২৪ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
অপরাধ

কেডিএ’র প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

Md. Ibrahim Mollahঢাকা

খুলনা, ২৩ অক্টোবর, ২০২৬: খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মো. সাবিরুল আলমসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শুক্রবার খুলনা দুদকের উপ পরিচালক মামুনুর রশীদ চৌধুরী এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন।

এরআগে গত সোমবার কমিশন থেকে মামলা করার অনুমতি দেয়া হয়।

মামলায় অভিযুক্ত প্রধান প্রকৌশলী সাবিরুল আলম ছাড়া অন্যরা হলেন- খান লিমিটেডের চেয়ারম্যান ও খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের লিড পার্টনার মো. আতাউর রহমান, ঠিকাদারি কোম্পানি মাহাবুব ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্পের পার্টনার শেখ মাহাবুব রহমান এবং কেডিএ’র সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ, নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) মো. আরমান হোসেন, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মুনতাসির মামুন, সহকারী প্রকৌশলী বাসুদেব কুমার বিশ্বাস ও উপ সহকারী প্রকৌশলী শরীফ ওয়াহিদুজ্জামান।

দুদকের অভিযোগে বলা হয়, স্থানীয় ঠিকাদার মাহাবুব ব্রাদার্স লিমিটেডকে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য কার্যাদেশ দেয়া হয়েছিল। কিন্তু প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী সড়কটি নির্মাণ না করে সরকারের কয়েক কোটি টাকা আত্মসাৎ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে-যা শাস্তিযোগ্য অপরাধ।

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি একনেকের সভায় ঐ সড়ক নির্মাণে দীর্ঘ ১৩ বছরের নজিরবিহীন বিলম্বের কারণে ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি এর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

খুলনা দুদকের উপ পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বলেন, কমিশন মামলা করার জন্য অনুমতি দিয়েছে। কিন্তু এখন মামলা হয়নি। শিগগিরই মামলা দায়ের করা হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম, ২৩ অক্টোবর: পুলিশ চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা মো. আরিফুল ইসলাম প্রকাশ আরিফ পাশাকে (৩১) গ্রেপ্তার করেছে।

10/23/2026

মিরপুরে বাসে অগ্নিসংযোগ : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তানভীর কারাগারে

মিরপুরে বাসে অগ্নিসংযোগ : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তানভীর কারাগারে

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : রাজধানীর মিরপুরে অভিজাত পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মো. তানভীর আহমেদকে (৩৩) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

10/22/2026

নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক : ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ জন কারাগারে

নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক : ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ জন কারাগারে

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : রাজধানীর মোহাম্মদপুরে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

10/22/2026

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে গ্রেফতার সোহাগ ফকির কারাগারে

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে গ্রেফতার সোহাগ ফকির কারাগারে

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার সোহাগ ফকিরকে (৩৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

10/21/2026

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেফতার ১

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেফতার ১

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় একজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)।

10/21/2026

অর্থ আত্মসাৎ মামলায় চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে

অর্থ আত্মসাৎ মামলায় চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে

চট্টগ্রাম, ১৯ অক্টোবর, ২০২৬ : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বহুল আলোচিত পোর্ট কানেক্টিং সড়ক সংস্কার ও সম্প্রসারণ প্রকল্পে প্রায় ২৪ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাতের মামলায় চসিকের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিনসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

10/19/2026

জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিট, ডগ স্কোয়াড ও মাদক পরীক্ষাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিট, ডগ স্কোয়াড ও মাদক পরীক্ষাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

9/16/2026

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ জুন, ২০২৬ (বাসস) : দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

6/14/2026