২৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ধারাবাহিকতা ধরে রাখতে চান শান্ত

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক উন্নতির ধারা ধরে রাখতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর মতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজ নিজেদের প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে খেলার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ধারাবাহিকতা ধরে রাখতে চান শান্ত

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক উন্নতির ধারা ধরে রাখতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর মতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজ নিজেদের প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে খেলার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ।

আগামীকাল বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে শান্তর দল।

ডব্লিউটিসি পয়েন্ট তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ফাইনালে ওঠার সুযোগ থাকলেও শান্ত জানিয়েছেন, যোগ্যতা অর্জনের হিসাব-নিকাশ নিয়ে ভাবতে চান না তাঁরা। বরং প্রতিটি ম্যাচ ও সেশনে ভালো ক্রিকেট খেলাই দলের মূল লক্ষ্য।

আজ মিরপুরে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেন, “আমি বেশি দূরের কথা ভাবছি না। আমরা শুধু এই টেস্ট, কিংবা বলা যায়, দুই ম্যাচের সিরিজটি নিয়েই ভাবছি। এই ম্যাচগুলো জিততে পারলে আমাদের লক্ষ্যগুলো এমনিতেই পূরণ হবে।”

ডব্লিউটিসির ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের বাকি ছয় টেস্টের অন্তত চারটিতে জয় প্রয়োজন। এ ক্ষেত্রে একটি ড্রও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে শান্তর কাছে ফাইনালে খেলার সম্ভাবনা চাপের নয়, বরং অনুপ্রেরণার উৎস।

তিনি বলেন, “এটি চাপ নয়, অনুপ্রেরণা। আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই এবং যা করার সামর্থ্য আছে, তার শতভাগ দিতে চাই। এর বাইরে বাড়তি কিছু করতে চাই না।”

দলের প্রস্তুতি নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক। বিশেষ করে আফগানিস্তান সিরিজ শেষে দেশে ফিরে যেসব খেলোয়াড় আগেভাগে অনুশীলন শুরু করেছিলেন, তাঁদের প্রস্তুতির বিষয়টি উল্লেখ করেন তিনি।

শান্ত স্বীকার করেন, জিম্বাবুয়েতে ক্যাম্প করাসহ ওয়েস্ট ইন্ডিজ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তবে নিজেদের হাতে থাকা সময়টুকু বাংলাদেশও যথাযথভাবে কাজে লাগিয়েছে বলে মনে করেন তিনি।

শান্ত বলেন, “আমাদের খেলোয়াড়দের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। গত কয়েক বছর ধরে আমরা একের পর এক সিরিজ খেলছি এবং ধীরে ধীরে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি। খেলোয়াড়েরা নিজেদের পরিবেশে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে। প্রস্তুতি নিয়ে আমি সন্তুষ্ট।”

দলের ধারাবাহিকতার ওপরও গুরুত্ব দিয়েছেন শান্ত। তাঁর মতে, সর্বশেষ দুই-তিনটি টেস্টে বাংলাদেশ আগের মতো ভালো খেলতে পারেনি।

তিনি বলেন, “ধারাবাহিকতা অবশ্যই গুরুত্বপূর্ণ। গত দুই-তিনটি টেস্টে আমরা আগের মতো ভালো ক্রিকেট খেলতে পারিনি। কীভাবে উন্নতি করা যায়, তা নিয়ে আলোচনা করেছি। এ জন্য অনেক পরিকল্পনাও রয়েছে।”

আগামী দিনগুলোতে দলের পারফরম্যান্স আরও ২০ থেকে ৩০ শতাংশ উন্নত করা সম্ভব বলে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক।

সাম্প্রতিক বছরগুলোতে টেস্ট ক্রিকেটে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বাংলাদেশের। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এবং দেশের বাইরে উন্নত পারফরম্যান্স সেই অগ্রগতিরই প্রমাণ। তবে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টটি ড্র হওয়ায় হতাশ শান্ত। তাঁর বিশ্বাস, ম্যাচটি বাংলাদেশের জেতা উচিত ছিল।

সুযোগ হাতছাড়া হলেও পাঁচ দিনের ওই লড়াই থেকে ইতিবাচক অনেক কিছু দেখেছেন তিনি। বিশেষ করে শেষ সেশন পর্যন্ত খেলোয়াড়দের লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা তাঁকে আশাবাদী করেছে।

