১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
নারী

বিশ্ব মা দিবসে জিয়াউর রহমান ফাউন্ডেশন- জেডআরএফ এর পক্ষ থেকে শুভেচ্ছা

ZRF Deskঢাকা

জীবনের প্রতিটি পরতে পরতে যে নারীর নিঃস্বার্থ ত্যাগ, অগাধ স্নেহ আর অসীম ভালোবাসা জড়িয়ে থাকে তিনিই আমাদের মা। সন্তানের সামান্য অর্জন তার বুকে সুখের ফোয়ারা ছোটায় আবার বিপদ কিংবা সঙ্কটে সবার আগে তিনিই হয়ে ওঠেন বিষন্ন-বিচলিত।

বিশ্ব মা দিবসে জিয়াউর রহমান ফাউন্ডেশন- জেডআরএফ এর পক্ষ থেকে শুভেচ্ছা

মা—এক বর্ণের ছোট্ট একটি শব্দ। অথচ পৃথিবীর সবচেয়ে বড় আর গভীর এক অনুভূতির নাম। এক মায়াবী উপাখ্যান, এক হৃদয়স্পর্শী কলরব।

জীবনের প্রতিটি পরতে পরতে যে নারীর নিঃস্বার্থ ত্যাগ, অগাধ স্নেহ আর অসীম ভালোবাসা জড়িয়ে থাকে তিনিই আমাদের মা। সন্তানের সামান্য অর্জন তার বুকে সুখের ফোয়ারা ছোটায় আবার বিপদ কিংবা সঙ্কটে সবার আগে তিনিই হয়ে ওঠেন বিষন্ন-বিচলিত।

নিঃস্বার্থ আর প্রতিদানহীন মানুষটিই আমাদের মা। যিনি নিজের জীবনে সমস্ত স্বপ্ন-সুখ-সাচ্ছ্বন্দ্য জলাঞ্জলি দিয়ে তৈরি করেন আমাদের স্বপ্নপথ।

আজ ১১ মে, রোজ রবিবার— বিশ্ব মা দিবস। প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশ যথাযোগ্য মর্যাদায় পালিত হবে দিবসটি।

আসুন, মায়ের প্রতি আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জানানোর এই বিশেষ দিনটিকে অবিস্মরণীয় করে রাখি।

পরিশেষে পরম করুনাময়ের কাছে প্রার্থনা— পৃথিবীর সকল মা সুখে থাকুন। আর মা'কে সুখে রাখার সকল প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত রাখুক পৃথিবীর সকল সন্তান।

শুভেচ্ছান্তে: জিয়াউর রহমান ফাউন্ডেশন- জেডআরএফ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