২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
খাদ্য

চট্টগ্রাম মেডিকেলের রান্নাঘরে অভিযানে মিলল ইঁদুর, তেলাপোকা ও পচা ডিম

Md. Ibrahim Mollahঢাকা

চট্টগ্রাম, ২৮ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের খাবার রান্নাঘরে অভিযান চালিয়ে নানা অনিয়ম পেয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। রান্নাঘরে ইঁদুর ও তেলাপোকার উপদ্রব, খোলা অবস্থায় রাখা ভাত-ডাল, পচা ডিম এবং মাকড়সার জালযুক্ত হলুদের গুঁড়া পাওয়া গেছে।

এসব অনিয়মের ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন কর্মচারীকে পুলিশ হেফাজতে নিয়েছে।

আজ দুপুরে চমেক হাসপাতালের খাদ্য বিভাগে অভিযান চালিয়ে এসব অনিয়ম দেখতে পান নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযান চলাকালে কর্মকর্তারা দেখতে পান, রোগীদের জন্য রান্না করা ভাত ও ডাল ঢেকে না রেখে উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছে। খাবারের ওপর মাছি ও পোকামাকড় বসছে। রান্নাঘরের বিভিন্ন স্থানে ইঁদুর ও তেলাপোকার বিচরণও ছিল। এছাড়া রোগীদের পরিবেশনের জন্য রাখা সিদ্ধ ডিমের মধ্যে পচা ডিম পাওয়া যায়।

রান্নায় ব্যবহৃত হলুদের গুঁড়া পরীক্ষা করে পলিথিন ও মাকড়সার জাল পাওয়া গেছে। প্রাথমিক পরীক্ষায় এতে লেড সল্টের উপস্থিতিও শনাক্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এসব উপাদান মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ফরহাদ ইসলাম বলেন, ‘হাসপাতালের রোগীদের খাবার তৈরিতে চরম অব্যবস্থাপনা দেখা গেছে। হলুদের গুঁড়ায় পলিথিন ও মাকড়সার জাল পাওয়া গেছে। প্রাথমিক পরীক্ষায় এতে লেড সল্টের উপস্থিতিও মিলেছে। এসব অনিয়মের ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রতিষ্ঠানের একজন প্রতিনিধিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেবে সরকার

৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেবে সরকার

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : খাদ্য নিরাপত্তায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে বছরের ছয় মাস চাল দেবে সরকার। ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করা হয়েছে।

6/11/2026

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ধারণক্ষমতা ও সংগ্রহ বাড়ানোর লক্ষ্য সরকারের

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ধারণক্ষমতা ও সংগ্রহ বাড়ানোর লক্ষ্য সরকারের

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : দেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। সেই লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি পর্যায়ে খাদ্যশস্যের ধারণক্ষমতা ও সংগ্রহ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

6/11/2026

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান: খাদ্য প্রতিমন্ত্রী

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান: খাদ্য প্রতিমন্ত্রী

সংসদ ভবন, ৮ জুন, ২০২৬ (বাসস) : খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি দেশে খাদ্যের অপচয় কমাতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) বিভিন্ন সচেতনতামূলক, প্রশিক্ষণ ও তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

6/8/2026