২৪ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মেসিকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলারে’র স্বীকৃতি দিল স্পেন

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬: বর্ণাঢ্য ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ নিশ্চিতে কাজ করার স্বীকৃতিস্বরূপ শুক্রবার স্পেনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি।

মেসিকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলারে’র স্বীকৃতি দিল স্পেন

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬: বর্ণাঢ্য ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ নিশ্চিতে কাজ করার স্বীকৃতিস্বরূপ শুক্রবার স্পেনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি।

জুনে প্রিন্সেস অব আস্তারিয়াস ক্রীড়া পুরস্কারের জন্য নির্বাচিত হন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড।

জুরিবোর্ড তাঁকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ হিসেবে অভিহিত করার পাশাপাশি তাঁর সামাজিক কর্মকান্ডের প্রশংসা করেন।

স্পেনের উত্তরাঞ্চলীয় আস্তারিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যাগপাইপ ও ঢোলের শব্দের মধ্যে মেসি পৌঁছালে আর্জেন্টিনার ফুটবল জার্সি পরা কয়েক ডজন সমর্থক উল্লাস ও তাঁর নাম ধরে স্লোগান দেন।

স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনরের কাছ থেকে আনুষ্ঠানিক সনদ গ্রহণ করেন মেসি। তাঁর নামেই পুরস্কারগুলোর নামকরণ করা হয়েছে। পরে প্রিন্সেস লিওনর মেসির ‘অনন্য ক্যারিয়ারের’ প্রশংসা করেন।

লিওনর বলেন, “খেলা বুঝে এবং এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নিয়ে তিনি অসাধারণ বিষয়কেও নিয়মিত ঘটনায় পরিণত করেছেন। একই সঙ্গে ব্যক্তিগত অহংকারের ঊর্ধ্বে উঠে দলগত চেতনার প্রতি শ্রদ্ধা বজায় রেখেছেন।”

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি আটটি ব্যালন ডি’অর, একটি বিশ্বকাপ এবং ক্লাব পর্যায়ে অসংখ্য শিরোপা জিতেছেন।

বার্সেলোনায় ২১ বছর কাটিয়েছেন তিনি। পেপ গার্দিওলা ও লুইস এনরিকের অধীনে স্পেন ও ইউরোপের ফুটবলে আধিপত্য বিস্তার করা দলের সদস্য ছিলেন মেসি।

২০২১ সালে কাতালান ক্লাবটি ছাড়ার পর ফরাসি জায়ান্ট পিএসজিতে দুই বছর খেলেন তিনি। বর্তমানে মেজর লিগ সকার দল ইন্টার মায়ামির হয়ে খেলছেন আর্জেন্টাইন এই অধিনায়ক।

আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, অ্যাসিস্টদাতা ও সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার মেসি চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন। নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর এ সিদ্ধান্ত নেন তিনি।

এর আগে বৃহস্পতিবার ওভিয়েদোতে শিশুদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মেসি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কীভাবে হারতে হয় এবং কীভাবে জিততে হয়, তা জানা।” ফুটবলে এই মানসিকতাকে তিনি ‘মৌলিক’ বলে উল্লেখ করেন।

১৯৮১ সালে প্রতিষ্ঠিত প্রিন্সেস অব আস্তারিয়াস পুরস্কার স্প্যানিশ ভাষাভাষী বিশ্বে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর অন্যতম। এ পুরস্কারের সঙ্গে ৫০ হাজার ইউরো (৫৬ হাজার ডলার) অর্থমূল্য দেওয়া হয়।

শিল্পকলা, বিজ্ঞান ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে মানবিক সহাবস্থান, সংহতি এবং বৈশ্বিক সহযোগিতা উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়।

শুক্রবার পুরস্কার গ্রহণ করা অন্য বিজয়ীদের মধ্যে ছিলেন ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, পথপ্রদর্শক মার্কিন মহাকাশচারী ক্রিস্টিনা কোচ এবং সংগীত তারকা প্যাটি স্মিথ।

এর আগে ক্রীড়া বিভাগে এ পুরস্কার পেয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল, ম্যারাথনে রেকর্ড গড়া এলিউড কিপচোগে এবং মার্কিন স্কিয়ার লিন্ডসে ভন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬ : ওমানের আল আমেরাত স্টেডিয়ামে গতকাল চতুর্থ ও শেষ ম্যাচে চার উইকেটে হেরে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র করেছে বাংলাদেশ।

10/24/2026

বার্সেলোনার সঙ্গে আমাদের তুলনা করা অন্যায্য : মরিনিও

বার্সেলোনার সঙ্গে আমাদের তুলনা করা অন্যায্য : মরিনিও

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : রোববার লা লিগার এল ক্লাসিকোর আগে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে নিজের দল রিয়াল মাদ্রিদের তুলনা করাকে অন্যায্য বলে মন্তব্য করেছেন কোচ হোসে মরিনিও।

10/24/2026

প্রথম দিনের অনুশীলনে সন্তুষ্ট বাংলাদেশ হকি দল

প্রথম দিনের অনুশীলনে সন্তুষ্ট বাংলাদেশ হকি দল

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬ : এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ভারতের পাঞ্জাবের জলন্ধরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় হকি দল। গতকাল রাতে সেখানে পৌঁছানোর পর, আজ সকালে নিজেদের প্রথম আনুষ্ঠানিক প্র্যাকটিস সেশন সম্পন্ন করেছে লাল-সবুজ প্রতিনিধিরা।

10/24/2026

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলি।

10/24/2026

সিরিজ নির্ধারনী ম্যাচে নেই নর্টি

সিরিজ নির্ধারনী ম্যাচে নেই নর্টি

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিচ নর্টি। কুঁচকির ইনজুরির কারণে সিরিজ নির্ধারনী শেষ টেস্টে নর্টিকে পাবে না প্রোটিয়ারা।

10/24/2026

ইরাকের সুলাইমানিয়াহতে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিলেন রাষ্ট্রদূত

ইরাকের সুলাইমানিয়াহতে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিলেন রাষ্ট্রদূত

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬: আন্তর্জাতিক অঙ্গনে দেশের লাল-সবুজ পতাকা সমুন্নত রাখতে ইরাকের সুলাইমানিয়াহতে অবস্থান করছে বাংলাদেশ আরচ্যারী দল। ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘এশিয়া কাপ, স্টেজ-২ (ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট)’-এ নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকা বাংলাদেশ দলের খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করতে সুলাইমানিয়াহ সফর করেছেন ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো: মাকসুদ...

10/24/2026

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ হকি দল

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ হকি দল

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬: মর্যাদাপূর্ণ হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি পাঞ্জাব ২০২৬-এ অংশ নিতে বাংলাদেশ জাতীয় হকি দল স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে ভারতের পাঞ্জাবে পৌঁছেছে। পাঞ্জাব প্রদেশের জলন্ধরে পৌঁছানোর পর খেলোয়াড় ও কোচিং স্টাফদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

10/24/2026

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় পাকিস্তান

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় পাকিস্তান

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬: ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিগ পর্বে দুই ম্যাচের দু’টিতেই জিতে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পাকিস্তান। আগামীকাল লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। এ ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হবে তাদের। ফাইনাল নিশ্চিত করতে হ্যাটট্রিক জয়ের লক্ষ্য পাকিস্তানের।

10/24/2026