২৯ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ

Md. Ibrahim Mollahঢাকা

সাতক্ষীরা, ২৯ অক্টোবর ২০২৬: জেলায় আজ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ

সাতক্ষীরা, ২৯ অক্টোবর ২০২৬: জেলায় আজ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরের মাওয়া চাইনিজ চত্বরে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ।

এ কর্মসূচিতে শতাধিক দুস্থ ব্যক্তির মধ্যে খাবার বিতরণ করা হয়। এ সময় জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সন্তোষজনক : রুহুল কবির রিজভী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সন্তোষজনক : রুহুল কবির রিজভী

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কেন্দ্র দখল, ভোট জালিয়াতি ও সংঘর্ষের অভিযোগ ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

10/29/2026

বিএনপি রাজনৈতিক প্রতিযোগিতা চায়, সংঘাত নয়: এমরান সালেহ প্রিন্স

বিএনপি রাজনৈতিক প্রতিযোগিতা চায়, সংঘাত নয়: এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহ, ২৮ অক্টোবর, ২০২৬: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি রাজনৈতিক প্রতিযোগিতা চায়, সংঘাত নয়। যুক্তিনির্ভর বিতর্ক চায়, উস্কানি নয়।

10/28/2026

২০০৬ সালের ২৮ অক্টোবরেই গণতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিবাদের সূচনা হয়েছিলো : গোলাম মোস্তফা

২০০৬ সালের ২৮ অক্টোবরেই গণতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিবাদের সূচনা হয়েছিলো : গোলাম মোস্তফা

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : ২০০৬ সালের ২৮ অক্টোবরকে গণতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্রের সূচনা হিসাবে আখ্যায়িত করে ন্যাপ মহাসচিব ও ‘ভয়েস অব কনসাস সিটিজেন’ (ভিসিসি)’র চেয়ারম্যান এম. গোলাম মোস্তফা ভূঁইয়া বলেছেন, ২৮ অক্টোবরের লগি-বৈঠার নৃশংস হত্যাকান্ডের মধ্য দিয়েই দেশবিরোধী-গণতন্ত্র বিরোধী অপশক্তি দেশবাসীর কাঁধে চেপে বসেছিলো।

10/28/2026

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে।

10/28/2026

বিরোধী দল চায় না বাংলাদেশ সুপ্রতিষ্ঠিত হোক : মীর হেলাল

বিরোধী দল চায় না বাংলাদেশ সুপ্রতিষ্ঠিত হোক : মীর হেলাল

চট্টগ্রাম, ২৭ অক্টোবর, ২০২৬ : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বিরোধী দল সংসদে এক কথা বলে-মাঠে গিয়ে তার বিপরীত বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা চায় না বাংলাদেশ সুপ্রতিষ্ঠিত হোক এবং দেশে গণতন্ত্র স্থায়ী হোক।

10/27/2026

মানবিক বাংলাদেশ গঠনে যুবদলকে ভূমিকা রাখতে হবে : রুহুল কবির রিজভী

মানবিক বাংলাদেশ গঠনে যুবদলকে ভূমিকা রাখতে হবে : রুহুল কবির রিজভী

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানবিক বাংলাদেশ গঠনে যুবদলকে উৎপাদন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। খালখনন, বৃক্ষরোপণ এবং ডেঙ্গু ও এডিস মশা নিধনসহ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনটিকে ভূমিকা রাখতে হবে।

10/27/2026

বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশাল, ২৭ অক্টোবর, ২০২৬: জেলায় বর্ণাঢ্য আয়োজনে আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

10/27/2026

দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী

দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের পুনর্গঠন, মানুষের আর্থিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি ও কলকারখানার সমৃদ্ধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গৃহীত কার্যক্রমে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

10/27/2026