২৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইরাকে এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের কম্পাউন্ড নারী দলের স্বর্ণপদক জয়

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬ : ইরাকের সুলায়মানিয়ায় অনুষ্ঠিত ২০২৬ এশিয়া কাপ- ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, লেগ-২-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ কম্পাউন্ড নারী দল।

ইরাকে এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের কম্পাউন্ড নারী দলের স্বর্ণপদক জয়

ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬ : ইরাকের সুলায়মানিয়ায় অনুষ্ঠিত ২০২৬ এশিয়া কাপ- ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, লেগ-২-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ কম্পাউন্ড নারী দল।

স্বর্ণপদকের লড়াইয়ে কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে পরাজিত করে এই গৌরবময় সাফল্য অর্জন করেন বাংলাদেশের তিন প্রতিভাবান আর্চার বন্যা আক্তার, মোসা: কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস।

ফাইনাল ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ও ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশের মেয়েরা।

চারটি এন্ডে যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ দলের মোট স্কোর দাঁড়ায় ২৩০।

অন্যদিকে বুলেভা মিলানা, রেইসোভা এলমিরা ও জাকিসলিক আয়াজানকে নিয়ে গঠিত কাজাখস্তান দল চারটি এন্ডে যথাক্রমে ৫৫, ৫২, ৫৬ ও ৫৭ পয়েন্ট অর্জন করে মোট ২২০ পয়েন্ট সংগ্রহ করে। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের নারী আর্চাররা।

এই অর্জন বাংলাদেশের আর্চারির অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য সাফল্য। এই স্বর্ণপদক আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আর্চারদের দক্ষতা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক সক্ষমতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত

স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে হতাহতদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়ে কোপা দেল রে’র প্রথম রাউন্ডের ২৪টি ম্যাচ স্থগিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। বুধবার এ ঘোষণা দেওয়া হয়।

10/28/2026

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামীকাল

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামীকাল

ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও সমাপনী আগামীকাল।

10/28/2026

সাদমানের উপর আস্থা রাখছেন সালাহউদ্দিন

সাদমানের উপর আস্থা রাখছেন সালাহউদ্দিন

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দিন চান, ওপেনার সাদমান ইসলাম নিয়মিত নিজের ইনিংসগুলোকে বড় করার সক্ষমতা বাড়ান।

10/28/2026

নভেম্বর-ডিসেম্বরে ২০৩০ বিশ্বকাপের আয়োজক শহর পরিদর্শনে যাবে ফিফা

নভেম্বর-ডিসেম্বরে ২০৩০ বিশ্বকাপের আয়োজক শহর পরিদর্শনে যাবে ফিফা

ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬ : ২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

10/28/2026

একই ম্যাচে রউফ ও ইংল্যান্ডের জরিমানা

একই ম্যাচে রউফ ও ইংল্যান্ডের জরিমানা

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : লাহোরে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আচরণবিধি ভাঙায় পাকিস্তানের পেসার হারিস রউফকে তিরস্কার ও ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই ম্যাচে ধীরগতির বোলিংয়ের কারণে ইংল্যান্ডকেও জরিমানা করা হয়েছে।

10/28/2026

১৬ বছর বয়সী ডাউম্যানের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় সমালোচিত আর্তেতা

১৬ বছর বয়সী ডাউম্যানের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় সমালোচিত আর্তেতা

ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬ : কারাবাও কাপ থেকে আর্সেনালের বিস্ময়কর বিদায়ের ম্যাচে ১৬ বছর বয়সী ম্যাক্স ডাউম্যানের লাল কার্ড দেখার ঘটনায় নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত বলতে চাননি কোচ মিকেল আর্তেতা। যদিও এই ঘটনায় আর্তেতাকে নিয়ে বেশ সমালোচনা হয়েছে।

10/28/2026

প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান

প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে আলোকস্বল্পতায় খেলা আগেভাগে শেষ হওয়ায় মাত্র এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ রয়েছে স্বাগতিকদের হাতে।

10/28/2026

ব্র্যাক ব্যাংক 'অপরাজেয় আলো' নারী হকি গোলরক্ষক প্রশিক্ষণ ক্যাম্প শুরু

ব্র্যাক ব্যাংক 'অপরাজেয় আলো' নারী হকি গোলরক্ষক প্রশিক্ষণ ক্যাম্প শুরু

ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে নারী হকি গোলরক্ষক প্রশিক্ষণ ক্যাম্প। ‘অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর আওতায় তৃতীয় ধাপের গোলরক্ষক প্রশিক্ষণ কার্যক্রমটি ১৫ দিনব্যাপী চলবে।

10/28/2026