১ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ম্যানসিটিকে হারিয়ে ব্রাইটনের চমক, ১০ জনের ম্যানইউকে হারাল চেলসি

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : প্রিমিয়ার লিগে আবারও পরাজিত হয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার ১-০ গোলে ব্রাইটনের কাছে হেরে দ্বিতীয় পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে সিটিজেনরা। এতে শীর্ষে থাকা দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র দুইয়ে। অন্যদিকে, চেলসির কাছে হেরে আরও বড় ধাক্কা খেয়েছে মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যানসিটিকে হারিয়ে ব্রাইটনের চমক, ১০ জনের ম্যানইউকে হারাল চেলসি

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : প্রিমিয়ার লিগে আবারও পরাজিত হয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার ১-০ গোলে ব্রাইটনের কাছে হেরে দ্বিতীয় পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে সিটিজেনরা। এতে শীর্ষে থাকা দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র দুইয়ে। অন্যদিকে, চেলসির কাছে হেরে আরও বড় ধাক্কা খেয়েছে মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেড।

তৃতীয় স্থানে থাকা ব্রাইটন ১৮তম প্রচেষ্টায় এসে সিটির মাঠে প্রথম অ্যাওয়ে জয়ের দেখা পেয়েছে। এই জয়ে শিরোপার লড়াইয়ে থাকার স্বপ্ন আরও জোরালো করেছে দলটি।

এখনো বড় কোনো শিরোপা জিততে পারেনি ‘দ্য সিগালস’ নামে পরিচিত ব্রাইটন। তবে চলতি মৌসুমে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালকে দাপটের সঙ্গে হারিয়ে নিজেদের শিরোপার দাবিদার হিসেবে তুলে ধরেছে তারা।

বুধবার লিগ কাপের ম্যাচে পেনাল্টিতে সিটির কাছে হারের প্রতিশোধও নিয়েছে ফাবিয়ান হুরজেলারের দল।

ইত্তিহাদ স্টেডিয়ামে দুইবার এগিয়ে থেকেও হেরে যাওয়ায় ওই ম্যাচের ফল নিয়ে অসন্তুষ্ট ছিলেন হুরজেলার। এবার অবশ্য ১১ মিনিটে ইয়াসিন আয়্যারির গোলে এগিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখে ব্রাইটন।

দ্বিতীয়ার্ধে সিটির একের পর এক আক্রমণ রুখে দিয়ে ব্রাইটনের গোলরক্ষক বার্ট ফারব্রুগেন দুর্দান্ত পারফরম্যান্স দেখান।

পেপ গার্দিওলার স্থলাভিষিক্ত হওয়ার কঠিন দায়িত্ব নিয়ে এনজো মারেস্কা প্রিমিয়ার লিগে দারুণ সূচনা করেছিলেন। তাঁর অধীনে সিটি প্রথম সাতটি লিগ ম্যাচেই জিতেছিল।

তবে মাঠের ফলাফল এবার তাদের জন্য খুব বেশি কাজে নাও আসতে পারে। প্রিমিয়ার লিগের আর্থিক বিধি ভঙ্গের ১০০টির বেশি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার রায় থেকে সফলভাবে মুক্তি না পেলে বড় শাস্তির মুখে পড়তে পারে ক্লাবটি।

সিটি ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। তবে রায় বহাল থাকলে তাদের বড় অঙ্কের পয়েন্ট কাটা যেতে পারে, এমনকি ইংল্যান্ডের শীর্ষ লিগ থেকে অবনমনও হতে পারে।

এদিকে চেলসির মাঠে ২-০ গোলে হারের পর টানা নয় ম্যাচে জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৮ বছরের মধ্যে এটিই দলটির দীর্ঘতম জয়হীন ধারা।

প্রথমার্ধে এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ কাজে লাগাতে পারেনি রেড ডেভিলসরা। দ্বিতীয়ার্ধে নিজেদের ভুলেই ম্যাচ থেকে ছিটকে যায় তারা। গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে আপাতত অবনমন অঞ্চলের বাইরে রয়েছে দলটি।

ইউনাইটেডের রক্ষণভাগের মাঝখান দিয়ে বাধাহীনভাবে এগিয়ে গিয়ে গোল করেন মরগান রজার্স। এরপর চাপে থাকা কোচ ক্যারিকের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তোলেন লিসান্দ্রো মার্তিনেজ। অল্প সময়ের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। দ্বিতীয় হলুদ কার্ডের ঘটনায় পেনাল্টিও পায় চেলসি।

স্পটকিক থেকে গোল করে চেলসিকে শীর্ষ চারে তুলে আনেন কোল পামার।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ম্যাচেও দায়িত্বে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন ক্যারিক।

ম্যানচেস্টার ইউনাইটেডের আগেই কোচ পরিবর্তনের পথে হাঁটতে পারে ক্রিস্টাল প্যালেস। পিয়েরে সেজের দল টটেনহ্যামের কাছে ২-০ গোলে হেরে রেলিগেশন জোনে রয়েছে।

