২৪ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ব্রাজিলে চূড়ান্ত দফার ভোটের আগে শেষ টেলিভিশন বিতর্কে মুখোমুখি লুলা ও বলসোনারো

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও তার ডানপন্থি প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো শুক্রবার দ্বিতীয় ও শেষবারের মতো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হচ্ছেন।

ব্রাজিলে চূড়ান্ত দফার ভোটের আগে শেষ টেলিভিশন বিতর্কে মুখোমুখি লুলা ও বলসোনারো

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও তার ডানপন্থি প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো শুক্রবার দ্বিতীয় ও শেষবারের মতো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হচ্ছেন।

রোববারের চূড়ান্ত দফার ভোটের আগে সিদ্ধান্তহীন ভোটারদের সমর্থন পেতে দুই প্রার্থীই শেষ মুহূর্তের প্রচেষ্টা চালাচ্ছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় সাবেক কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো লুলার চেয়ে দুই শতাংশ পয়েন্ট বেশি ভোট পান। তিনি মোট ভোটের ৪৭ শতাংশ পেয়েছিলেন।

ফ্লাভিওর এই অপ্রত্যাশিত অগ্রগতি ব্রাজিলের বামপন্থিদের সক্রিয় করে তুলেছে। রোববারের রান-অফ বা দ্বিতীয় দফার ভোটের আগে দেশজুড়ে বড় বড় নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এদিকে ৮১ বছর বয়সের কাছাকাছি পৌঁছানো বর্তমান প্রেসিডেন্ট লুলাও শেষ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার জোরদার করেছেন। তিনি নিজের হাতে মোবাইল ধরে ভিডিও প্রকাশ করছেন।

এমনকি জীবনে প্রথমবারের মতো একটি মুঠোফোনও কিনেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত ডেটাফোলহা ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, দুই প্রার্থীরই ভোটারদের সমর্থন ৫০ শতাংশ করে। অথচ দুই সপ্তাহ আগে প্রকাশিত জরিপে ফ্লাভিও বলসোনারো চার শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন।

রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ডোমিনিয়ামের পরিচালক ও রাজনৈতিক বিশ্লেষক লিয়ান্দ্রো গাবিয়াতি এএফপিকে বলেন, ‘লুলার জনপ্রিয়তা বাড়ছে। তবে প্রতিদ্বন্দ্বিতার গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে—এমন কোনো নির্ণায়ক আঘাত তিনি এখনো হানতে পারেননি। এই বিতর্কই হতে পারে তার শেষ সুযোগ।’

শুক্রবার রাতে রিও ডি জেনেইরোতে দেশটির বৃহত্তম টেলিভিশন নেটওয়ার্ক টিভি গ্লোবো আয়োজিত বিতর্কের দিকে তাকিয়ে আছেন ব্রাজিলের ভোটাররা।

রোববার অনুষ্ঠিত প্রথম বিতর্ক দ্রুতই পাল্টাপাল্টি অপমান ও কটাক্ষে রূপ নেয়। ফলে সেখানে নীতিগত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ খুব কম ছিল।

রিওর দন্তচিকিৎসক লিজি মোরেইরা এএফপিকে বলেন, ‘বিতর্কগুলো আবারও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মতো পর্যায়ে নেমে গেছে, যা একেবারেই অযৌক্তিক।’

৬০ বছর বয়সী মোরেইরা বলসোনারোকে ভোট দেবেন। তার মতে, লুলার নীতিগুলো ‘জনতুষ্টিবাদী’।

‘ভুয়া খবর’ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

বিতর্কে দুই প্রার্থীর বক্তব্য তাৎক্ষণিকভাবে যাচাই করার ব্যবস্থা চালুর দাবিতে অনলাইনে একটি আবেদন করা হয়েছে। এতে ১০ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। আবেদনকারীরা টিভি গ্লোবোকে সরাসরি তথ্য যাচাইয়ের ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন।

নির্বাচনী প্রচারে ব্যাপক হারে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে তুলেছে।

বুধবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ফোর্তালেজায় এক নির্বাচনী সমাবেশে ফ্লাভিও বলসোনারো বলেন, তাকে ‘অনেক ভুয়া খবরের’ জবাব দিতে হয়েছে। বিশেষ করে ব্যয় কমানোর জন্য তিনি সামাজিক কল্যাণ কর্মসূচি বন্ধ করে দেবেন—এমন অভিযোগের প্রতিবাদ জানান তিনি।

লাতিন আমেরিকার অন্যান্য ডানপন্থি নেতার মতো ফ্লাভিওও কঠোর নিরাপত্তানীতির পক্ষে অবস্থান নিয়েছেন।

তিনি জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন এবং লুলাকে রাজনীতি থেকে ‘অবসর নেওয়ার’ আহ্বান জানিয়েছেন।

জবাবে লুলা বলেছেন, ‘পরিবর্তন মানে মানুষের অধিকার কেড়ে নেওয়া নয়।’

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বেলো হরিজন্তেতে এক বামপন্থি সমাবেশে ২২ বছর বয়সী গ্যাব্রিয়েলা ফেরেইরা বলেন, ‘লুলা আমার সবকিছুর প্রতিনিধিত্ব করেন। আমি দরিদ্র। আমি একজন শিক্ষার্থী। পড়াশোনা শেষ করতে আমি বৃত্তির ওপর নির্ভরশীল।’

সাবেক শ্রমিকনেতা লুলা নিজেকে গণতন্ত্রের রক্ষক হিসেবে তুলে ধরছেন। বলসোনারো পরিবারের আবার ক্ষমতায় ফেরার বিরোধিতার ওপরও তিনি অনেকাংশে নির্ভর করছেন।

২০২২ সালের নির্বাচনে লুলার কাছে পরাজয়ের পর অভ্যুত্থানের চেষ্টা করার দায়ে জাইর বলসোনারো ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

টানা দুই ম্যাচ হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশ যুবাদের

টানা দুই ম্যাচ হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশ যুবাদের

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও শেষ দুই ম্যাচ হেরে আফগানিস্তানের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

10/23/2026

১০০ মিটারে ইমরানুর-শিরিনের শ্রেষ্ঠত্ব

১০০ মিটারে ইমরানুর-শিরিনের শ্রেষ্ঠত্ব

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় গতির লড়াইয়ে পুরুষ ও নারী উভয় বিভাগেই সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেটরা।

10/23/2026

বিসিবি একাদশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রস্তুতি ম্যাচ ড্র

বিসিবি একাদশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রস্তুতি ম্যাচ ড্র

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে।

10/23/2026

বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট

বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বসে বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট।

10/23/2026

আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস শুরু

আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস শুরু

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ জাতি গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

10/23/2026

ইংল্যান্ডের ৪২৯ রান টপকে অবিশ্বাস্য জয় শ্রীলংকার

ইংল্যান্ডের ৪২৯ রান টপকে অবিশ্বাস্য জয় শ্রীলংকার

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: পাকিস্তানে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে অবিশ্বাস্য জয় পেয়েছে শ্রীলংকা। ইংল্যান্ডের করা ৪২৯ রান টপকে ২ উইকেটের অসাধারণ জয় পেয়েছে লংকানরা।

10/23/2026

প্রযুক্তি খাতের শেয়ারে দরপতন, সপ্তাহ শেষে নিম্নমুখী এশিয়ার পুঁজিবাজার

প্রযুক্তি খাতের শেয়ারে দরপতন, সপ্তাহ শেষে নিম্নমুখী এশিয়ার পুঁজিবাজার

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : প্রযুক্তি খাতের শেয়ারে বিনিয়োগকারীদের বিক্রির চাপ অব্যাহত থাকায় শুক্রবার এশিয়ার পুঁজিবাজারে আবারও বড় ধরনের দরপতন হয়েছে। এ খাতের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ায় বাজারে অনিশ্চয়তা বেড়েছে।

10/23/2026

পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি

পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি

ঢাকা, ২২ অক্টোবর ২০২৬ : বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের জন্য। আগামী সোমবার ২৬ অক্টোবর লন্ডন প্যালাডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের সেরা ফুটবলারদের সম্মানিত করা হবে।

10/22/2026