২৯ জুলাই ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি নবায়ন করলেন গাভারডিওল

BSSঢাকা

ঢাকা, ২৯ জুলাই ২০২৬ (বাসস) : ম্যানচেস্টার সিটির সাথে নতুন পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন জাসকো গাভারডিওল। প্রিমিয়ার লিগ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি নবায়ন করলেন গাভারডিওল

ঢাকা, ২৯ জুলাই ২০২৬ (বাসস) : ম্যানচেস্টার সিটির সাথে নতুন পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন জাসকো গাভারডিওল। প্রিমিয়ার লিগ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ক্রোয়েশিয়ান এই তারকার সাথে আগের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাকি ছিল। নতুন চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত তিনি সিটিতেই থাকবেন। সাথে আরও এক বছরের চুক্তি বাড়ানোর শর্ত রয়েছে।

সেন্ট্রাল ডিফেন্ডার গাভারডিওল ৭৭ মিলিয়ন পাউন্ডে আরবি লিপজিগ থেকে ২০২৩ সালে ইত্তিহাদ স্টেডিয়ামে আসার পর এ পর্যন্ত ১২২টি ম্যাচ খেলেছেন। ট্রান্সফার মার্কেটে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের সাথে তার যোগাযোগের গুঞ্জন উঠেছিল।

২৪ বছর বয়সী গাভারডিওল এ সম্পর্কে বলেছেন, 'যখনই আমি শুনেছি সিটি চুক্তি নবায়নে ইচ্ছুক, আমি আর দেরি করিনি। সরাসরি আমি তাদের আগ্রহের কথা জানিয়ে দিয়েছি।

এখানে আসার একেবারে প্রথম দিন থেকেই সিটির সমর্থকরা অবিশ্বাস্যভাবে আমাকে সহযোগিতা করেছে। এই ক্লাব খেলোয়াড়দের জন্য সবকিছু দিতে প্রস্তুত। বিশ্বের সেরা ক্লাব হিসেবে আমি সিটিকেই বিবেচনা করি।'

২০২৪ সালে সিটি জার্সিতে প্রিমিয়ার লিগ জয়ী গাভারডিওল সেন্টার ব্যাক ও লেফট ব্যাক উভয় পজিশনেই খেলতে পারেন। ভাঙ্গা পায়ের ইনজুরি কাটিয়ে চার মাস পর গত মে মাসে তিনি দলে ফিরেছেন।

ক্রোয়েশিয়ার হয়ে এবারের বিশ্বকাপেও তিনি খেলেছেন। নতুন কোচ এনজো মারেস্কার অধীনে এখন নিজেকে নতুনভাবে প্রমানের অপেক্ষায় রয়েছেন গাভারডিওল।

সিটির ফুটবল পরিচালক হুগো ভিয়ানা বলেছেন, 'জাসকো এমন একজন খেলোয়াড় যার উপর ক্লাবের পুরো আস্থা আছে। সে বয়সে তরুন এবং শতভাগ পেশাদার একজন খেলোয়াড়। ইতোমধ্যেই সে নিজেকে বিশ্বের অত্যম সেরা একজন ডিফেন্ডার হিসেবে প্রমান করেছেন।'

এর আগে সিটি ফিল ফোডেন ও আব্দুকোদির খুসানোভের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

ফিফার বিরুদ্ধে বিশ্ব জুড়ে তীব্র ক্ষোভ

ফিফার বিরুদ্ধে বিশ্ব জুড়ে তীব্র ক্ষোভ

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : বিশ্বকাপসহ নিজেদের বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রমে অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা ঘোষণা করার পর বুধবার ফিফার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

7/29/2026

প্রাক-মৌসুম প্রস্তুতিতে সিডনি এফসির সাথে ড্র করেছে টটেনহ্যাম

প্রাক-মৌসুম প্রস্তুতিতে সিডনি এফসির সাথে ড্র করেছে টটেনহ্যাম

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : প্রাক-মৌসুমে অস্ট্রেলিয়ান দল সিডনি এফসির সাথে হোঁচট খেয়েছে প্রিশিয়ার লিগের ক্লাব টটেনগ্যাম। স্ট্রাইকার মাথিস টেলের দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে এগিয়ে গিয়েও প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে সিডনি এফসির সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে টটেনহ্যাম হটস্পার। বুধবারের এই ফল লন্ডনের ক্লাবটির প্রাক-মৌসুমের ইতিবাচক ধারায় কিছুটা ছন্দপতন করেছে।

7/29/2026

নতুন রেকর্ড গড়ল আইপিএল; মূল্য বেড়ে ২০.৬ বিলিয়ন ডলার

নতুন রেকর্ড গড়ল আইপিএল; মূল্য বেড়ে ২০.৬ বিলিয়ন ডলার

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : মালিকানা পরিবর্তনসংক্রান্ত বড় দুটি চুক্তির প্রভাবে ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) আনুমানিক বাজারমূল্য বেড়ে ২০.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকি'র প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

7/29/2026

‘নতুন কুঁড়ি-স্পোর্টসে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য

‘নতুন কুঁড়ি-স্পোর্টসে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য

ঝিনাইদহ, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : জাতীয় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা 'নতুন কুঁড়ি স্পোর্টস' এর জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিন কিশোরী।

7/29/2026

রেকর্ড ১.২ বিলিয়ন ইউরো আয় রিয়ালের; শিরোপাহীন মৌসুমেও আর্থিক সাফল্য

রেকর্ড ১.২ বিলিয়ন ইউরো আয় রিয়ালের; শিরোপাহীন মৌসুমেও আর্থিক সাফল্য

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : কোনও শিরোপা জিততে না পারলেও ২০২৫-২৬ মৌসুমে রেকর্ড ১.২২১ বিলিয়ন ইউরো (১.৩৯ বিলিয়ন ডলার) আয় করেছে বলে জানিয়েছে স্প্যানিশ ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

7/29/2026

দিয়াজ ও ওলিসে বায়ার্নেই থাকছেন

দিয়াজ ও ওলিসে বায়ার্নেই থাকছেন

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন বলেছেন, লুইস দিয়াজকে ছেড়ে দেওয়া হবে বোকামি। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, আগামী মৌসুমেও মাইকেল ওলিসে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের হয়েই খেলবেন।

7/29/2026

মৌসুমের শেষে নয়্যারের অবসরের সম্ভাবনা

মৌসুমের শেষে নয়্যারের অবসরের সম্ভাবনা

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার বলেছেন, আসন্ন মৌসুম শেষে তাঁর অবসরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি।

7/29/2026

সংকটাপন্ন ইতালির কোচ হিসেবে আবারও ফিরলেন মানচিনি

সংকটাপন্ন ইতালির কোচ হিসেবে আবারও ফিরলেন মানচিনি

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : টানা তিনটি বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ ইতালি জাতীয় ফুটবল দলকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে দ্বিতীয়বারের মতো দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রবার্তো মানচিনি। মঙ্গলবার ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভান্নি মালাগো এ ঘোষণা দেন।

7/28/2026