৩ জুন ২০২৬
ঢাকা: ...
নারী

মা-বোনদের নিয়ে যাদের সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান

Md. Ibrahim Mollahঢাকা

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর বিভাগ (সাংগঠনিক বিভাগ) বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের স্বাধীনতা, ভোট ও কথা বলার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।

মা-বোনদের নিয়ে যাদের সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর বিভাগ (সাংগঠনিক বিভাগ) বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের স্বাধীনতা, ভোট ও কথা বলার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই ষড়যন্ত্র যারা করছে, জনগণের পক্ষ থেকে তাদের একটি নাম দেওয়া হয়েছে ‘গুপ্ত’। জনগণ তাদের গুপ্ত নামে ডাকে। কারণ জনগণ দেখেছে, যখনই সময় এদিক হয় তখন তাদের এক রূপ, যখন সময় হয় ওদিক তখন তাদের আরেক রূপ। বিভিন্ন পরিস্থিতিতে তারা রূপ পরিবর্তন করে।
তিনি বলেন, এদের কাছ থেকে আমরা ভালো কিছু প্রত্যাশা করতে পারি না। ১৯৭১ সালে তাদের বিতর্কিত ভূমিকার জন্য বাংলাদেশের লাখ লাখ নারী, লাখ লাখ মা-বোনের সম্মানহানি হয়েছিল। এদের কাছ থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। এরা বলবে একটা, করবে আরেকটা। নিজের দেশের মা-বোনদের সম্পর্কে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই।
তারেক রহমান বলেন, আমরা বিভিন্ন পত্র-পত্রিকার খবরে দেখছিÑ এই গুপ্তদের বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় গিয়ে বিশেষ করে মা-বোনদের কাছে গিয়ে তারা বিকাশ নম্বর ও এনআইডি নম্বর চাইছে। তারা কেন চাইছেÑ তারা দেশের মানুষের সঙ্গে অনৈতিক আচরণ করছে। অথচ অন্যদিকে আমরা দেখি, তারা নাকি সৎ লোকের শাসন দেবে। আপনি কাজটা শুরু করেছেন অনৈতিক বিষয় দিয়ে। যেখানে আপনি নিজেই অনৈতিক কাজ দিয়ে শুরু করেছেন, সেখানে জনগণ কীভাবে আশা করবে আপনারা সৎ লোকের শাসন দেবেন। তিনি বলেন, এই নির্বাচনি জনসভায় আপনাদের সামনে আমি এতটুকু বলতে চাইÑ ফরিদপুর বিভাগ গঠন করলে যদি সমস্যা সমাধান হয়, তাহলে বিএনপি এটা সমাধান করবে। আমরা শুনেছি প্রত্যেক এলাকায় এত উন্নয়ন হয়েছে, তাহলে আপনাদের প্রার্থীরা এত সমস্যার কথা বলল কেন? বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ। দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার থাকলেই কেবল দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তিনি আরও বলেন, বিএনপিকে ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ভোট দিলে কী কী করবে বিএনপি, তা আমরা পরিকল্পনা করেছি। এই এলাকার একটি অন্যতম সমস্যা নদীভাঙন। কৃষিপ্রধান এই এলাকায় আমরা নদীভাঙন রোধ করতে পারলে এই ফরিদপুরের অন্যতম সেরা ফসল পাটকে বিদেশে রফতানি করে বৈদেশিক মুদ্রা পাব।
বিএনপির চেয়ারম্যান বলেন, কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই আমরা কৃষকদের কৃষক কার্ড দেব। এর মাধ্যমে তাদের ফসল ফলাতে বীজ, সার পৌঁছে দিতে চাই। এই এলাকার একটি অন্যতম সমস্যা বেকারত্ব। আমরা ক্ষমতায় গেলে প্রত্যেক এলাকায় বৈশিষ্ট্যপূর্ণ কলকারখানা করব, যাতে তারা সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে। নারীদেরকে পেছনে ফেলে আমরা এগিয়ে যেতে পারব না। এজন্য নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেব। তার মাধ্যমে নারীরা খেটে খাওয়া পরিবারগুলো কিছু সহায়তা পাবে।

