১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপ ফাইনালের প্রায় ১,২০০ টিকিট ৭,৩৮০ ডলারে বিক্রি করছে ফিফা

BSSঢাকা

ঢাকা, ১১ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আগামী ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মেটলাইফ স্টেডিয়মে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের জন্য ক্যাটাগরি-২-এর প্রায় ১,২০০টি টিকিট শুক্রবার বিক্রির জন্য উন্মুক্ত করেছে, যার প্রতিটির মূল্য ৭,৩৮০ মার্কিন ডলার।

ফিফার শেষ মুহূর্তের টিকিট বিক্রির ওয়েবসাইটে, যেখানে এর আগে কিছু সময় ম্যাচটিকে 'সোল্ড আউট' বলে দেখানো হয়েছিল, সেখানে শুক্রবার পাঁচটি সাইডলাইন-সংলগ্ন টপ ডেক সেকশনে মোট ১,১৭৮টি আসন খালি দেখা যায়।

এর মধ্যে ছিল : সেকশন ৩৪৪ : ২৮২টি আসন সেকশন ৩৪৩ : ২৯৯টি আসন সেকশন ৩৩৫ : ১৩৯টি আসন সেকশন ৩৩৪ : ৪৪৩টি আসন সেকশন ৩৩৩ : ১৫টি আসন এছাড়া ফিফা লোয়ার ডেকের সামনের সারির ক্যাটাগরি-১-এর ৬৮টি টিকিটও বিক্রি করবে, যার মূল্য ধরা হয়েছে ১৯,৯৯৫ থেকে ৩২,৯৭০ মার্কিন ডলার পর্যন্ত।

একই সঙ্গে ট্রফি লাউঞ্জ এবং ট্রফি লাউঞ্জ+ এর হসপিটালিটি প্যাকেজের কিছু টিকিটও অবশিষ্ট ছিল। এসব টিকিটের দাম যথাক্রমে ৩৪,৫০০ ও ৩২,৫০০ মার্কিন ডলার, যার মধ্যে খাবার ও পানীয় অন্তর্ভুক্ত রয়েছে।

অতিরিক্ত টিকিটগুলো কেন হঠাৎ বিক্রির জন্য ছাড়া হয়েছে- এ বিষয়ে জানতে চাওয়া হলে ফিফা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে রোববার মিসৌরির কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের কোয়ার্টার-ফাইনাল ম্যাচের জন্যও ১,৬০০ থেকে ৩,৯৯৫ মার্কিন ডলার মূল্যের টিকিট বিক্রি করেছে ফিফা।

অন্যদিকে ফিফার অফিসিয়াল রিসেল মার্কেটপ্লেসে বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ৭,৪৪০.৫০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১১,৪৯৯,৯৯৮.৮৫ মার্কিন ডলার পর্যন্ত দেখা গেছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026