আজ ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার রাজধানীর মহাখালীর কড়াইল আনসার ক্যাম্প এলাকায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।
পরে ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) কার্যালয়ে নারীদের বিভিন্ন চিকিৎসা সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেডআরএফের নির্বাহী পরিচালক ও ড্যাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ডা: ফরহাদ হালিম ডোনার, ড্যাবের কোষাধ্যক্ষ ডা: মেহেদী হাসান, যুগ্ম মহাসচিব ডা: আ ন ম মনোয়ারুল কাদির বিটু, বিশেষায়িত মেডিকেল ক্যাম্পের সমন্বয়ক ডা: জিয়াউল করিম, ডা: মোস্তফা আজিজ সুমন, প্রফেসর ডা: মোহাম্মদ সফিউদ্দিন, প্রফেসর ডা: খবির উদ্দিনসহ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।