তিনি বলেন, ফরিদপুরের নেতারা দুটি দাবির কথা বলেছেন এক, এই ফরিদপুর শহরকে সিটি কর্পোরেশন করা এবং দুই, ফরিদপুরকে বিভাগ করা। এই নির্বাচনি জনসভায় আপনাদের সবার সামনে আমি এতটুকু বলতে চাই, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আগামী ১২ তারিখ ধানের শীষ নির্বাচনে জয়যুক্ত হলে, বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাআল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। তিনি আরও বলেন, বৃহত্তর ফরিদপুর এলাকা কৃষিপ্রধান একটি এলাকা। এই এলাকায় পাটশিল্প আছে। যেই পাটশিল্পকে যদি আমরা সহযোগিতা করতে পারি। এই পাটশিল্পের সঙ্গে লাখ লাখ কৃষক ভাইয়েরা জড়িত আছে এবং এই পাটশিল্পকে সহযোগিতা করার মাধ্যমে একদিকে যখন কৃষক ভাইদের সুবিধা হবে, একইভাবে আমরা দেশকেও সামনে নিয়ে যেতে পারব। এই পাট রফতানি করার মাধ্যমে বিভিন্ন দেশে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। তারেক রহমান বলেন, এই এলাকার বহু যুবক-তরুণ আছে যারা শিক্ষার আলোয় আলোকিত, কিন্তু তাদের একটি সমস্যা আছে যে বহু মানুষের কাছে কর্মসংস্থান নেই। আমরা পরিকল্পনা গ্রহণ করেছিÑ বাংলাদেশের প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি জেলার বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করে সেই এলাকার উপযুক্ত কী কী কলকারখানা তৈরি করা যায়, যেসব কলকারখানা তৈরি করলে পরে সেই এলাকার মানুষের কর্মসংস্থান হবে।
তিনি বলেন, এ অঞ্চলের সার্বিক পরিস্থিতির উন্নয়নে পদ্মা ব্যারাজ নির্মাণের কাজে হাত দিতে চাই। হাসপাতালগুলো মেরামতের পাশাপাশি সারা দেশে হেলথ কেয়ার প্রতিষ্ঠা করা হবে, যাতে মায়েরা, শিশুরা ঘরে বসে চিকিৎসা সেবা পেতে পারেন। এদিন দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান সমাবেশস্থলের পাশে ফরিদপুর স্টেডিয়ামের মাঠে হেলিকপ্টার থেকে নামেন। এরপর গাড়িতে করে ২টা ৫৫ মিনিটের দিকে তিনি মঞ্চে ওঠেন। পরে বিকেল ৩টা ২১ মিনিটের দিকে বক্তব্য শুরু করেন তারেক রহমান। ৩টা ৪৫ মিনিটে তিনি বক্তব্য শেষ করেন। ৩টা ৫৭ মিনিটে হেলিকপ্টারে তিনি ঢাকার উদ্দেশে ফরিদপুর ত্যাগ করেন। ফরিদপুর বিভাগীয় এ সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী। সঞ্চালনা করেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া। এদিন আরও বক্তব্য দেন ফরিদপুর-৩ (সদর) আসনের প্রার্থী জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, শরীয়তপুর-২ আসনে বিএনপি প্রার্থী মিয়া মো. নুরুদ্দীন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদপুর-২ আসনের প্রার্থী শামা ওবায়েদ ও সভার সভাপতি ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী। এ নির্বাচনি সভায় তারেক রহমান ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের ১৫টি আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।

5/18/2026

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার।

5/11/2026

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য।

5/3/2026

শ্রেষ্ঠ ‘অদম্য নারী’র মরণোত্তর পুরস্কার পেলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

শ্রেষ্ঠ ‘অদম্য নারী’র মরণোত্তর পুরস্কার পেলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

নারী শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ ‘অদম্য নারী’র মরণোত্তর পুরস্কার পেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

3/8/2026

'আন্তর্জাতিক নারী দিবস' দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

'আন্তর্জাতিক নারী দিবস' দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

০৮ মার্চ 'আন্তর্জাতিক নারী দিবস'। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয়, যখন নারীর অধিকার,

3/7/2026

পবিত্র মাহে রমজান উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সম্মানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

2/27/2026

খুলনায় শহিদ পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার

খুলনায় শহিদ পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার

রোববার খুলনা জেলার পাইকগাছা উপজেলার দুটি পরিবারের ঘরে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। পাইকগাছার কালিদাসপুর (চাঁদখালী বাজার) শহীদ রকিবুল হাসানের বাবা রফিকুল গাজী এবং শ্রীকন্ঠপুর নবী নুর মোড়লের মা তহুরা বিবির হাতে তুলে দেওয়া হয় এই উপহার।

3/23/2025

নারীর উন্নয়ন একটা দেশের উন্নয়নের পরিমাপক - প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

নারীর উন্নয়ন একটা দেশের উন্নয়নের পরিমাপক - প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ‘আমরা চাই বাংলাদেশে কর্মসংস্থান হোক, নাগরিকরা সুস্বাস্থ্যের অধিকারী হোক, নারীর উন্নয়ন হোক। নারীর উন্নয়ন একটা দেশের উন্নয়নের পরিমাপক।’

5/16/2026