২৩ জুলাই ২০২৬
ঢাকা: ...
স্বাস্থ্য

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান: খাদ্য প্রতিমন্ত্রী

BSSঢাকা

সংসদ ভবন, ৮ জুন, ২০২৬ (বাসস) : খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি দেশে খাদ্যের অপচয় কমাতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) বিভিন্ন সচেতনতামূলক, প্রশিক্ষণ ও তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান: খাদ্য প্রতিমন্ত্রী

সংসদ ভবন, ৮ জুন, ২০২৬ (বাসস) : খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি দেশে খাদ্যের অপচয় কমাতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) বিভিন্ন সচেতনতামূলক, প্রশিক্ষণ ও তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

সোমবার জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সরকারি দলের সদস্য মো. আবুল কালামের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উৎপাদিত খাদ্যের অপচয় ও ক্ষতি রোধ করাও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের গুরুত্বপূর্ণ অংশ। এ লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি জানান, জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা ইউনেপের ২০২৪ সালের ফুড ওয়েস্ট ইনডেক্স প্রতিবেদনে বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয়ের তথ্য উঠে এসেছে। এ সংখ্যা দেশের সামগ্রিক খাদ্য অপচয়ের চিত্র তুলে ধরে।

আব্দুল বারী বলেন, খাদ্য মন্ত্রণালয়ের আওতায় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যশস্য সংগ্রহ করে গুদাম ও সাইলোতে সংরক্ষণ করা হয় এবং পরে বিভিন্ন সরকারি কর্মসূচির মাধ্যমে তা বিতরণ করা হয়। এ প্রক্রিয়ায় কিছু খাদ্যশস্য নষ্ট হলেও আধুনিক সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে অপচয় কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, নতুন আধুনিক সাইলো ও খাদ্য গুদাম নির্মাণ, খাদ্য সংরক্ষণে সংশ্লিষ্ট অংশীজনদের সচেতনতা বৃদ্ধি, পরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্যশস্যের অপচয় ক্রমান্বয়ে কমানো হচ্ছে।

সংসদে উপস্থাপিত তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে খাদ্যশস্যের মোট ঘাটতি বা অপচয়ের পরিমাণ ছিল ১৮ হাজার ৮৮৭ দশমিক ৩৪৭ মেট্রিক টন, যা শতকরা হিসাবে ০.২৮৭ শতাংশ। এর আগের অর্থবছর ২০২৩-২৪ সালে অপচয়ের পরিমাণ ছিল ২১ হাজার ৩২৯ দশমিক ৮৮ মেট্রিক টন বা ০.৩১৬ শতাংশ। ফলে এক অর্থবছরের ব্যবধানে খাদ্যশস্যের অপচয় উল্লেখযোগ্যভাবে কমেছে।

মানবসম্পদ উন্নয়নের বিষয়ে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) কর্তৃক ২০২৫ সালে আয়োজিত ফুড ভ্যালু চেইন ডেভেলপমেন্ট, ফুড প্রসেসিং ও ফুড সেফটি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন। এসব প্রশিক্ষণ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, খাদ্য অপচয় হ্রাস এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও জানান, জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিভিন্ন পোস্টার ও লিফলেট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে। এসব প্রচারণার বিষয়বস্তুর মধ্যে রয়েছে বালাইনাশকের ক্ষতিকর অবশিষ্টাংশ প্রতিরোধ, শুঁটকি তৈরিতে কীটনাশক ব্যবহার নিষিদ্ধকরণ, শাকসবজি ও ফলমূল থেকে বালাইনাশক দূর করার উপায়, রেফ্রিজারেটরে খাদ্য সংরক্ষণের নিয়মাবলি এবং খাদ্য সংরক্ষণে করণীয় বিষয়সমূহ।

খাদ্য প্রতিমন্ত্রী বলেন, খাদ্যের অপচয় রোধে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে খাদ্য স্থাপনা মনিটরিং ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি খাদ্যের অপচয় কমিয়ে আনতে সরকারের এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জন্মগত জটিল রোগে আক্রান্ত দুই বছর বয়সী শিশু আনিফা আক্তার। কিন্তু তার চিকিৎসা ব্যয় বহনে অক্ষম অসহায় পরিবার। এ বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে এবং পরিবারটির সার্বিক খোঁজখবর নিতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্...

7/20/2026

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরো উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

7/20/2026

চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় নেই : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় নেই : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় নেই।’

7/15/2026

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ও মানবিক দৃষ্টিভঙ্গি এবং সঠিক চিকিৎসা প্রদানের মাধ্যমেই দেশের স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ও বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব।

7/11/2026

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড।

7/6/2026

গ্রামীণ এলাকায় আইসিইউ সেবা সম্প্রসারণের আহ্বান ডা. জুবাইদা রহমানের

গ্রামীণ এলাকায় আইসিইউ সেবা সম্প্রসারণের আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢাকা, ১ জুলাই, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী-পত্নী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সহসভাপতি ডা. জুবাইদা রহমান দেশের শহর ও গ্রামের স্বাস্থ্যসেবার বৈষম্য কমাতে প্রতিটি জেলা ও সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপনের আহ্বান জানিয়েছেন।

7/1/2026

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকি (Shimada Tomaki)-এর নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (JICA)-এর প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।

7/1/2026

দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর

দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফেরত আনার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

6/29/2026