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে আন্তর্জাতিক আরচ্যারী নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৬টি দেশ থেকে পুরুষ ও মহিলা বিভাগে আরচ্যারী, কোচ, কর্মকর্তা, অতিথি এবং টেকনিক্যাল অফিসিয়ালসহ মোট ১১৪ জন এই মহাযজ্ঞে অংশ নিচ্ছেন। আমরা বিশ্বাস করি, এই আয়োজন বাংলাদেশের আরচ্যারী এবং যুব আরচ্যারীকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে।'

এই টুর্ণামেন্টে অংশগ্রহণকারী দেশসমূহ হচ্ছে আফগানিস্তান, ভুটান, রিপাবলিক অব চায়না, ভারত, ইরাক, জর্ডান, সৌদি আরব, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ইয়েমেন ও স্বাগতিক বাংলাদেশ সহ মোট ১৭টি দেশ। এছাড়া অস্ট্রেলিয়া, কোমোরোস, মিশর, ইরান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইপে, তিউনিসিয়া ও উগান্ডা থেকে টেকনিক্যাল অফিসিয়াল ও অতিথি মিলে মোট ২৬টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন।

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম আয়োজনে আর্থিক সহায়তা করছে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া। আর পৃষ্ঠপোষকতায় রয়েছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

ওয়ানডেতে মিরাজের পরিবর্তে নতুন অধিনায়ক লিটন

ওয়ানডেতে মিরাজের পরিবর্তে নতুন অধিনায়ক লিটন

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল জাতীয় দলের নেতৃত্বে নতুন কাঠামো ঘোষণা করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে।

7/29/2026

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ঢাকা, ২৯ জুলাই ২০২৬ (বাসস) : ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আর জাতীয় দলের হয়ে খেলতে চান না।

7/29/2026

ফিফার বিরুদ্ধে বিশ্ব জুড়ে তীব্র ক্ষোভ

ফিফার বিরুদ্ধে বিশ্ব জুড়ে তীব্র ক্ষোভ

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : বিশ্বকাপসহ নিজেদের বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রমে অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা ঘোষণা করার পর বুধবার ফিফার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

7/29/2026

প্রাক-মৌসুম প্রস্তুতিতে সিডনি এফসির সাথে ড্র করেছে টটেনহ্যাম

প্রাক-মৌসুম প্রস্তুতিতে সিডনি এফসির সাথে ড্র করেছে টটেনহ্যাম

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : প্রাক-মৌসুমে অস্ট্রেলিয়ান দল সিডনি এফসির সাথে হোঁচট খেয়েছে প্রিশিয়ার লিগের ক্লাব টটেনগ্যাম। স্ট্রাইকার মাথিস টেলের দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে এগিয়ে গিয়েও প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে সিডনি এফসির সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে টটেনহ্যাম হটস্পার। বুধবারের এই ফল লন্ডনের ক্লাবটির প্রাক-মৌসুমের ইতিবাচক ধারায় কিছুটা ছন্দপতন করেছে।

7/29/2026

নতুন রেকর্ড গড়ল আইপিএল; মূল্য বেড়ে ২০.৬ বিলিয়ন ডলার

নতুন রেকর্ড গড়ল আইপিএল; মূল্য বেড়ে ২০.৬ বিলিয়ন ডলার

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : মালিকানা পরিবর্তনসংক্রান্ত বড় দুটি চুক্তির প্রভাবে ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) আনুমানিক বাজারমূল্য বেড়ে ২০.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকি'র প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

7/29/2026

‘নতুন কুঁড়ি-স্পোর্টসে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য

‘নতুন কুঁড়ি-স্পোর্টসে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য

ঝিনাইদহ, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : জাতীয় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা 'নতুন কুঁড়ি স্পোর্টস' এর জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিন কিশোরী।

7/29/2026

ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি নবায়ন করলেন গাভারডিওল

ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি নবায়ন করলেন গাভারডিওল

ঢাকা, ২৯ জুলাই ২০২৬ (বাসস) : ম্যানচেস্টার সিটির সাথে নতুন পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন জাসকো গাভারডিওল। প্রিমিয়ার লিগ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

7/29/2026

রেকর্ড ১.২ বিলিয়ন ইউরো আয় রিয়ালের; শিরোপাহীন মৌসুমেও আর্থিক সাফল্য

রেকর্ড ১.২ বিলিয়ন ইউরো আয় রিয়ালের; শিরোপাহীন মৌসুমেও আর্থিক সাফল্য

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : কোনও শিরোপা জিততে না পারলেও ২০২৫-২৬ মৌসুমে রেকর্ড ১.২২১ বিলিয়ন ইউরো (১.৩৯ বিলিয়ন ডলার) আয় করেছে বলে জানিয়েছে স্প্যানিশ ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

7/29/2026