১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আর্জেন্টিনা দলের দুর্বলতা দেখছেন ইয়াকিন

BSSঢাকা

ঢাকা, ১০ জুলাই, ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। শেষ আটের লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনার পারফরমেন্সে দুর্বলতা খুঁজে পেয়েছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন।

আর্জেন্টিনা দলের দুর্বলতা দেখছেন ইয়াকিন

ঢাকা, ১০ জুলাই, ২০২৬ (বাসস) : ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। শেষ আটের লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনার পারফরমেন্সে দুর্বলতা খুঁজে পেয়েছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন।

তার মতে, বিশ্বকাপের নক আউটে শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার পারফরমেন্সে দুর্বলতা বা ফাটল দেখা গেছে। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে চলতি বিশ্বকাপে নিজেদের সবচেয়ে কঠিন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে সুইসরা।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদমাধ্যমে ইয়াকিন বলেন, 'আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলবো। এমন সুযোগের চেয়ে আর ভালো কিছু হতে পারে না। তবে গত দুই ম্যাচে তাদের পারফরমেন্সে এটাও স্পষ্ট হয়েছে, আর্জেন্টিনা কিছুটা দুর্বল।'

শেষ ৩২-এ কেপ ভার্দেকে এবং শেষ ১৬তে মিশরকে ৩-২ গোলের ব্যবধানে হারায় আর্জেন্টিনা। বিশ্বকাপের নবাগত কেপ ভার্দের সাথে জিততে নির্ধারিত সময়ের পরও অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হয়েছে আর্জেন্টিনাকে। আর মিশরের সাথে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকার পর শেষ ১৩ মিনিটে তিন গোল করে জয়ের স্বাদ নিতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা।

শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার পারফরমেন্সে দুর্বলতা দেখতে পেলেও, প্রতিপক্ষকে সমীহ করছেন ইয়াকিন। তিনি বলেন, 'আমার মনে হয় আমরা প্রতিপক্ষের শ্রদ্ধা অর্জন করতে পেরেছি।

কৌশলগত দিক থেকে ম্যাচটি বেশ আকর্ষণীয় হতে যাচ্ছে। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামবে তারা। তবে তাদের চাপে ফেলার ক্ষমতা আমরা রাখি। প্রতিপক্ষের দুর্বল জায়গাগুলো নিয়ে পরিকল্পনা সাজাবো আমরা।'

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে সুইজারল্যান্ড রোমাঞ্চিত বলে জানান ইয়াকিন। তিনি বলেন, 'সুইজারল্যান্ডের মতো একটি দেশের জন্য আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল খেলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মুহূর্ত। তাই প্রত্যাশাও অনেক বেশি। সেমিফাইনাল নিশ্চিত করার স্বপ্ন নিয়ে দল মাঠে নামবে।'

শেষ ৩২-এরএর ম্যাচে সহজেই জয় পায় সুইজারল্যান্ড। আলজেরিয়াকে ২-০ গোলে হারায় তারা। শেষ ষোলোতে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ৭২ বছর পর

কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় সুইসরা। কখনও বিশ্বকাপের সেমিতে খেলতে পারেনি সুইজারল্যান্ড।

বিশ্ব মঞ্চে আর্জেন্টিনার বিপক্ষে রেকর্ড ভালো নয় সুইজারল্যান্ডের। আগের দুই লড়াইয়ে হেরেছে তারা। ১৯৬৬ সালে ২-০ এবং ২০১৪ সালে ১-০ গোলে হারে সুইজারল্যান্ড।

সব মিলিয়ে এখন পর্যন্ত সাতবার আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড। এরমধ্যে পাঁচটিতে হার ও দু'টিতে ড্র করেছে সুইসরা।

সেমিফাইনালে ওঠার লক্ষ্যে আগামী ১২ জুলাই সকাল ৭টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026