২৪ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

টানা দুই ম্যাচ হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশ যুবাদের

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও শেষ দুই ম্যাচ হেরে আফগানিস্তানের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

টানা দুই ম্যাচ হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশ যুবাদের

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও শেষ দুই ম্যাচ হেরে আফগানিস্তানের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

আজ সিরিজের চতুর্থ ও শেষ ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশের যুবারা।

প্রথম দুই ম্যাচ যথাক্রমে-৩৩ রানে এবং সুপার ওভারে জিতেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচ ৪৩ রানে জিতে সিরিজে ব্যবধান কমায় আফগানিস্তান। শেষ ম্যাচ জিতে সিরিজ ২-২ সমতায় শেষ করেছে আফগানরা।

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক ফরিদ হাসানের হাফ সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২১৯ রান করে বাংলাদেশ।

চার নম্বরে ব্যাট হাতে নেমে ৪টি চারে ১৪৫ বলে ৮২ রান করেন ফরিদ। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করে করেন আলআমিন হোসেন রনি ও রবিউল ইসলাম অনিক এবং আহসান আল মুমিনের ব্যাট থেকে ২৩ রান আসে।

আফগানিস্তানের আমির হামজা ও সোহেল খান ৩টি করে উইকেট নেন।

জবাবে সুবহান জাখাইল ও তাহির সারওয়ারির জোড়া হাফ সেঞ্চুরির সুবাদে ১১ বল বাকি রেখে জয় পায় আফগানিস্তান। সুবহান ৬০ ও তাহির অপরাজিত ৬৭ রান করেন।

বাংলাদেশের আল আমিন ২ উইকেট নেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

১০০ মিটারে ইমরানুর-শিরিনের শ্রেষ্ঠত্ব

১০০ মিটারে ইমরানুর-শিরিনের শ্রেষ্ঠত্ব

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় গতির লড়াইয়ে পুরুষ ও নারী উভয় বিভাগেই সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেটরা।

10/23/2026

বিসিবি একাদশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রস্তুতি ম্যাচ ড্র

বিসিবি একাদশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রস্তুতি ম্যাচ ড্র

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে।

10/23/2026

বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট

বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বসে বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট।

10/23/2026

আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস শুরু

আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস শুরু

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ জাতি গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

10/23/2026

ইংল্যান্ডের ৪২৯ রান টপকে অবিশ্বাস্য জয় শ্রীলংকার

ইংল্যান্ডের ৪২৯ রান টপকে অবিশ্বাস্য জয় শ্রীলংকার

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: পাকিস্তানে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে অবিশ্বাস্য জয় পেয়েছে শ্রীলংকা। ইংল্যান্ডের করা ৪২৯ রান টপকে ২ উইকেটের অসাধারণ জয় পেয়েছে লংকানরা।

10/23/2026

প্রযুক্তি খাতের শেয়ারে দরপতন, সপ্তাহ শেষে নিম্নমুখী এশিয়ার পুঁজিবাজার

প্রযুক্তি খাতের শেয়ারে দরপতন, সপ্তাহ শেষে নিম্নমুখী এশিয়ার পুঁজিবাজার

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : প্রযুক্তি খাতের শেয়ারে বিনিয়োগকারীদের বিক্রির চাপ অব্যাহত থাকায় শুক্রবার এশিয়ার পুঁজিবাজারে আবারও বড় ধরনের দরপতন হয়েছে। এ খাতের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ায় বাজারে অনিশ্চয়তা বেড়েছে।

10/23/2026

ব্রাজিলে চূড়ান্ত দফার ভোটের আগে শেষ টেলিভিশন বিতর্কে মুখোমুখি লুলা ও বলসোনারো

ব্রাজিলে চূড়ান্ত দফার ভোটের আগে শেষ টেলিভিশন বিতর্কে মুখোমুখি লুলা ও বলসোনারো

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও তার ডানপন্থি প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো শুক্রবার দ্বিতীয় ও শেষবারের মতো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হচ্ছেন।

10/23/2026

পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি

পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি

ঢাকা, ২২ অক্টোবর ২০২৬ : বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের জন্য। আগামী সোমবার ২৬ অক্টোবর লন্ডন প্যালাডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের সেরা ফুটবলারদের সম্মানিত করা হবে।

10/22/2026