১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

নারীর উন্নয়ন একটা দেশের উন্নয়নের পরিমাপক - প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

Shahin Miahঢাকা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ‘আমরা চাই বাংলাদেশে কর্মসংস্থান হোক, নাগরিকরা সুস্বাস্থ্যের অধিকারী হোক, নারীর উন্নয়ন হোক। নারীর উন্নয়ন একটা দেশের উন্নয়নের পরিমাপক।’

নারীর উন্নয়ন একটা দেশের উন্নয়নের পরিমাপক - প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ‘আমরা চাই বাংলাদেশে কর্মসংস্থান হোক, নাগরিকরা সুস্বাস্থ্যের অধিকারী হোক, নারীর উন্নয়ন হোক। নারীর উন্নয়ন একটা দেশের উন্নয়নের পরিমাপক।’

গতকাল দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) হলরুমে ‘উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পল্লী উন্নয়ন একাডেমি এ সেমিনারের আয়োজন করে।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘আপনার খেয়াল করেছেন তার (পতিত সরকারের) সময় কি পরিমাণে নারীর প্রতি সহিংসতা ও জুলুম হয়েছে। বিশেষ করে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে পরিমাণ জুলুম-অত্যাচার হয়েছে তা বর্ণনাহীন। আমরা দেখতে চাই যে বাংলাদেশের সবার অধিকার আছে। কেউ সংখ্যালঘু না, সবাই রাষ্ট্রের নাগরিক।’

তিনি বলেন, ‘বিএনপির নির্বাচনী ইশতাহারে পাঁচটি অধ্যায় আছে। প্রথম অধ্যায় রাষ্ট্র ব্যবস্থা সংস্কার। অর্থাৎ আমরা চাই আইনের শাসন, আমাদের সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে এবং জনগণের অধিকার নিশ্চিত করবে। কারণ আগে যে পতিত সরকার ছিল, তার না ছিল বৈধতা, না ছিল আইনি কাঠামো। ফলে নিজে লুটপাট চালিয়ে গেছে। জনকল্যাণে কোনো কাজ হয়নি।’ তিনি আরো বলেন, ‘দ্বিতীয় বিষয়ে যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা। আমরা অনুসন্ধান করেছি, ভবন নির্মাণে যেভাবে লুটপাট করা হয়েছে, ঠিক একই কায়দায় শিক্ষাপ্রতিষ্ঠান, মাদরাসা করা হয়েছে, স্কুল করা হয়েছে, বিশ্ববিদ্যালয় করা হয়েছে। কিন্তু বেকারত্বের যে অভিশাপ পতিত সরকার রেখে গেছে, তা আপনারা প্রতিটি পরিবারে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আপনি স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছেন, কোনো চিকিৎসা পাচ্ছেন না। অ্যাম্বুলেন্স আছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার নেই। যন্ত্র আছে। যন্ত্র চালানোর মেকানিক নেই।

পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্থানীয় সংসদ সদস্য এসএম জিলানী, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের সদস্য ডা. কেএম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, খুলনার দাকোপ উপজেলার কৃষক নিমাই কুমার রায়সহ অনেকে বক্তব্য দেন।

কৃষক নিমাই কুমার রায় তার বক্তব্যে বলেন, ‘বনদস্যুদের আক্রমণ, রাস্তাঘাট অনুন্নত ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হয়নি। এ কারণে উপকূলীয় অঞ্চলে আমাদের জীবনবাজি রেখে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আমরা টেকসই উন্নয়ন চাই। পাশাপাশি জীবনমান উন্নয়নে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের কার্যকরী উদ্যোগ দিতে হবে। তাহলেই আমাদের জীবনমানের সত্যিকারের উন্নয়ন হবে।

নতুন সরকার আমাদের প্রত্যাশা পূরণে সর্বাধিক গুরুত্ব দেবে বলে আমরা বিশ্বাস করি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

দৈনিক যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার ও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের মিডিয়া কো-অর্ডিনেটর তারিকুল ইসলাম এর মাতা দিলারা বেগম অসুস্থতাজনিত কারণে আজ সকালে হাসপাতালে নেয়ার পর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। দিলারা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রি...

10/17/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র ২টি শোকবার্তা একসাথে- ০১। সদ্য সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য ও উত্তরা পূর্ব থানা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সালাম সরকার এর পিতা হাজী মোহাম্মদ কাবিল বক্স সরকার আজ ১৬ অক্টোবর ২০২৬. শুক্রবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহ...

10/16/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র ২টি শোকবার্তা একসাথে- ০১। ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত হযরতপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফজলুল করিম মোল্লা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্র...

10/16/2026

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন: বাণী বাংলাদেশসহ সারাবিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাই। হিন্দু ধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে...

10/16/2026

আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, ৫ বারের সাবেক সংসদ সদস্য ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ মো. আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।

10/15/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হাই দীর্ঘদিন অসুস্থ অবস্থায় গতরাত ১ টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্...

10/15/2026

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

10/14/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক শহরের জেএফকে বিমানবন্দরে সোমবার স্থানীয় সময় বিকেল পৌনে চারটায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুস্কৃতিকারিদের কর্তৃক বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেল জয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস এর প্রতি অসদাচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির...

10/14/2026