শান্ত বলেন, “অবশ্যই আমাদের ম্যাচটি জেতা উচিত ছিল। তবে ইতিবাচক দিক হলো, আমরা পাঁচ দিনই কঠোর লড়াই করেছি। বিশেষ করে প্রচন্ড গরমের মধ্যে বোলিং ও ফিল্ডিংয়ে সবাই অসাধারণ মনোযোগ দেখিয়েছে।”

ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আরও ভালোভাবে সামাল দিতে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন শান্ত।

বাংলাদেশের অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন অধিনায়ক। তাঁর মতে, এই অভিজ্ঞ বিকল্পগুলো অধিনায়ক হিসেবে তাঁকে স্বস্তি দিচ্ছে।

এদিকে লিটন দাসের ফিটনেস নিয়ে শান্ত বলেন, ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন শেষ করেছেন এই ব্যাটার। তবে ফিজিওথেরাপিস্ট ও ট্রেনারের চূড়ান্ত মূল্যায়নের অপেক্ষায় রয়েছে দল।

শান্ত বলেন, “সবকিছু ঠিক থাকলে সে খেলবে। তবে এখনো আমি চূড়ান্ত রিপোর্ট পাইনি।”

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

দলীয় সাফল্যের পর এবার ব্যক্তিগত, কম্পাউন্ড মহিলা এককের ফাইনালে বাংলাদেশের বন্যা আক্তার

দলীয় সাফল্যের পর এবার ব্যক্তিগত, কম্পাউন্ড মহিলা এককের ফাইনালে বাংলাদেশের বন্যা আক্তার

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : ইরাকের সুলায়মানিয়াহতে অনুষ্ঠিত ২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে কম্পাউন্ড মহিলা একক ইভেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের আরচ্যার বন্যা আক্তার। দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় ফাইনালে উঠে এখন স্বর্ণপদকের লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের এই প্রতিভাবান আরচ্যার।

10/27/2026

ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু

ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আয়োজনে ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা কাল থেকে শুরু হচ্ছে। চারদিনব্যপী আয়োজিত এই প্রতিযোগিতা মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

10/27/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করার লক্ষ্য বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করার লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬: প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে যাবার লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। জয় দিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর লক্ষ্য টাইগারদের।

10/27/2026

২৪ জন নারী হকি গোলরক্ষককে নিয়ে দীর্ঘমেয়াদী অনুশীলন শুরু

২৪ জন নারী হকি গোলরক্ষককে নিয়ে দীর্ঘমেয়াদী অনুশীলন শুরু

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬: তৃণমূল পর্যায় থেকে নারী হকি খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের বিশেষ উদ্যোগ অপরাজেয় আলো নারী হকির তৃতীয় পর্বে গোলকিপার ট্রেনিং ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল বুধবার সকাল ১১টায়। রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলবে দীর্ঘমেয়াদী এই প্রশিক্ষণ।

10/27/2026

আরও অনেক কিছু জিততে চান কেইন

আরও অনেক কিছু জিততে চান কেইন

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হিসেবে ব্যালন ডি’অর জয়ের পর এবার বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে চান হ্যারি কেইন। পাশাপাশি ইংল্যান্ডের দীর্ঘদিনের বড় আন্তর্জাতিক শিরোপার অপেক্ষা ঘোচানোও তাঁর অন্যতম লক্ষ্য।

10/27/2026

নাটোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার বাছাই কার্যক্রম শুরু

নাটোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার বাছাই কার্যক্রম শুরু

নাটোর, ২৭ অক্টোবর, ২০২৬: ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার ১০টি ইভেন্টে অংশগ্রহনের জন্যে জেলায় নিবন্ধনভুক্ত ১২ হাজার ৮০০ শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে।

10/27/2026

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নিশাঙ্কা

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নিশাঙ্কা

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬: বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন শ্রীলংকার ওপেনার পাথুম নিশাঙ্কা।

10/27/2026

নর্টির জায়গায় দক্ষিণ আফ্রিকার একাদশে কোয়েৎজি

নর্টির জায়গায় দক্ষিণ আফ্রিকার একাদশে কোয়েৎজি

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে এনরিচ নর্টির জায়গায় দক্ষিণ আফ্রিকার একাদশে সুযোগ পেয়েছেন পেসার জেরাল্ড কোয়েৎজি। প্রায় দু’বছর পর টেস্ট খেলতে নামবেন তিনি।

10/27/2026