১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

BSSঢাকা

ঢাকা, ১১ জুলাই ২০২৬ (বাসস) : আরও একবার সুপার সাব মিকেল মেরিনোর গোলে স্পেনের জয় নিশ্চিত হয়েছে। বদলী বেঞ্চ থেকে উঠে এসে ৮৮ মিনিটে মেরিনো জয়সূচক গোলটি করেন। তার এই গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে স্পেন শেষ চারের টিকিট কেটেছে, যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স।

বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

ঢাকা, ১১ জুলাই ২০২৬ (বাসস) : আরও একবার সুপার সাব মিকেল মেরিনোর গোলে স্পেনের জয় নিশ্চিত হয়েছে। বদলী বেঞ্চ থেকে উঠে এসে ৮৮ মিনিটে মেরিনো জয়সূচক গোলটি করেন। তার এই গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে স্পেন শেষ চারের টিকিট কেটেছে, যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স।

এটি ছিল আর্সেনাল মিডফিল্ডারের টানা দ্বিতীয় ম্যাচে বদলি হিসেবে নেমে করা শেষ মুহূর্তের জয়সূচক গোল।

এর আগে সোমবার পর্তুগালের বিপক্ষেও যোগ করা সময়ে তিনি গুরুত্বপূর্ণ গোলটি করেছিলেন।

আগামী মঙ্গলবার ডালাসে ব্লক বাস্টার সেমিফাইনালে টুর্নামেন্ট ফেবারিট ফ্রান্সের মুখোমুখি হবে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেন।

স্পেনের এই জয়ে হৃদয় ভেঙ্গেছে বেলজিয়ামের। বদলী গোলরক্ষক সেনে লামেন্স শেষ মুহূর্তে পাও কুবার্সির শট রুখে দিয়েছিলেন। কিন্তু ফিরতি শটে মেরিনোর শট আর আটকাতে পারেননি। এর আগে স্পেনকে এগিয়ে দেন ফাবিয়ান রুইজ। বিরতির ঠিক আগে বেলজিয়ামকে সমতায় ফেরান চার্লস ডি কেটেলার।

মূল একাদশে কাল বেলজিয়ামের হয়ে মাঠে নেমেছিলেন অভিজ্ঞ কেভিন ডি ব্রুইনা ও জেরমি ডোকু।

অনুশীলনে অধিনায়ক ইউরি টিয়েলেমান্স হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ছিটকে গেলে কাল দলকে নেতৃত্ব দিয়েছেন ডি ব্রুইনা। আগেই পেশীর ইনজুরির কারনে দল থেকে ছিটকে গিয়েছিলেন আমাডু ওনানা। যে কারনে রেড ডেভিলসদের বাধ্য হয়েই দ্বিতীয় পছন্দের মিডফিল্ড নিয়ে মাঠে নামতে হয়। এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে তারকা সমৃদ্ধ স্প্যানিশ আক্রমনভাগ।

পেড্রির পরিবর্তে মাঠে নামা রুইজ মধ্যমাঠে রড্রির সাথে সমন্বয় করে বলের পজিশন নিয়েছেন। বার্সেলোনার টিন সেনসেশন লামিন ইয়ামালের শট অল্পের জন্য পোস্টে বাইরে দিয়ে চলে যায়। বিপরীতে বেলজিয়ান উইঙ্গার ডোকু শুরু থেকেই ছিলেন আক্রমনাত্মক। বাম দিক থেকে তার বাড়ানো একটি বল ডি কেটেলারের কাজে লাগাতে পারেননি। আক্রমনের দিক থেকে বেলজিয়াম এগিয়ে থাকলেও লিড পায় স্পেন। ৩০ মিনিটে পেড্রো পোরোর কাট-ব্যাকে বল পেয়ে যান ডানি ওলমো। তার শট থিকো কোর্তোয়া রুখে দিলেও ফিরতি শটে বল জালে জড়ান রুইজ।

হঠাৎ করেই পুরো ম্যাচের নিয়ন্ত্রন নিয়ে নেয় স্পেন। বেলজিয়ান অর্ধে তারা একের পর এক পাস করে বল নিজেদের নিয়ন্ত্রনে রাখে। তবে বেলজিয়ামও ছেড়ে কথা বলেনি। যখনই সুযোগ পেয়েছে তা কাজে লাগানোর চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতায় ৪১ মিনিটে ডি ব্রুইনার থ্রু বলে টিমোথি কাস্টাগনের ক্রসে ডি কেটেলারের নিখুঁত হেডে পরাস্ত হন স্প্যানিশ গোলরক্ষক উনাই সাইমন। এবারের বিশ্বকাপে সাইমনের এটাই প্রথম গোল হজম।

বিরতির আগে বেলজিয়াম আরেকটি গোল প্রায় করে ফেলেছিল। স্পেনের একটি কর্নার থেকে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে তারা। পুরোপুরি ফাঁকায় থাকা জেরেমি ডোকুর উদ্দেশে ডি কেটেলারের বাড়ানো পাসটি শেষ মুহূর্তে কষ্ট করে প্রতিহত করেন ওলমো।

বিরতির পর ধীরে ধীরে খেলায় নিজের ছাপ রাখতে শুরু করেন লামিন ইয়ামাল। তার দারুণ এক ক্রস থেকে মিকেল ওয়ারজাবাল গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু সামনে এগিয়ে আসা থিবো কোর্তোয়া অসাধারণভাবে সেটি ঠেকিয়ে দেন।

বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকুকে মাঠে নামান। বদলি হিসেবে নেমে আগের টানা তিন ম্যাচেই গোল করেছিলেন তিনি।

এরপর ম্যাচটি আরও উন্মুক্ত হয়ে ওঠে। বেলজিয়ামের একটি ক্রস রদ্রির হাতে লাগলেও রেফারি সেটিকে অনিচ্ছাকৃত বলে মনে করেন। ৭০ মিনিটে চোট পেয়ে চোখের জলে মাঠ ছাড়তে বাধ্য হন কোর্তোয়া। তার বদলি হিসেবে নামেন ২৪ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক সেনে লামেন্স। কঠিন পরিস্থিতিতে ক্যারিয়ারে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামেন।

কিন্তু তার জন্য অভিষেকটি দুঃস্বপ্নে পরিণত হয়। ৮৮তম মিনিটে দূরপাল্লার নিচু শট নেন কুবারসি। লামেন্সের বলটি রুখে দিলেও তা নিয়ন্ত্রনে নিতে ব্যর্থ হন। ফিরতি বলে মিকেল মেরিনো জোরালো শটে জালে বল পাঠান।

ম্যাচের শেষ দিকে আলেক্সিস সালেমাকার্স স্পেনের গোলরক্ষক উনাইকে কাটিয়ে গেলেও গোলমুখে থাকা লুকাকুর কাছে বল পৌঁছে দিতে পারেননি।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই কোর্তোয়া লামেন্সকে জড়িয়ে ধরেন। এই পরাজয়ে বেলজিয়ামের স্বর্ণযুগের খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তিটাও সকলে দেখে ফেললো।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026