১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

হতাশাজনক বিশ্বকাপের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়াস

BSSঢাকা

ঢাকা, ১১ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, এই ব্যর্থতার পর তিনি অপরিসীম হতাশা অনুভব করছেন।

হতাশাজনক বিশ্বকাপের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়াস

ঢাকা, ১১ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, এই ব্যর্থতার পর তিনি অপরিসীম হতাশা অনুভব করছেন।

শেষ ষোলোর ম্যাচে আর্লিং হলান্ডের জোড়া গোলে কার্লো আনচেলত্তির দল বিদায় নেয়। এর ফলে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার অপেক্ষা অন্তত ২৮ বছর পর্যন্ত দীর্ঘায়ীত হলো।

পুরো টুর্নামেন্টজুড়েই চোটে জর্জরিত ছিল ব্রাজিল। আক্রমণভাগের খেলোয়াড় রদ্রিগো ও এস্তেভাও টুর্নামেন্টই খেলতে পারেননি। আর রাফিনিয়া ও লুকাস পাকেতা বিশ্বকাপ চলাকালীন চোটে পড়েন।

তাদের অনুপস্থিতিতে দলের দায়িত্ব অনেকটাই এসে পড়ে ভিনিসিয়াসের কাঁধে। তিনি সেই চাপ অনেকটাই সামলেছেনও। ব্রাজিলের পাঁচ ম্যাচে তিনি চারটি গোল করেছেন এবং একটি অ্যাসিস্ট দিয়েছেন।

তবে নরওয়ের বিপক্ষে দলকে জয় এনে দিতে পারেননি তিনি। বিশ্বকাপ থেকে বিদয়ের পর নিজের অনুভূতি প্রকাশের আগে তিনি বলেন, তার কয়েক দিন সময় দরকার ছিল নিজের মধ্যে ভেবে নেবার জন্য।

ইনস্টাগ্রামে এক পোস্টে ভিনিসিয়া লেখেন, "প্রায় চার বছর পর আবারও বিশ্বকাপের হতাশা নিয়ে কী লিখব, তা ভাবতে বসেছি। সব বয়সের অসংখ্য মানুষকে আমাদের স্বপ্নকে সমর্থন করতে এবং আমাকে ভালোবাসা দিতে দেখেছি। তাই নীরব থাকা অন্যায় হতো। তবে নিজের মধ্যে ভাবার জন্য আমার কয়েক দিন সময় দরকার ছিল।"

"জাতীয় দলের জার্সি পরা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। আর বিশ্বকাপের শেষ ষোলোর পর্ব থেকে বিদায় নেওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। আমি জানি এর জন্য কত কঠোর প্রস্তুতি নিয়েছিলাম, কতটা মনোযোগী ছিলাম এবং আপনাদের সবার জন্য ও আমার পরিবারের জন্য কতটা এই সাফল্য চেয়েছিলাম।"

"হতাশার অনুভূতিটা বিশাল। আমাদের এমন একটি দল ছিল, যারা আরও অনেক দূর যেতে পারত। কিন্তু আমরা পারিনি। আমি ক্ষমা চাইছি এবং আবারও বিশ্বসেরার আসনে ফিরতে আমাদের স্বপ্ন পূরণের জন্য লড়াই চালিয়ে যাব।"

এদিকে বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পরও দেশটির ফুটবল কনফেডারেশন প্রধান কোচ কার্লো আনচেলত্তির ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

নরওয়ের বিপক্ষে ম্যাচের পর ব্রাজিল জাতীয় দলের সমন্বয়ক রদ্রিগো কায়েতানো বলেন, "এখন আমাদের দায়িত্ব হলো স্বাভাবিকভাবেই নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া, একটু বেশি ধৈর্য নিয়ে কাজ করা এবং প্রয়োজনীয় সমন্বয় করে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কোচের সঙ্গে কাজ চালিয়ে যাওয়া।"

তিনি আরও বলেন, "আশা করি, অন্তত আমরা সামনে এগিয়ে যাওয়ার এবং পরবর্তী বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য কিছুটা হলেও শান্ত পরিবেশ পাব।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026