১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
স্বাস্থ্য

‘বিএনপি ক্ষমতায় গেলে আর হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে হবে না’ - তারেক রহমান

ZRF Deskঢাকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গ্রাম থেকে গ্রামে প্রতিটি ঘরে ঘরে হেলথ কেয়ার তৈরি করে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

‘বিএনপি ক্ষমতায় গেলে আর হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে হবে না’ - তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গ্রাম থেকে গ্রামে প্রতিটি ঘরে ঘরে হেলথ কেয়ার তৈরি করে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকার থাকাকালীন সময়ে গ্রামে গ্রামে পল্লী চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়েছিল। ইনশাল্লাহ, বিএনপি রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় গেলে বাংলাদেশের কোনো রোগীকে আর হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে হবে না। রোগীরা বেডে থেকেই তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা পাবেন। গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিটি পরিবারের মাকে একটি চিকিৎসা কার্ড প্রদান করা হবে। ওই কার্ডের মাধ্যমে পরিবারের শিশু থেকে বৃদ্ধ সবাই চিকিৎসাসেবা গ্রহন করতে পারবেন।’


শনিবার (১৮ অক্টোবর) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনটির সহ-সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী প্রখ্যাত কার্ডিওলজিস্ট ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদা রহমানের পরামর্শে স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের জন্য, নারীদের সাবলম্বী, শিক্ষা, বয়স্ক ভাতা, চিকিৎসা, কৃষক ও কৃষি বিষয়ে পরিকল্পনা গ্রহন করার জন্য। আল্লাহপাক আমাদের সৃষ্টি করেছেন দায়িত্ব পালন করার জন্য। ২৭ বছর আগে জিয়াউর রহমান ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। আমাদের উদ্যোগ নিতে হবে মানুষ যাতে কম অসুস্থ হয়। সেজন্য মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে কি করলে মানুষের ডায়াবেটিস হবে না, হৃদরোগ হবে না।’

তারেক রহমান বলেন, ‘অনেক দিন পরে নিজ বাড়ির মানুষের সামনে উপস্থিত হতে পেরে খুবই ভাল লাগছে। আজকে অনেক দিন পরে নিজের পরিচিত মানুষদের পাশে দাঁড়াতে পেরেছি। আমরা যদি এদেশের মানুষের ভালবাসায় ক্ষমতায় যেতে পারি তাহলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন হবে। ভবিষ্যতে বাড়তি রোগীদের সরকারি হাসপাতালের পাশাপাশি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে। কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন সেদিকে নজর দেওয়া হবে। দেশের শিক্ষার্থীদের বিভিন্ন ভাষা শেখানো হবে। ভাল প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যাতে তারা ভাল চাকরি পায়। তারা যেন চাকরি না করলেও নিজেই কর্মসংস্থানের সৃষ্টি করতে পারেন। আমাদের অর্থনীতিতে অবদান রাখতে পারেন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র মানুষের মাঝে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শের সৈনিকদেরকে গড়ে উঠতে হবে। যাতে নিজেদের সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিতে পারি। বিপদেআপদে পাশে দাঁড়াতে পারি। আমরা যেন নিজেদের জনগণের সেবক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি। এটি হোক আমাদের আগামী দিনের শপথ।’

এদিন বগুড়ার বাগবাড়িতে শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা এবং বগুড়া থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় ৭ থকে ৮ হাজার মানুষকে সব ধরনের জটিল রোগের চিকিৎসাসেবা প্রদান করা হয়। একই সঙ্গে রোগীদের বিনামূল্যে ওষুধ ও পরামর্শপত্র দেওয়া হয়। বিকেল সাড়ে ৫টার দিকে মেডিকেল ক্যাম্পের আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র ফাউন্ডেশন’র সহ-সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাঃ জুবাইদা রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ জুবাইদা রহমান বলেন, ‘মানব সভ্যতার এক ক্রান্তি লগ্নে আমরা আজ পৌঁছে গেছি। আর্তমানবতার সেবায় আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থানে কাজ করতে পারি। এই ফাউন্ডেশনের প্রতিটি সদস্যর আত্মত্যাগ ও মানুষের জন্য পথচলা ইতিহাস হয়ে থাকবে। স্বল্প সামর্থ্যে বহু মানুষকে আকাশচুম্বী সফলতা দিয়েছে এই ফাউন্ডেশন। আগামীতে হয়তো আন্তর্জাতিক অঙ্গনেও মানবাধিকার উজ্জল নক্ষত্রের মতো প্রতীয়মান হবে এই জিয়াউর রহমান ফাউন্ডেশন।’

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, আমরা বিএনপি পরিবার-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, ড্যাব বগুড়ার সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ মো. শাজাহান আলী, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন, বগুড়া হেলথ ক্যাম্প ম্যানেজমেন্ট উপ-কমিটির সদস্য সচিব অধ্যাপক ডাঃ মো. ইউনুস আলী। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ডাঃ মোহাম্মাদ আবু নাছের জানান, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও তার সহধর্মীনী ডাঃ জোবাইদা রহমারনর পরামর্শে এই মেডিকেল ক্যাম্পে প্রায় ৮ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। আমরা ঢাকা থেকে বিভিন্ন বিভাগের প্রায় ৬০ জন ডাক্তার এসেছিলাম। ইনশাল্লাহ ভাল চিকিৎসাসেবা দিতে পেরেছি।’

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে দু’দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান

10/14/2026

নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধু ব্যয় নয়, জাতীয় উন্নয়নের ভিত্তি : ডা. জুবাইদা রহমান

নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধু ব্যয় নয়, জাতীয় উন্নয়নের ভিত্তি : ডা. জুবাইদা রহমান

নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধু স্বাস্থ্যসেবার ব্যয় নয়। এটি মানবসম্পদ, অর্থনৈতিক সমৃদ্ধি ও ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

10/13/2026

নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের

নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের

বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে প্রচলিত উন্নয়ন সহায়তা যথেষ্ট নয় উল্লেখ করে নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়ন জোরদারের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

10/12/2026

প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা

প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশ রোগ প্রতিরোধ, রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং ধারাবাহিক সেবাকে কেন্দ্র করে তার প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে। এ রূপান্তরের কেন্দ্রে থাকছে আরও শক্তিশালী ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী এবং পেশাদার ধাত্রী।

9/24/2026

প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন গেটস ফাউন্ডেশনের সিইও

প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন গেটস ফাউন্ডেশনের সিইও

বিএনপি চেয়ার‌ম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান

9/23/2026

সবার জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

সবার জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, সেবাকে মানুষের বাড়ির কাছাকাছি নিয়ে আসা এবং প্রতিরোধমূলক কর্মসূচি সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন ডা. জুবাইদা রহমান।

9/13/2026

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

9/12/2026

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

9/8/2026