১ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পিএসজির কাছে বড় ব্যবধানে হারের পর লে হাভরের কোচ বরখাস্ত

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : ফরাসি লিগ ওয়ানে ধুঁকতে থাকা ক্লাব লে হাভরে কোচ দিদিয়ের দিগার্দকে বরখাস্ত করেছে। একই সঙ্গে চেয়ারম্যান জিন-মিশেল রুসিয়েরের পদত্যাগও গ্রহণ করেছে ক্লাবটি। শুক্রবার ঘরের মাঠে পিএসজির কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এখনও জয়ের দেখা না পাওয়া লে হাভরে মাত্র দুই পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের তলানিতে রয়েছে। পিএসজির কাছে শুক্রবারের বড় ব্যবধানের হার ক্লাবটির মার্কিন মালিকানা প্রতিষ্ঠান ব্লু ক্রো স্পোর্টস গ্রুপকে দারুনভাবে হতাশ করে।

এক বিবৃতিতে মালিকপক্ষ জানায়, ‘চেয়ারম্যানের পদ থেকে জিন-মিশেল রুসিয়েরের পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি।’

আগামী বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় তাঁর পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ছাড়া চলমান প্রক্রিয়ার আওতায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোচ দিদিয়ের দিগার্দকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে লে হাভরে অ্যাথলেটিক ক্লাব।’

ক্লাবটির যুব দলের পরিচালক জাইর কারামকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার থেকে প্রথম দলের অনুশীলন পুনরায় শুরু হলে তিনি দায়িত্ব নেবেন।

চলতি মৌসুমে লিগ ওয়ানে দ্বিতীয় কোচ হিসেবে বরখাস্ত হলেন দিগার্দ। এর আগে মাত্র ছয়টি লিগ ম্যাচে দায়িত্ব পালনের পর জার্মান কোচ ডিনো টপমোলারকে বরখাস্ত করেছিল লেন্স।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আলাভেসকে উড়িয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সেলোনার

আলাভেসকে উড়িয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সেলোনার

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : রাফিনিয়া ও লামিন ইয়ামালের জোড়া গোলে শনিবার আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। টানা দুটি হতাশাজনক হারের পরও জয়ে ফিরেছে কাতালান ক্লাবটি।

11/1/2026

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ডব্লিউটিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ডব্লিউটিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় চতুর্থ স্থান থেকে পঞ্চম স্থানে নেমে গেছে বাংলাদেশ।

11/1/2026

ভারতের কাছে ৫ উইকেটে পরাজিত বাংলাদেশ

ভারতের কাছে ৫ উইকেটে পরাজিত বাংলাদেশ

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : অধিনায়ক আবু হায়দার রনির দুর্দান্ত ব্যাটিংয়ের পরও হংকং সিক্সেসে ভারতের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। আজ মং কক মাঠে অনুষ্ঠিত ম্যাচে এই হার দিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শেষ হয়েছে।

11/1/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের দলে মুমিনুলের পরিবর্তে অমিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের দলে মুমিনুলের পরিবর্তে অমিত

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দলে অমিত হাসানকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে বাদ পড়েছেন মুমিনুল হক।

11/1/2026

ম্যানসিটিকে হারিয়ে ব্রাইটনের চমক, ১০ জনের ম্যানইউকে হারাল চেলসি

ম্যানসিটিকে হারিয়ে ব্রাইটনের চমক, ১০ জনের ম্যানইউকে হারাল চেলসি

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : প্রিমিয়ার লিগে আবারও পরাজিত হয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার ১-০ গোলে ব্রাইটনের কাছে হেরে দ্বিতীয় পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে সিটিজেনরা। এতে শীর্ষে থাকা দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র দুইয়ে। অন্যদিকে, চেলসির কাছে হেরে আরও বড় ধাক্কা খেয়েছে মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেড।

11/1/2026

পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র

পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : শনিবার উত্তেজনাকর বুন্দেসলিগা ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচের ৮৯তম মিনিটে ফ্যাবিও সিলভার গোলে সমতা ফেরায় ডর্টমুন্ড। এর আগে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন হ্যারি কেইন।

11/1/2026

১০ বছর পর টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

১০ বছর পর টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬, : দীর্ঘ ১০ বছর পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ২০১৬ সালের জানুয়ারিতে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল প্রোটিয়ারা।

11/1/2026

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

11/1/2026