২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
স্বাস্থ্য

ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

Md. Ibrahim Mollahঢাকা

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান আজ নারীদের ক্যান্সার প্রতিরোধ এবং তা মোকাবিলায় তাদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান আজ নারীদের ক্যান্সার প্রতিরোধ এবং তা মোকাবিলায় তাদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের কোনো নারীকে পিছিয়ে রাখা যাবে না। আমাদের লক্ষ্য হলো— প্রতিরোধযোগ্য বিষয়গুলোকে প্রতিরোধ করা, দ্রুত রোগ নির্ণয়, কার্যকর চিকিৎসা নিশ্চিত করা এবং প্রতিরোধযোগ্য দুর্ভোগ কমিয়ে আনা। কোনো রোগীই যেন চিকিৎসাসেবার বাইরে না থাকেন।

ডা. জুবাইদা আজ রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘১১তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস (বিআইসিসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন।

দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক কংগ্রেস আজ ১৯ নভেম্বর শুরু হয়েছে এবং তা কাল শুক্রবার (২০ নভেম্বর) শেষ হবে। এই আন্তর্জাতিক সম্মেলনে ৪০ জন বিদেশি বিশেষজ্ঞসহ প্রায় ১ হাজার বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ (অনকোলজিস্ট), স্বাস্থ্যসেবা পেশাজীবী, গবেষক এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন। কংগ্রেসে তারা ক্যান্সার প্রতিরোধ, রোগ নির্ণয়, চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করবেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার ৫০ দশমিক ৮ শতাংশ নারী। আমাদের মা-বোনদের প্রাণঘাতী ক্যান্সার থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

তিনি বলেন, ‘আমাদের শহর ও গ্রামের লাখ লাখ নারী নীরবে যন্ত্রণায় ভোগেন; পরিবারের অন্যান্য প্রয়োজনকে অগ্রাধিকার দিতে গিয়ে তাদের স্বাস্থ্যসেবার বিষয়টি তালিকার একেবারে তলানিতে পড়ে থাকে।’ এ পরিস্থিতি পরিবর্তনে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রত্যেক মানুষ মর্যাদা ও সম্মানের সঙ্গে চিকিৎসা পাবেন এবং ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় সবার স্বাস্থ্যকে সমান গুরুত্ব দেওয়া হবে।

সঠিক সময়ে স্বাস্থ্যসেবা পাওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একজন নারীর বেঁচে থাকার অধিকার তিনি কোথায় বসবাস করেন, তার ওপর নির্ভর করতে পারে না।

ডা. জুবাইদা স্কুল-কলেজের ভেতরে ও বাইরে— সর্বত্রই মেয়েদের জন্য টিকাদান কর্মসূচি নিশ্চিত করার এবং শহর ও গ্রামের সব প্রান্তের নারীদের জন্য ক্যান্সার স্ক্রিনিং বা প্রাথমিক শনাক্তকরণ সেবা সম্প্রসারণের আহ্বান জানান।

তিনি বলেন, স্ক্রিনিংয়ে ক্যান্সারের সম্ভাব্য লক্ষণ পাওয়া গেলে যথাযথ রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। নারীরা যাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে চিকিৎসাসেবা থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন, সে জন্য সাশ্রয়ী চিকিৎসা, কার্যকর রেফারেল ব্যবস্থা এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিশ্চিত করা অপরিহার্য।

তিনি স্বাস্থ্যসেবাকে কেবল বিশেষায়িত কেন্দ্রগুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে স্কুল, কমিউনিটি ক্লিনিক এবং স্থানীয় হাসপাতালগুলোর মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপরও জোর দেন।

ডা. জুবাইদা রহমান বলেন, কমিউনিটি স্বাস্থ্যকর্মী এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা দলগুলো নারীদের সচেতন করতে, স্ক্রিনিং প্রক্রিয়ায় সহায়তা করতে এবং তাদের প্রয়োজনীয় রেফারেল পরিষেবার সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সবার জন্য ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করতে সরকার, স্বাস্থ্যসেবা পেশাজীবী, ক্যান্সারজয়ী ব্যক্তি, সুশীল সমাজ ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগের সাফল্য পরিমাপ করতে হবে- কতজন মেয়েশিশুকে টিকার আওতায় আনা হয়েছে, কতজন নারীকে স্ক্রিনিং করা হলো, কতজনের ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলো, কতজন রোগী সময়মতো চিকিৎসা পেলেন এবং কতটি পরিবার অসহনীয় চিকিৎসাব্যয়ের চাপ থেকে সুরক্ষা পেল তার ভিত্তিতে।
এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান

সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান

বর্তমান সরকারের রূপকল্পে একটি স্বাস্থ্যসম্মত ও সহানুভূতিশীল বাংলাদেশের কথা বলা হয়েছে, যেখানে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

11/15/2026

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

11/14/2026

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদের ফেলোশিপ অর্জন

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদের ফেলোশিপ অর্জন

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : বিএনপি মিডিয়া সেল এর আহ্বায়ক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস্ (বিসিপিএস)-এর সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল পাকিস্তান কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস এর ফেলোশিপ অর্জন করেছেন।

11/10/2026

শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

11/9/2026

হামের টিকা ক্রয়, বিতরণে বিলম্ব ও অনিয়ম তদন্তে কমিশন গঠিত

হামের টিকা ক্রয়, বিতরণে বিলম্ব ও অনিয়ম তদন্তে কমিশন গঠিত

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৬ : অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ও সামগ্রিক অভিযোগ তদন্তে কমিশন গঠন করেছে সরকার।

11/5/2026

হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্বের কারণ তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন

হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্বের কারণ তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন

ঢাকা, ৫ নভেম্বর ২০২৬ : হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর সৃষ্ট বিরূপ প্রভাবের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার।

11/5/2026

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামোর উন্নয়নে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

10/27/2026

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান রুহুল কবির রিজভীর

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান রুহুল কবির রিজভীর

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

10/24/2026