১৫ জুন ২০২৬
ঢাকা: ...
নারী

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ৫ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

BSSঢাকা

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): আগামী অর্থবছরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ৫ হাজার ১৯৬ কোটি ১৩ লাখ ৫৭ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ৫ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): আগামী অর্থবছরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ৫ হাজার ১৯৬ কোটি ১৩ লাখ ৫৭ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ (বৃহস্পতিবার) এ তথ্য তুলে ধরেন।

বাজেটে পরিচালন বাজেটে ধরা হয়েছে ৪ হাজার ৭৬৭ কোটি ৬৩ লাখ ৫৭ হাজার টাকা। আর উন্নয়ন বাজেট ৪২৮ কোটি ৫০ লাখ টাকা।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নই উন্নয়নের নির্দেশক। নারী ও শিশু অধিকার রক্ষায় আইনি ও বৈজ্ঞানিক সক্ষমতা বৃদ্ধিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নারী নির্যাতন প্রতিরোধে 'মাল্টিসেক্টরাল প্রোগ্রাম'-এর অধীনে প্রতিষ্ঠিত ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি এবং সাতটি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরিতে আগামী অর্থবছরে ডিএনএ নমুনা বিশ্লেষণে নতুন সফটওয়্যার সংযোজন করা হবে।

তিনি জানান, দেশের নতুন ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের রাষ্ট্রীয় কাঠামোর আওতায় আনার লক্ষ্যে তাদের একটি ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এটি তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, ঋণ সুবিধা এবং বাজার সংযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

অর্থমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের নারীদের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ অভিযোজন প্রকল্প গ্রহণ করা হয়েছে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে উপজেলা পর্যায়ে আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের দ্বিতীয় পর্যায় সফলভাবে পরিচালিত হচ্ছে।

আমির খসরু আরও বলেন, দেশের অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার 'ভিডব্লিউবি' (ভালনারেবল উইম্যান বেনিফিট') কার্যক্রমের আওতায় ৪৯৩ টি উপজেলার ৪ হাজার ৫৮৬ টি ইউনিয়নে ১০ লাখ ৪০ হাজার নারীকে মাসিক ৩০ কেজি হারে চাল ও পুষ্টিচাল দেওয়া হচ্ছে।

এছাড়া, মাতৃগর্ভ থেকে আট বছর বয়স পর্যন্ত শিশুর যথাযথ বিকাশ, সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক সামাজিক উদ্বুদ্ধকরণ এবং 'প্যারেন্টিং' কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে 'কুইক রেসপন্স টিম' গঠন করা হয়েছে এবং এর মাধ্যমে সমন্বিত সেবা কার্যক্রমকে আরও শক্তিশালী করা হচ্ছে।

মন্ত্রী বলেন, আমাদের সরকার কর্মজীবী নারীদের নিরাপদে কর্মক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রথম ধাপে ২০টি এবং পরবর্তী ধাপে আরও ৬০টি আধুনিক দিবাযত্ন কেন্দ্র স্থাপনের বিশাল কর্মযজ্ঞ গ্রহণ করেছে।

একইসঙ্গে বিদেশ ফেরত নারী শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও তাদের যথাযথ পুনর্বাসনের জন্য সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যা শ্রম অভিবাসনের ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করছে।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার পথশিশু ও ঝুঁকিতে থাকা শিশুদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। এর অংশ হিসেবে শিক্ষিত ও প্রশিক্ষিত শিশুদের পরিবারে পুনরেকত্রীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

আইনের সংঘাতে জড়িত কন্যাশিশুদের সংশোধন ও নিরাপদ আবাসন নিশ্চিতে শিশু উন্নয়ন কেন্দ্রসমূহের মাধ্যমে প্রতিবছর গড়ে ৩৫০ জনকে আবাসন প্রদানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত নারী ও শিশুদের আইনি সহায়তা, সামাজিক নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করা হচ্ছে বলেও জানান তিনি।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আরও বলেন, ঝুঁকিতে থাকা সুবিধাবঞ্চিত ও বিপন্ন শিশুদের সুরক্ষায় বর্তমানে দেশের ১৭টি জেলায় ৩৩টি 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিচালিত হচ্ছে। সরকারি অনুদানে পরিচালিত এই কেন্দ্রগুলোতে ৩ হাজার ৩০০ জন ছেলে ও ৩ হাজার ৩০০ জন মেয়েশিশুর আলাদা আবাসন ও জীবনযাত্রার ব্যবস্থা রয়েছে।

এছাড়াও বাক, শ্রবণ, দৃষ্টি প্রতিবন্ধী ও অটিজম আক্রান্ত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।

5/18/2026

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার।

5/11/2026

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য।

5/3/2026

শ্রেষ্ঠ ‘অদম্য নারী’র মরণোত্তর পুরস্কার পেলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

শ্রেষ্ঠ ‘অদম্য নারী’র মরণোত্তর পুরস্কার পেলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

নারী শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ ‘অদম্য নারী’র মরণোত্তর পুরস্কার পেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

3/8/2026

'আন্তর্জাতিক নারী দিবস' দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

'আন্তর্জাতিক নারী দিবস' দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

০৮ মার্চ 'আন্তর্জাতিক নারী দিবস'। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয়, যখন নারীর অধিকার,

3/7/2026

পবিত্র মাহে রমজান উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সম্মানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

2/27/2026

মা-বোনদের নিয়ে যাদের সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান

মা-বোনদের নিয়ে যাদের সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর বিভাগ (সাংগঠনিক বিভাগ) বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের স্বাধীনতা, ভোট ও কথা বলার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।

2/4/2026

খুলনায় শহিদ পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার

খুলনায় শহিদ পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার

রোববার খুলনা জেলার পাইকগাছা উপজেলার দুটি পরিবারের ঘরে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। পাইকগাছার কালিদাসপুর (চাঁদখালী বাজার) শহীদ রকিবুল হাসানের বাবা রফিকুল গাজী এবং শ্রীকন্ঠপুর নবী নুর মোড়লের মা তহুরা বিবির হাতে তুলে দেওয়া হয় এই উপহার।

3/23/2025