২৪ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

১০০ মিটারে ইমরানুর-শিরিনের শ্রেষ্ঠত্ব

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় গতির লড়াইয়ে পুরুষ ও নারী উভয় বিভাগেই সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেটরা।

১০০ মিটারে ইমরানুর-শিরিনের শ্রেষ্ঠত্ব

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় গতির লড়াইয়ে পুরুষ ও নারী উভয় বিভাগেই সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেটরা।

পুরুষদের ১০০ মিটারে ইমরানুর রহমান এবং নারীদের ১০০ মিটারে শিরিন আক্তার জিতেছেন স্বর্ণপদক।

পুরুষদের ১০০ মিটার দৌড় ১০.৫৩ সেকেন্ডে শেষ করে প্রথম হন ইমরানুর রহমান। ১০.৬৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীরই মোহাম্মদ ইসমাইল। ১০.৭৩ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় স্থান অর্জন করেন সেনাবাহিনীর তারেক রহমান। নারীদের ১০০ মিটারে ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন শিরিন আক্তার। দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর শরীফা খাতুন। তিনি সময় নেন ১২.২৩ সেকেন্ড। ১২.৩৩ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হন নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান।

জয়ের পর নিজের সাফল্যের কৃতিত্ব সতীর্থ, কোচ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দিয়েছেন শিরিন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে প্রথম স্থান অধিকার করতে পেরে অসাধারণ লাগছে।’

তার মতে, কোচ আবদুল্লাহ হেল কাফী, বাংলাদেশ নৌবাহিনী, বিকেএসপি, অ্যাথলেটিক্স ফেডারেশন ও অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ অনেকের সম্মিলিত সহযোগিতাই এই সাফল্যের পেছনে কাজ করেছে। এই পারফরম্যান্স সাফ প্রতিযোগিতার প্রস্তুতিতেও অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন তিনি।

এদিকে, অ্যাথলেটদের সুযোগ-সুবিধা উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন ইমরানুর রহমান। তার মতে, অ্যাথলেটদের থাকা-খাওয়া. পুষ্টি ও যাতায়াতের ব্যয় নিশ্চিত করতে এবার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পর্যায় থেকে আরও বেশি অ্যাথলেটকে প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগও বাড়ানো হচ্ছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

টানা দুই ম্যাচ হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশ যুবাদের

টানা দুই ম্যাচ হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশ যুবাদের

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও শেষ দুই ম্যাচ হেরে আফগানিস্তানের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

10/23/2026

বিসিবি একাদশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রস্তুতি ম্যাচ ড্র

বিসিবি একাদশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রস্তুতি ম্যাচ ড্র

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে।

10/23/2026

বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট

বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বসে বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট।

10/23/2026

আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস শুরু

আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস শুরু

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ জাতি গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

10/23/2026

ইংল্যান্ডের ৪২৯ রান টপকে অবিশ্বাস্য জয় শ্রীলংকার

ইংল্যান্ডের ৪২৯ রান টপকে অবিশ্বাস্য জয় শ্রীলংকার

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: পাকিস্তানে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে অবিশ্বাস্য জয় পেয়েছে শ্রীলংকা। ইংল্যান্ডের করা ৪২৯ রান টপকে ২ উইকেটের অসাধারণ জয় পেয়েছে লংকানরা।

10/23/2026

প্রযুক্তি খাতের শেয়ারে দরপতন, সপ্তাহ শেষে নিম্নমুখী এশিয়ার পুঁজিবাজার

প্রযুক্তি খাতের শেয়ারে দরপতন, সপ্তাহ শেষে নিম্নমুখী এশিয়ার পুঁজিবাজার

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : প্রযুক্তি খাতের শেয়ারে বিনিয়োগকারীদের বিক্রির চাপ অব্যাহত থাকায় শুক্রবার এশিয়ার পুঁজিবাজারে আবারও বড় ধরনের দরপতন হয়েছে। এ খাতের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ায় বাজারে অনিশ্চয়তা বেড়েছে।

10/23/2026

ব্রাজিলে চূড়ান্ত দফার ভোটের আগে শেষ টেলিভিশন বিতর্কে মুখোমুখি লুলা ও বলসোনারো

ব্রাজিলে চূড়ান্ত দফার ভোটের আগে শেষ টেলিভিশন বিতর্কে মুখোমুখি লুলা ও বলসোনারো

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও তার ডানপন্থি প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো শুক্রবার দ্বিতীয় ও শেষবারের মতো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হচ্ছেন।

10/23/2026

পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি

পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি

ঢাকা, ২২ অক্টোবর ২০২৬ : বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের জন্য। আগামী সোমবার ২৬ অক্টোবর লন্ডন প্যালাডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের সেরা ফুটবলারদের সম্মানিত করা হবে।

10/22/2026