২৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

কোচদের সেরা দে লা ফুয়েন্তে

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬: স্পেনের বিশ্বকাপ শিরোপা জেতার কারিগর লুইস দে লা ফুয়েন্তে বর্ষসেরা কোচের ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন।

কোচদের সেরা দে লা ফুয়েন্তে

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬: স্পেনের বিশ্বকাপ শিরোপা জেতার কারিগর লুইস দে লা ফুয়েন্তে বর্ষসেরা কোচের ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন।

লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের পর দে লা ফুয়েন্তে বলেন, “দলগত কাজ আমাদের অপ্রতিরোধ্য করে তোলে। এটি অনেক বড় সম্মান।”

তিনি আরও বলেন, “এর রহস্য হলো এমন উদার মানসিকতার খেলোয়াড়দের সঙ্গে কাজ করা, যারা ব্যক্তিগত স্বার্থের আগে দলকে প্রাধান্য দেয়। আমাদের দলে অসাধারণ প্রতিভার সমাহার রয়েছে, যা বিশ্বের সেরা। কোচ হিসেবে এত প্রতিভাবান খেলোয়াড় নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। তাই এই সাফল্য তাদেরই।”

বর্তমান সময়ে সাবেক তারকা খেলোয়াড়দের কোচ হিসেবে আবির্ভাবের স্রোতের মধ্যে ৬৫ বছর বয়সী দে লা ফুয়েন্তে ব্যতিক্রম। স্পেনের জাতীয় দলের কোচিং কাঠামোর বিভিন্ন ধাপ পেরিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

খেলোয়াড় হিসেবে তাঁর ক্যারিয়ার ছিল মোটামুটি। ক্লাব কোচিংয়েও খুব একটা উল্লেখযোগ্য সাফল্য পাননি। ২০১৩ সালে একদিন ক্রীড়া পাতায় চোখ বোলানোর সময় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের যুব দলের কোচ নিয়োগের বিজ্ঞাপন দেখতে পান তিনি।

আবেদন করে স্পেন অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব পান দে লা ফুয়েন্তে। তারপর আর পিছনে ফিওে তাকাতে হয়নি। ১৩ বছর পর সেই দলের কয়েকজন খেলোয়াড়ই তাঁর অধীনে নেশন্স লিগ, ইউরো ২০২৪ এবং সবশেষ বিশ্বকাপ জয়ের অভিযানে অংশ নিয়েছেন।

চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের শুরু থেকেই দে লা ফুয়েন্তে দাবি করেছিলেন, টুর্নামেন্টে তাঁর দলই সবচেয়ে শক্তিশালী। এমনকি বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে অভিযান শুরু করলেও নিজের দলের ওপর আস্থা হারাননি তিনি।

প্রতিটি ম্যাচের সঙ্গে স্পেনের আত্মবিশ্বাস ও ছন্দ বেড়েছে। সেমিফাইনালে অন্যতম ফেবারিট ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে দলটি।

নিউ জার্সিতে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে টানটান উত্তেজনার ফাইনালে প্রতিপক্ষের শারীরিক শক্তিনির্ভর কৌশলের মুখেও ঠান্ডা মাথায় খেলেছে দে লা ফুয়েন্তের দল। শেষ পর্যন্ত ফেররান তোরেসের জয়সূচক গোলে ১-০ ব্যবধানে জিতে বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করে স্পেন।

দে লা ফুয়েন্তে বলেন, “বহু বছর ধরে অত্যন্ত ভালোভাবে কাজ করার স্বীকৃতি এটি। আমার বিশ্বাস, কোচিং ও খেলার ধরন, উভয় ক্ষেত্রেই স্প্যানিশ ফুটবল উন্নত মানের তরুণ খেলোয়াড় তৈরির একটি দৃষ্টান্ত। আর এই প্রক্রিয়াই শেষ পর্যন্ত ভবিষ্যতের সাফল্যের পথ তৈরি করে।”

নারী ফুটবলের বর্ষসেরা কোচের পুরস্কারও পেয়েছেন একজন স্প্যানিশ। বার্সেলোনার কোচ পেরে রোমিউ এই পুরস্কার জিতেছেন। তাঁর অধীনে গত মৌসুমে স্প্যানিশ লিগ, স্প্যানিশ কাপ, সুপার কাপ ও চ্যাম্পিয়নস লিগ- চারটি শিরোপাই জিতেছে বার্সেলোনা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

দলীয় সাফল্যের পর এবার ব্যক্তিগত, কম্পাউন্ড মহিলা এককের ফাইনালে বাংলাদেশের বন্যা আক্তার

দলীয় সাফল্যের পর এবার ব্যক্তিগত, কম্পাউন্ড মহিলা এককের ফাইনালে বাংলাদেশের বন্যা আক্তার

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : ইরাকের সুলায়মানিয়াহতে অনুষ্ঠিত ২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে কম্পাউন্ড মহিলা একক ইভেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের আরচ্যার বন্যা আক্তার। দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় ফাইনালে উঠে এখন স্বর্ণপদকের লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের এই প্রতিভাবান আরচ্যার।

10/27/2026

ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু

ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আয়োজনে ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা কাল থেকে শুরু হচ্ছে। চারদিনব্যপী আয়োজিত এই প্রতিযোগিতা মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

10/27/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ধারাবাহিকতা ধরে রাখতে চান শান্ত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ধারাবাহিকতা ধরে রাখতে চান শান্ত

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক উন্নতির ধারা ধরে রাখতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর মতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজ নিজেদের প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে খেলার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ।

10/27/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করার লক্ষ্য বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করার লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬: প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে যাবার লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। জয় দিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর লক্ষ্য টাইগারদের।

10/27/2026

২৪ জন নারী হকি গোলরক্ষককে নিয়ে দীর্ঘমেয়াদী অনুশীলন শুরু

২৪ জন নারী হকি গোলরক্ষককে নিয়ে দীর্ঘমেয়াদী অনুশীলন শুরু

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬: তৃণমূল পর্যায় থেকে নারী হকি খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের বিশেষ উদ্যোগ অপরাজেয় আলো নারী হকির তৃতীয় পর্বে গোলকিপার ট্রেনিং ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল বুধবার সকাল ১১টায়। রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলবে দীর্ঘমেয়াদী এই প্রশিক্ষণ।

10/27/2026

আরও অনেক কিছু জিততে চান কেইন

আরও অনেক কিছু জিততে চান কেইন

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হিসেবে ব্যালন ডি’অর জয়ের পর এবার বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে চান হ্যারি কেইন। পাশাপাশি ইংল্যান্ডের দীর্ঘদিনের বড় আন্তর্জাতিক শিরোপার অপেক্ষা ঘোচানোও তাঁর অন্যতম লক্ষ্য।

10/27/2026

নাটোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার বাছাই কার্যক্রম শুরু

নাটোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার বাছাই কার্যক্রম শুরু

নাটোর, ২৭ অক্টোবর, ২০২৬: ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার ১০টি ইভেন্টে অংশগ্রহনের জন্যে জেলায় নিবন্ধনভুক্ত ১২ হাজার ৮০০ শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে।

10/27/2026

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নিশাঙ্কা

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নিশাঙ্কা

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬: বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন শ্রীলংকার ওপেনার পাথুম নিশাঙ্কা।

10/27/2026