অবনমনের আশঙ্কা নিয়ে সেজ বলেন, “প্রিমিয়ার লিগের প্রতিটি ক্লাবের জন্যই এটি বিপর্যয়কর। এই অবস্থানে থাকতে আমি স্বস্তিবোধ করছি না। তবে মাঠে আমরা যা করেছি, এটি তারই পরিণতি।”

মিকি ভ্যান ডে ভেনের ওপর বিপজ্জনক ট্যাকলের কারণে ম্যাচের শুরুতেই লাল কার্ড দেখেন জিন-ফিলিপ মাতেতা। ফলে ১০ জনের প্যালেসকে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। সেজের অধীনে প্যালেসের দুর্বলতা আবারও স্পষ্ট হয়েছে। সেট-পিস সামলাতে না পারার খেসারত দিয়ে টানা তৃতীয় জয় তুলে নেয় টটেনহ্যাম।

কর্নার থেকে অরক্ষিত অবস্থায় হেড করে প্রথম গোল করেন আর্চি গ্রে। এরপর জ্যান পল ফান হেকে নিজের প্রথম শট ডিন হেন্ডারসন অসাধারণভাবে ঠেকিয়ে দিলেও ফিরতি বলে গোল করেন তিনি।

মৌসুমের শুরুতে কঠিন সময় পার করা টটেনহ্যাম ঘুরে দাঁড়িয়ে এখন পয়েন্ট তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে। গোলরক্ষক জিওন সুজুকির আত্মঘাতী গোলে ফুলহ্যামের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে পয়েন্ট হারিয়েছে অ্যাস্টন ভিলা। উনাই এমেরির দলের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা নিকোলাস জ্যাকসন প্রথমে গোল করে এগিয়ে দেন ভিলাকে।

পরে অ্যালেক্স আইওবির কর্নার সামলাতে গিয়ে বল নিজেদের গোললাইনের ভেতরে ঠেলে দেন সুজুকি। এর আগে অবশ্য কয়েকটি দুর্দান্ত সেভ করেছিলেন তিনি।

ব্রেন্টফোর্ডের কাছে ২-০ গোলে হারের পর নটিংহ্যাম ফরেস্টের কোচ অলিভার গ্লাসনার দলে বড় ধরনের পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন। এই হারে পয়েন্ট তালিকার ১৯তম স্থানে নেমে গেছে ফরেস্ট।

বোর্নমাউথ লিডসকে ২-০ গোলে হারিয়েছে। অন্যদিকে কভেন্ট্রির কাছে ৩-১ গোলে হেরে পয়েন্ট তালিকার তলানিতেই রয়েছে সান্ডারল্যান্ড। হাল সিটি ও ইপসউইচ টাউন ২-২ গোলে ড্র করেছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আলাভেসকে উড়িয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সেলোনার

আলাভেসকে উড়িয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সেলোনার

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : রাফিনিয়া ও লামিন ইয়ামালের জোড়া গোলে শনিবার আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। টানা দুটি হতাশাজনক হারের পরও জয়ে ফিরেছে কাতালান ক্লাবটি।

11/1/2026

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ডব্লিউটিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ডব্লিউটিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় চতুর্থ স্থান থেকে পঞ্চম স্থানে নেমে গেছে বাংলাদেশ।

11/1/2026

পিএসজির কাছে বড় ব্যবধানে হারের পর লে হাভরের কোচ বরখাস্ত

পিএসজির কাছে বড় ব্যবধানে হারের পর লে হাভরের কোচ বরখাস্ত

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : ফরাসি লিগ ওয়ানে ধুঁকতে থাকা ক্লাব লে হাভরে কোচ দিদিয়ের দিগার্দকে বরখাস্ত করেছে। একই সঙ্গে চেয়ারম্যান জিন-মিশেল রুসিয়েরের পদত্যাগও গ্রহণ করেছে ক্লাবটি। শুক্রবার ঘরের মাঠে পিএসজির কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

11/1/2026

ভারতের কাছে ৫ উইকেটে পরাজিত বাংলাদেশ

ভারতের কাছে ৫ উইকেটে পরাজিত বাংলাদেশ

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : অধিনায়ক আবু হায়দার রনির দুর্দান্ত ব্যাটিংয়ের পরও হংকং সিক্সেসে ভারতের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। আজ মং কক মাঠে অনুষ্ঠিত ম্যাচে এই হার দিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শেষ হয়েছে।

11/1/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের দলে মুমিনুলের পরিবর্তে অমিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের দলে মুমিনুলের পরিবর্তে অমিত

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দলে অমিত হাসানকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে বাদ পড়েছেন মুমিনুল হক।

11/1/2026

পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র

পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : শনিবার উত্তেজনাকর বুন্দেসলিগা ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচের ৮৯তম মিনিটে ফ্যাবিও সিলভার গোলে সমতা ফেরায় ডর্টমুন্ড। এর আগে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন হ্যারি কেইন।

11/1/2026

১০ বছর পর টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

১০ বছর পর টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬, : দীর্ঘ ১০ বছর পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ২০১৬ সালের জানুয়ারিতে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল প্রোটিয়ারা।

11/1/2026

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

11/1/2026