২৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নর্টির জায়গায় দক্ষিণ আফ্রিকার একাদশে কোয়েৎজি

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে এনরিচ নর্টির জায়গায় দক্ষিণ আফ্রিকার একাদশে সুযোগ পেয়েছেন পেসার জেরাল্ড কোয়েৎজি। প্রায় দু’বছর পর টেস্ট খেলতে নামবেন তিনি।

নর্টির জায়গায় দক্ষিণ আফ্রিকার একাদশে কোয়েৎজি

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে এনরিচ নর্টির জায়গায় দক্ষিণ আফ্রিকার একাদশে সুযোগ পেয়েছেন পেসার জেরাল্ড কোয়েৎজি। প্রায় দু’বছর পর টেস্ট খেলতে নামবেন তিনি।

গেবেরহাতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চতুর্থ ওভারের তৃতীয় ডেলিভারির সময় কুঁচকির ইনজুরিতে পড়েন নর্টি। এরপর আর মাঠে ফিরতে পারেননি তিনি। ৩.৩ ওভার বল করে ৫ রানে ১ উইকেট শিকার করেন এই ডান-হাতি পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে সাড়ে তিন বছর পর দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ফিরেছিলেন নর্টি। ডারবানে প্রথম টেস্টের দুই ইনিংসে ৪ উইকেট শিকার করেন তিনি।

নর্টির ইনজুরিতে কপাল খুলল ২৬ বছর বয়সী কোয়েৎজির। প্রায় দুই বছর পর লাল বলের সংস্করণে ফিরতে যাচ্ছেন তিনি। ২০২৪ সালের নভেম্বরে ডারবানে শ্রীলংকার বিপক্ষে দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন এই ডান-হাতি পেসার।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে সেঞ্চুরিয়ানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় কোয়েৎজির। কিন্তু টেস্ট দলে জায়গা পাকা করতে পারেননি তিনি। মাত্র ৪ টেস্ট খেলে ১৪ উইকেট শিকার করেন কোয়েৎজি।

দেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে কোয়েৎজির। ১৬ ওয়ানডেতে ৩৪ উইকেট এবং ১৮ টি-টোয়েন্টিতে ২২ উইকেট শিকার করেছেন তিনি।

নর্টির ইনজুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে কোয়েৎজির সাথে একাদশে সুযোগ পাবার দৌড়ে ছিলেন কর্বিন বশ ও ডেন প্যাটারসন। তবে বশ ও প্যাটারসনকে পেছনে ফেলে একাদশে জায়গা করে নিয়েছেন কোয়েৎজি।

গত আগস্টে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সর্বশেষ লাল বলের ক্রিকেটে খেলেছেন কোয়েৎজি। প্রিটোরিয়ায় অনুষ্ঠিত ঐ ম্যাচে ৪ উইকেট শিকার করেন তিনি। ২৪টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৮ উইকেট আছে কোয়েৎজির।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১৪ রানের জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট ইনিংস ও ৩১ রানে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা।

তৃতীয় টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা একাদশ : তেম্বা বাভুমা (অধিনায়ক), আইডেন মার্করাম, মার্কাস অ্যাকারম্যান, ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকলটন, জেরাল্ড কোয়েৎজি, সাইমন হার্মার, মার্কো জানসেন, উইয়ান মুল্ডার, কাগিসো রাবাদা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

দলীয় সাফল্যের পর এবার ব্যক্তিগত, কম্পাউন্ড মহিলা এককের ফাইনালে বাংলাদেশের বন্যা আক্তার

দলীয় সাফল্যের পর এবার ব্যক্তিগত, কম্পাউন্ড মহিলা এককের ফাইনালে বাংলাদেশের বন্যা আক্তার

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : ইরাকের সুলায়মানিয়াহতে অনুষ্ঠিত ২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে কম্পাউন্ড মহিলা একক ইভেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের আরচ্যার বন্যা আক্তার। দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় ফাইনালে উঠে এখন স্বর্ণপদকের লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের এই প্রতিভাবান আরচ্যার।

10/27/2026

ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু

ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আয়োজনে ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা কাল থেকে শুরু হচ্ছে। চারদিনব্যপী আয়োজিত এই প্রতিযোগিতা মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

10/27/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ধারাবাহিকতা ধরে রাখতে চান শান্ত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ধারাবাহিকতা ধরে রাখতে চান শান্ত

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক উন্নতির ধারা ধরে রাখতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর মতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজ নিজেদের প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে খেলার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ।

10/27/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করার লক্ষ্য বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করার লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬: প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে যাবার লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। জয় দিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর লক্ষ্য টাইগারদের।

10/27/2026

২৪ জন নারী হকি গোলরক্ষককে নিয়ে দীর্ঘমেয়াদী অনুশীলন শুরু

২৪ জন নারী হকি গোলরক্ষককে নিয়ে দীর্ঘমেয়াদী অনুশীলন শুরু

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬: তৃণমূল পর্যায় থেকে নারী হকি খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের বিশেষ উদ্যোগ অপরাজেয় আলো নারী হকির তৃতীয় পর্বে গোলকিপার ট্রেনিং ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল বুধবার সকাল ১১টায়। রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলবে দীর্ঘমেয়াদী এই প্রশিক্ষণ।

10/27/2026

আরও অনেক কিছু জিততে চান কেইন

আরও অনেক কিছু জিততে চান কেইন

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হিসেবে ব্যালন ডি’অর জয়ের পর এবার বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে চান হ্যারি কেইন। পাশাপাশি ইংল্যান্ডের দীর্ঘদিনের বড় আন্তর্জাতিক শিরোপার অপেক্ষা ঘোচানোও তাঁর অন্যতম লক্ষ্য।

10/27/2026

নাটোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার বাছাই কার্যক্রম শুরু

নাটোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার বাছাই কার্যক্রম শুরু

নাটোর, ২৭ অক্টোবর, ২০২৬: ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার ১০টি ইভেন্টে অংশগ্রহনের জন্যে জেলায় নিবন্ধনভুক্ত ১২ হাজার ৮০০ শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে।

10/27/2026

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নিশাঙ্কা

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নিশাঙ্কা

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬: বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন শ্রীলংকার ওপেনার পাথুম নিশাঙ্কা।

10/27/2026