২৪ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬ : ওমানের আল আমেরাত স্টেডিয়ামে গতকাল চতুর্থ ও শেষ ম্যাচে চার উইকেটে হেরে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র করেছে বাংলাদেশ।

শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬ : ওমানের আল আমেরাত স্টেডিয়ামে গতকাল চতুর্থ ও শেষ ম্যাচে চার উইকেটে হেরে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র করেছে বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচে জয়ের পর সিরিজ জয়ের সম্ভাবনায় এগিয়ে ছিল বাংলাদেশ। তবে শেষ দুই ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের স্বপ্ন ভেঙে দেয় আফগানিস্তান।

প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক ফরিদ হাসানের একক লড়াইয়ে ৯ উইকেটে ২১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অন্য ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্সের বিপরীতে ফরিদ করেন ১৪৫ বলে ৮২ রান, যেখানে ছিল চারটি বাউন্ডারি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন আলামিন হোসেন রনি ও রবিউল ইসলাম অনিক।

আফগানিস্তানের আমির হামজা ও সোহেল খান তিনটি করে উইকেট নেন।

জবাবে ৪৮.১ ওভারে ৬ উইকেটে ২২২ রান তুলে জয় নিশ্চিত করে আফগানিস্তান। ফলে চার ম্যাচের সিরিজটি ড্র হয়।

আফগানিস্তানের হয়ে তাহির সারওয়ারি অপরাজিত ৬৭ রান করে দলের জয় নিশ্চিত করেন। তাঁকে দারুণভাবে সহায়তা করেন ৬০ রান করা সুবহান জাখাইল।

বাংলাদেশ যুব দলের হয়ে আল আমিন হোসেন দুটি উইকেট নেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

বার্সেলোনার সঙ্গে আমাদের তুলনা করা অন্যায্য : মরিনিও

বার্সেলোনার সঙ্গে আমাদের তুলনা করা অন্যায্য : মরিনিও

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : রোববার লা লিগার এল ক্লাসিকোর আগে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে নিজের দল রিয়াল মাদ্রিদের তুলনা করাকে অন্যায্য বলে মন্তব্য করেছেন কোচ হোসে মরিনিও।

10/24/2026

প্রথম দিনের অনুশীলনে সন্তুষ্ট বাংলাদেশ হকি দল

প্রথম দিনের অনুশীলনে সন্তুষ্ট বাংলাদেশ হকি দল

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬ : এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ভারতের পাঞ্জাবের জলন্ধরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় হকি দল। গতকাল রাতে সেখানে পৌঁছানোর পর, আজ সকালে নিজেদের প্রথম আনুষ্ঠানিক প্র্যাকটিস সেশন সম্পন্ন করেছে লাল-সবুজ প্রতিনিধিরা।

10/24/2026

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলি।

10/24/2026

সিরিজ নির্ধারনী ম্যাচে নেই নর্টি

সিরিজ নির্ধারনী ম্যাচে নেই নর্টি

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিচ নর্টি। কুঁচকির ইনজুরির কারণে সিরিজ নির্ধারনী শেষ টেস্টে নর্টিকে পাবে না প্রোটিয়ারা।

10/24/2026

ইরাকের সুলাইমানিয়াহতে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিলেন রাষ্ট্রদূত

ইরাকের সুলাইমানিয়াহতে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিলেন রাষ্ট্রদূত

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬: আন্তর্জাতিক অঙ্গনে দেশের লাল-সবুজ পতাকা সমুন্নত রাখতে ইরাকের সুলাইমানিয়াহতে অবস্থান করছে বাংলাদেশ আরচ্যারী দল। ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘এশিয়া কাপ, স্টেজ-২ (ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট)’-এ নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকা বাংলাদেশ দলের খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করতে সুলাইমানিয়াহ সফর করেছেন ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো: মাকসুদ...

10/24/2026

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ হকি দল

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ হকি দল

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬: মর্যাদাপূর্ণ হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি পাঞ্জাব ২০২৬-এ অংশ নিতে বাংলাদেশ জাতীয় হকি দল স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে ভারতের পাঞ্জাবে পৌঁছেছে। পাঞ্জাব প্রদেশের জলন্ধরে পৌঁছানোর পর খেলোয়াড় ও কোচিং স্টাফদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

10/24/2026

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় পাকিস্তান

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় পাকিস্তান

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬: ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিগ পর্বে দুই ম্যাচের দু’টিতেই জিতে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পাকিস্তান। আগামীকাল লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। এ ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হবে তাদের। ফাইনাল নিশ্চিত করতে হ্যাটট্রিক জয়ের লক্ষ্য পাকিস্তানের।

10/24/2026

জিম্বাবুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

জিম্বাবুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬: বোলার ও ব্যাটারদের দুর্দান্ত নৈপুন্যে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতল আফগানিস্তান। গতরাতে অনুষ্ঠিত ফাইনালে আফগানরা ৭ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে।

10/24/2026